৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৩২
মদ হারাম এবং আঙ্গুরের রস, কাঁচা-পাকা খেজুর এবং কিসমিস ইত্যাদি থেকে তৈরি পানীয় যা নেশাগ্রস্ত করে সেগুলোর বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমি আবু উবাইদা ইবন জাররাহ, আবু তালহা ও উবাই ইবন কা’ব (রাঃ)-কে মদ পান করাচ্ছিলাম, যা কাঁচা ও শুকনো খেজুর দিয়ে তৈরি ছিল। অতঃপর জনৈক আগত ব্যক্তি এসে বলল, মদ তো হারাম ঘোষণা করা হয়েছে।আবু তালহা (রাঃ) বললেন, হে আনাস! তুমি সে কলসটির কাছে গিয়ে তা ভেঙে ফেল। আমি আমাদের মিহরাসটির (ছিদ্রযুক্ত পাথর) নিকট গেলাম এবং কলসের নিম্নাংশে আঘাত করলাম। যার দরুন সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
৫০৩৩
মদ হারাম এবং আঙ্গুরের রস, কাঁচা-পাকা খেজুর এবং কিসমিস ইত্যাদি থেকে তৈরি পানীয় যা নেশাগ্রস্ত করে সেগুলোর বর্ণনা পরিচ্ছেদ নাই
জা’ফার (রহঃ)
তিনি আনাস ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আল্লাহ তা‘আলা যে আয়াতে মদ নিষিদ্ধ করেছেন, সেটি এমন সময় নাযিল করেছেন, যখন মদীনায় শুধুমাত্র খেজুরের তৈরি মদ পান করা হত।
৫০৩৪
মদ দ্বারা সিরকা তৈরি করা নিষেধ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ)-কে মদ দিয়ে সিরকা তৈরি করা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন, না।
৫০৩৫
মদ দিয়ে চিকিৎসা করা হারাম পরিচ্ছেদ নাই
ওয়ায়িল আল-হায্রামী (রাঃ)
তারিক ইবন সুয়াইদ জুফী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে মদ সম্পর্কিত জিজ্ঞাসা করলেন। তিনি তাকে বারণ করলেন, কিংবা মদ প্রস্তুত করাকে খুব জঘন্য মনে করলেন। তিনি [তারিক (রাঃ)] বললেন, আমি তো শুধু ওষুধ তৈরির জন্য মদ প্রস্তুত করি। তিনি বললেনঃ এটি তো (ব্যাধি নিরামক) ওষুধ নয়, বরং এটি নিজেই ব্যাধি।
৫০৩৬
খেজুর ও আঙ্গুর হতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে পরিচিত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মদ তৈরি হয় দুইটি গাছ (এর ফল) হতে, তা হলো- খেজুর ও আঙ্গুর গাছ (এর ফল)।
৫০৩৭
খেজুর ও আঙ্গুর হতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে পরিচিত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মদ তৈরি হয় ঐ দুইটি গাছ (এর ফল) থেকে, তা হলো- খেজুর ও আঙ্গুর গাছ (এর ফল)।
৫০৩৮
খেজুর ও আঙ্গুর হতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে পরিচিত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদ তৈরি হয় ঐ দুইটি গাছ (এর ফল) থেকে, তা হলো—আঙুর ও খেজুর গাছ (এর ফল)। আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় আঙুরকে খেজুর বলা হয়েছে।
৫০১০
ফারা“ ও “আতীরাহ্‌ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে অন্য সনদে মুহাম্মাদ ইবন রাফি (রহঃ) ও আবদ ইবন হুমায়দ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “ফার‘আ ও আতিরা (রজব মাসের প্রথম দশদিনের যবাই করা পশু) বলতে (ইসলামে) কিছু নেই।” ইবন রাফি (রহঃ) তার রিওয়ায়াতে অতিরিক্ত বর্ণনা করেছেন- ফার‘আ হলো (পশুর) প্রথম বাচ্চা, যা তারা যবাই করত।
৫০৩৯
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ)
নবী (ﷺ) কিশমিশ ও শুকনা খেজুর এবং কাঁচা-পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবীয বানাতে বারণ করেছেন।
৫০৪০
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) শুকনো খেজুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন। তিনি আরও নিষেধ করেছেন কাঁচা-পাকা খেজুর একত্র মিশিয়ে নাবীয বানানো থেকে।