৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৮১
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ)
আমি কলসির নাবীয সম্পর্কে ইবন উমর (রাঃ)-কে প্রশ্ন করলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কলসির নাবীযকে নিষিদ্ধ করেছেন। অতঃপর আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট এসে বললাম, ইবন উমরের কথা কি আপনি শুনেছেন? তিনি বললেন, ইবন উমর যথার্থই বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) কলসির নাবীযকে নিষিদ্ধ করেছেন। আমি বললাম, কলসির নাবীয কী? তিনি বললেন, মাটি দ্বারা যে পাত্র প্রস্তুত হয় সেটাই।
৫০৮২
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) লোকদের উদ্দেশ্যে কোন এক যুদ্ধে বক্তৃতা দিচ্ছিলেন। ইবন উমর (রাঃ) বলেন, আমি সে দিকে অগ্রসর হচ্ছিলাম। তবে আমি তাঁর কাছে পৌঁছার আগেই তিনি (অন্যদিকে) চলে গেলেন। আমি (লোকেদের) প্রশ্ন করলাম, তিনি কি বললেন? তারা বললেন, তিনি দুব্বা ও মুযাফ্‌ফাতে নাবীয তৈরি করতে বারণ করলেন।
৫০৮৩
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
উসামাহ (রহঃ)
তাঁদের প্রত্যেকেই নাফি (রহঃ)-এর সনদে ইবন উমর (রাঃ) হতে মালিক (রহঃ)-এর হাদিসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু মালিক ও উসামা (রহঃ) ভিন্ন অন্য কেউ “কোন এক যুদ্ধে” কথাটি বর্ণনা করেননি।
৫০৮৪
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সাবিত (রহঃ)
আমি ইবন উমর (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কলসীর নাবীয হতে বারণ করেছেন কি? তিনি বললেন, মানুষের তো তাই ধারণা। আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন কি-না? তিনি বললেন, মানুষের তো তাই ধারণা।
৫০৮৫
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
তাউস (রহঃ)
এক লোক ইবনু উমর (রাঃ)-কে বলল, আল্লাহর নবী (ﷺ) কি কলসীর নবীয হতে বারণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তাউস বলেন, আল্লাহর কসম! আমি তা তাঁর নিকট হতে শুনেছি।
৫০৮৬
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
এক লোক তাঁর নিকট এসে বলল, রাসূলুল্লাহ (ﷺ) কি কলসী ও লাউয়ের খোলে নাবীয তৈরি করতে বারণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ।
৫০৮৭
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হাঁড়ি (কলস) ও দুব্বা (-তে নাবীয বানানো) হতে বারণ করেছেন।
৫০৮৮
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
তাউস (রহঃ)
আমি ইবন উমর (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। এমনি মুহূর্তে জনৈক লোক এসে বলল, রসূলুল্লাহ (ﷺ) কি কলসী, দুব্বা ও মুযাফফাত-এর (তৈরী) নাবীয হতে বারণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ।
৫০৮৯
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
মুহারিব ইবনু দিসার (রহঃ)
আমি ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ (ﷺ) হানতাম, দুব্বা ও মুযাফ্‍ফাত হতে বারণ করেছেন। আমি তাঁর কাছে কয়েকবার শুনেছি।
৫০৯০
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু রিওয়ায়াত করেছেন। আমার ধারণা তিনি ‘নাকীর’-এর বিষয়েও বলেছেন।