৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৫১
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর (রহঃ)
উপরোক্ত দুইটি সূত্রে একই রেওয়ায়াত করেছেন। তবে তিনি الزَّهْوَ وَالرُّطَبَ এর স্থলেالرُّطَبَ وَالزَّهْوَ এবংالرُّطَبَ وَالزَّبِيبَ এর স্থলেالتَّمْرَ وَالزَّبِيبَ শব্দ উল্লেখ করেছেন।
৫০৫২
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্ (রাঃ)
নবী (ﷺ) কাঁচা ও শুকনো খেজুর একত্রে সংমিশ্রণ করা হতে এবং কিশমিশ ও শুকনো খেজুর সংমিশ্রণ করা থেকে এবং কাঁচা-পাকা খেজুর সংমিশ্রণ করা হতে বারণ করেছেন। প্রত্যেকটি দিয়ে আলাদাভাবে নাবীয বানাও।
৫০৫৩
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
[ইয়াহ্ইয়া (রহঃ) বলেন,] আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান (রহঃ) আবূ কাতাদাহ্ (রাঃ)
আবু সালামা ইবন আব্দুর রহমান (রহঃ) আবু কাতাদা (রাঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে হুবহু হাদিস রিওয়ায়াত করেছেন।
৫০৫৪
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কিশমিশ ও শুকনো খেজুর (একত্রে মিশিয়ে নাবীজ প্রস্তুত করা) হতে নিষেধ করেছেন। প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবীজ বানানো যেতে পারে।
৫০৫৫
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন ..... অতঃপর রাবী অবিকল হাদীস রিওয়ায়াত করেন।
৫০৫৬
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) শুকনো খেজুর ও কিশমিশ সংমিশ্রণে এবং কাঁচা ও শুকনো খেজুর মিশিয়ে নাবীয প্রস্তুত করতে বারণ করেছেন। তিনি 'জুরাশ' (ইয়ামানের একটি শহর) অধিবাসীদের চিঠি লিখে তাদেরকে শুকনো খেজুর ও কিশমিশের মিশ্রণে নাবীয প্রস্তুত করতে বারণ করেন।
৫০৫৭
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ওয়াহ্ব ইবনু বাকিয়্যাহ খালিদ তাহ্হান (রহঃ)-এর সনদে শাইবানী (রহঃ)
উল্লেখিত সূত্রে শুকনো খেজুর ও কিশমিশের কথা বর্ণনা করেছেন। তবে তিনি (ওয়াহব) কাঁচা ও শুকনো খেজুরের কথা বর্ণনা করেননি।
৫০৫৮
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
তিনি বলতেন, কাঁচা-পাকা খেজুর একসাথে এবং শুকনা খেজুর ও কিশমিশ একত্রে মিশিয়ে নাবীয তৈরি করতে নিষেধ করা হয়েছে।
৫০৫৯
শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবীয [১] প্রস্তুত করা মাক্‌রুহ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
কাঁচা ও পাকা খেজুর একত্রে মিশিয়ে এবং শুকনা খেজুর ও কিশমিশ একত্রে মিশিয়ে নাবীয (পানীয়) তৈরি করতে নিষেধ করা হয়েছে।
৫০৬০
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা ও মুযাফ্‌ফাতে নাবীয প্রস্তুত করতে বারণ করেছেন।