৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৪১
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কাঁচা-পাকা খেজুর এবং কিশমিশ ও খোরমা মিশ্রণ করে নাবীয বানিও না।
৫০৪২
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কিশমিশ ও খেজুর মিশিয়ে ‘নাবীজ’ বানাতে বারণ করেছেন। তিনি একসাথে কাঁচা-পাকা খেজুর দিয়ে ‘নাবীজ’ প্রস্তুত করতেও বারণ করেছেন।
৫০৪৩
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) খেজুর ও কিশমিশ একসঙ্গে মিশ্রণ (করে নাবীজ তৈরি) করতে নিষেধ করেছেন এবং খেজুর ও কাঁচা-পাকা খেজুর একত্র (করে নাবীজ তৈরি) করতে নিষেধ করেছেন।
৫০৪৪
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (নবীয তৈরিতে) কিশমিশ ও শুকনো খেজুর এবং কাঁচা-পাকা খেজুর একসাথে মিশাতে বারণ করেছেন।
৫০৪৫
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ মাসলামাহ (রহঃ)
উপরোল্লিখিত সনদে একইভাবে বর্ণিত হয়েছে।
৫০৪৬
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদ্রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নাবীয (খেজুর বা আঙ্গুর ভেজানো পানি) পান করতে ইচ্ছা পোষণ করে, সে যেন কিশমিশ বা শুকনা খেজুর অথবা কাঁচা খেজুর দ্বারা আলাদাভাবে নাবীয তৈরি করে তা পান করে।
৫০৪৭
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ইসমা‘ঈল ইবনু মুসলিম ‘আবদী (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে বারণ করেছেন, যেন আমরা কাঁচা খেজুর শুকনো খেজুরের সঙ্গে না মিশাই অথবা কিশমিশ খেজুরের সঙ্গে না মিশাই অথবা কিশমিশ কাঁচা খেজুরের সাথে না মিশাই। তিনি আরও বলেন, তোমাদের মাঝে যে তা পান করতে আগ্রহী। অতঃপর বর্ণনাকারী ওয়াকী (রহঃ)-এর হাদিসের অবিকল বর্ণনা করেন।
৫০৪৮
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু আবূ কাতাদাহ্ সূত্রে তাঁর পিতা আবূ কাতাদাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কাঁচা-পাকা খেজুর একসাথে করে নাবীজ বানাবে না। কিশমিশ ও খেজুর একত্র করেও নাবীজ প্রস্তুত করবে না বরং একেকটি আলাদাভাবে নাবীজ বানাবে।
৫০৪৯
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহঃ)
উল্লেখিত সূত্রে হুবহু বর্ণিত রয়েছে।
৫০৫০
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা কাঁচা-পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবীয বানাবে না এবং কাঁচা খেজুর ও কিশমিশ একত্রে মিশিয়ে নাবীয বানাবে না; বরং একেকটি দ্বারা আলাদাভাবে নাবীয বানাবে। ইয়াহিয়া ধারণা করেন যে, তিনি আবদুল্লাহ ইবনু আবু কাতাদার সঙ্গে দেখা করলে তিনি তাঁর পিতার সনদে নবী (ﷺ) হতে অনুরূপ হাদিস তার নিকটে রিওয়ায়াত করেছেন।