৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫০৭১
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইসহাক ইবনু সুওয়াইদ (রহঃ)
উপরোল্লিখিত সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তবে তিনি ‘মুযাফফাত’-এর জায়গায় ‘মুকাইয়্যার’ শব্দটি ব্যবহার করেছেন।
৫০৭২
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আবদুল কায়সের প্রতিনিধি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলে তিনি বললেন: আমি তোমাদেরকে দুব্বা, হানতাম, নাকীর এবং মুকাইয়্যার হতে বারণ করছি। হাম্মাদ (রহঃ) বর্ণিত হাদিসে ‘মুকাইয়্যার’ স্থলে ‘মুযাফফাত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।
৫০৭৩
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা, হানতাম, মুযাফফাত ও নাকীর হতে বারণ করেছেন।
৫০৭৪
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন- দুব্বা, হানতাম, মুযাফফাত ও নাকীর থেকে এবং কাঁচা-পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবীয প্রস্তুত করা থেকে।
৫০৭৫
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা, নাকীর ও মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন।
৫০৭৬
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবু সা‘ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কলসিতে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।
৫০৭৭
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ সাঈদ খুদরী (রাঃ)
নবী (ﷺ) দুব্বা, হানতাম, নাকীর ও মুযাফফাত (এ নাবীয বানানো) থেকে নিষেধ করেছেন।
৫০৭৮
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
কাতাদাহ (রহঃ)
উল্লেখিত সূত্রে বর্ণিত যে, আল্লাহর নবী (ﷺ) নাবীয বানাতে বারণ করেছেন। অতঃপর রাবী উল্লেখিত হাদিসের হুবহু বর্ণনা করেন।
৫০৭৯
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হানতামা, দুব্বা ও নাকীরের (বানানো নাবীয) পান করতে নিষেধ করেছেন।
৫০৮০
মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর [৫] ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু যুবায়র (রাঃ)
ইবন উমর ও ইবন আব্বাস (রাঃ) সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তাঁরা দু’জনেই সাক্ষ্য দিয়েছেন যে, রসূলুল্লাহ (ﷺ) দুব্বা, হানতাম, মুযাফফাত ও নাকীর (এ নাবীয বানানো) হতে বারণ করেছেন।