৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৬১
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা ও মুযাফফাতে নাবীয বানাতে বারণ করেছেন।
৫০৬২
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবু সালামাহ্ (রহঃ)
আবু সালামা (রহঃ)-ও তাঁকে অবহিত করেছেন, তিনি আবু হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা দুব্বা ও মুযাফ্ফাতে নাবীয বানিও না। অতঃপর আবু হুরায়রা (রাঃ) বলেন, হান্তাম ব্যবহার করা থেকেও তোমরা সরে (বেঁচে) থাকো।
৫০৬৩
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবু হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) মুযাফ্‌ফাত, হানতাম ও নাকীর (ইত্যাদিতে নাবীয প্রস্তুত করা) হতে বারণ করেছেন। রাবী বলেন, আবু হুরায়রা (রাঃ)-কে প্রশ্ন করা হলো, হানতাম কি জিনিস? তিনি বললেন, সবুজ রঙের কলসি।
৫০৬৪
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবু হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) আব্দুল কায়সের প্রতিনিধি দলকে বলেছেন, “আমি তোমাদেরকে দুব্বা, হানতাম, নাকীর ও মুকাইয়্যর হতে বারণ করছি। হানতাম হল মাথা কাটা চামড়ার বাসন। আর তুমি তোমার চামড়ার বানানো মশক হতে নবীয পান করো এবং এর প্রবেশ মুখ আটকে রাখো।”
৫০৬৫
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা ও মুযাফফাতে নাবীয প্রস্তুত করতে বারণ করেছেন। এ হলো জারীর (রহঃ)-এর বর্ণিত হাদিস। আবছার ও শুবাহ (রহঃ)-এর হাদিসে উল্লেখ আছে যে, নবী (ﷺ) দুব্বা ও মুযাফফাত হতে বারণ করেছেন।
৫০৬৬
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইব্‌রাহীম (রহঃ)
আমি আসওয়াদ (রহঃ)-কে বললাম, আপনি কি উম্মুল মুমিনীন [আয়িশা (রাঃ)]-কে প্রশ্ন করেছিলেন যে, কোন জিনিসে নাবীয প্রস্তুত করা মাকরুহ? তিনি বললেন, হ্যাঁ। আমি তখন বলেছিলাম, হে উম্মুল মুমিনীন! আমাকে বলুন, রাসূলুল্লাহ (ﷺ) কোন জিনিসে নাবীয প্রস্তুত করতে বারণ করেছেন। তিনি বললেন, তিনি আমাদের পরিবারের সকলকে বারণ করেছেন, আমরা যেন দুব্বা ও মুযাফফাতে নাবীয প্রস্তুত না করি।ইব্রাহিম (রহঃ) বলেন, আমি আসওয়াদকে বললাম, তিনি [আয়িশা (রাঃ)] কি হানতাম ও কলসীর কথা বর্ণনা করেননি? তিনি বললেন, আমি যা শুনেছি, তাই তোমার কাছে বলেছি। সেটিও কি তোমার কাছে বলতে হবে যা আমি শুনিনি?
৫০৬৭
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) দুব্বা ও মুযাফফাত হতে বারণ করেছেন।
৫০৬৮
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) হতে হুবহু বর্ণনা করা হয়েছে।
৫০৬৯
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সুমামাহ্‌ ইবনু হায্‌ন কুশাইরী (রহঃ)
আমি আয়িশা (রাঃ)-এর সাথে দেখা করে তাঁকে নাবীয সম্বন্ধে প্রশ্ন করলাম। তিনি আমার কাছে উল্লেখ করলেন যে, আবদুল কায়সের প্রতিনিধি দল নবী (ﷺ)-এর কাছে আসল এবং তারা নবী (ﷺ)-কে নাবীয সম্পর্কে প্রশ্ন করল। তিনি দুব্বা, নাকীর, মুযাফ্‌ফাত ও হানতামে তাদেরকে নাবীয প্রস্তুত করতে বারণ করলেন।
৫০৭০
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা, হানতাম, নাকীর ও মুযাফফাত হতে বারণ করেছেন।