৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫১৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৫১৩১
যে নাবীয (খেজুর ভেজানো পানি) গাঢ় হয়নি এবং নেশাগ্রস্ত হয়নি, তা পান করা বৈধ পরিচ্ছেদ নাই
সাহ্‌ল ইবনু সা‘দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আরবের জনৈকা মহিলার ব্যাপারে আলোচনা করা হলে, তিনি আবু উসাইদ (রাঃ)-কে তার কাছে লোক প্রেরণের জন্য নির্দেশ দিলেন। তিনি লোক (দূত) পাঠালে উক্ত মহিলা আসলো এবং বনী সাঈদা সম্প্রদায়ের দুর্গে অবস্থান গ্রহণ করলো। রাসূলুল্লাহ (ﷺ) বের হয়ে তার কাছে আসলেন। তিনি যখন তার কাছে পৌঁছলেন, তখন মহিলা মাথা নীচু করে বসেছিল। তিনি তার সঙ্গে আলাপ করলে সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি বললেন, “আমিও তোমাকে পরিত্রাণ দিলাম।” লোকেরা মহিলাকে বলল, “তুমি জানো ইনি কে?” সে বলল, “না।” তাঁরা বলল, “ইনি তো আল্লাহর রাসূল (ﷺ)। তিনি তোমাকে বিবাহের প্রস্তাব দিতে এসেছিলেন।” তখন সে বলল, “আমি তো এর অযোগ্য!”সাহল (রাঃ) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সেদিন প্রত্যাবর্তন করে তিনি ও তাঁর সাহাবীগণ বনী সাঈদার সাকীফায় (বাগানে) উপবেশন করেন। অতঃপর তিনি সাহলকে বললেন, “আমাদেরকে কিছু পান করাও।” সাহল (রাঃ) বলেন, “পরে আমি এক পেয়ালাটি বের করে তাদের সকলকেই তা হতে পান করিয়েছিলাম।”আবু হাযিম (রহঃ) বলেন, সাহল (রাঃ) আমাদের সম্মুখে বাটিটি বের করলে আমরা তা হতে পান করলাম। অতঃপর উমর ইবনু আব্দুল আজিজ (রহঃ) তা চাইলে, তিনি তাঁকে সেটি দান করেন। আবু বকর ইবনু ইসহাক (রহঃ)-এর রিওয়ায়াতে আছে, তিনি বললেন, “হে সাহল! তুমি আমাদেরকে পান করাও।”
৫১৩২
যে নাবীয (খেজুর ভেজানো পানি) গাঢ় হয়নি এবং নেশাগ্রস্ত হয়নি, তা পান করা বৈধ পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
আমি আমার এ পেয়ালাটি দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-কে মধু, নবীজ, পানি, দুধ ইত্যাদি সকল প্রকার পানীয় পান করিয়েছি।
৫১৩৩
দুধ পানের বৈধতা সম্পর্কে পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
আবু বকর সিদ্দিক (রাঃ) বলেছেন, নবী (ﷺ)-এর সাথে যখন আমরা মক্কা হতে মদীনার দিকে রওনা দিলাম। এক সময় আমরা এক রাখালের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর পিপাসা হলে আমি তাঁর জন্য কিছু দুধ দোহন করে নিয়ে আসলাম। তিনি তা পান করলে আমি খুব আনন্দিত হলাম।
৫১৩৪
দুধ পানের বৈধতা সম্পর্কে পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
আবু বকর সিদ্দিক (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে মদীনার দিকে বের হলেন, তখন সুরাকাহ ইবন মালিক ইবন জু'শুম তাঁর পশ্চাদ্ধাবন করল। রাসূলুল্লাহ (ﷺ) তার উপর বদদোয়া করলে তার ঘোড়া জমিনে দেবে গেল। সে বলল, আমার জন্য দোয়া করুন, আমি আপনার কোন ক্ষতি করব না। রাসুলুল্লাহ (ﷺ) দোয়া করলেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পিপাসার্ত হলেন এবং তাঁরা এক ছাগলের রাখালের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। আবু বকর সিদ্দিক (রাঃ) বলেন, আমি একখানা বাটি নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য কিছু দুধ দোহন করে আনলাম। তিনি তা পান করলেন। আমি আনন্দিত হলাম।
৫১৩৫
দুধ পানের বৈধতা সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
মিরাজের রাতে 'ইলিয়া' নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মদ ও দুধের দুইটি পেয়ালা নিয়ে আসা হলে তিনি সে দুইটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন, অতঃপর তিনি দুধ গ্রহণ করলেন।জিবরীল (আঃ) বললেন: সমস্ত প্রশংসা আল্লাহর – যিনি আপনাকে স্বভাবসুলভ রাস্তা গ্রহণের তাওফিক দিয়েছেন। যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।
৫১৩৬
দুধ পানের বৈধতা সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আনা হলো। অতঃপর বর্ণনাকারী উপরোল্লিখিত হাদিসের অবিকল বর্ণনা করেছেন। কিন্তু তিনি ঈলিয়া ব্যাপারটি উল্লেখ করেননি।
৫১৩৭
নাবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুমায়দ সা‘ইদী (রাঃ)
নাকী‘ নামক জায়গা হতে এক বাটি দুধ নিয়ে আমি নবী (ﷺ)-এর কাছে আসলাম। বাটিটি ছিল ঢাকনাবিহীন। তিনি বললেনঃ তুমি একে ঢাকলে না কেন, এর উপর একটি কাঠি রেখে হলেও? আবু হুমায়দ (রাঃ) বলেন, রাতে মশকের মুখ বেঁধে রাখতে ও দরজা আটকানোর নির্দেশ দেয়া হয়েছে।
৫১৩৮
নাবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুমায়দ (রাঃ)
তিনি নবী (ﷺ)-এর নিকট এক পেয়ালা দুধ নিয়ে এলেন। পরবর্তী অংশ উপরোল্লিখিত হাদিসের মতই। রাবী বলেন, রাবী যাকারিয়া (রহঃ) আবু হুমায়দ এর বর্ণনায় উপরোল্লিখিত ‘রাতে’ কথাটি উল্লেখ করেননি।
৫১৩৯
নাবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি কিছু পান করার ইচ্ছা করলে এক লোক বলল, হে আল্লাহর রাসূল! আমরা কি আপনাকে নবীজ পান করতে দিব? তিনি বললেন, হ্যাঁ।অতঃপর লোকটি তাড়াতাড়ি চলে গেল এবং একটি বাটি নিয়ে আসলো, তার মধ্যে নবীজ ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এর উপর একটি কাঠি দিয়ে হলেও তুমি এটি ঢেকে আনলে না কেন? তারপর তিনি পান করলেন।
৫১৪০
নাবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আবু হুমাইদ (রাঃ) নামে এক লোক নাকী‘ (নামক জায়গা) থেকে এক বাটি দুধ নিয়ে এলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন: তুমি এটা আবৃত করে আনলে না কেন, এর উপর একটা কাঠি দিয়ে হলেও?