৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৫০০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯৯১
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ ‘উবায়দ (রহঃ)
আমি আলি ইবনু আবু তালিব (রাঃ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি খুতবার আগে সালাত আদায় করলেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তিন দিনের পর কুরবানির গোশত খেতে বারণ করেছেন।
৪৯৯২
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ ‘উবায়দ (রহঃ)
তিনি উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলেন। (পরবর্তী সময়) আমি আলি ইবনু আবু তালিব (রাঃ)-এর সাথে সালাত আদায় করেছি। তিনি খুতবার আগে আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন। তারপর লোকজনের উদ্দেশ্যে খুতবা দেন। (খুতবায়) তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তিনদিনের পর কুরবানির গোশত আহার করতে তোমাদের বারণ করেছেন। অতএব তোমরা তা খেয়ো না।
৪৯৯৩
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব
উক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৪৯৯৪
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ) এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
কেউ যেন কুরবানির গোশত তিন দিনের পরে না খায়।
৪৯৯৫
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) হতে লায়স (রহঃ) এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন।
৪৯৯৬
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তিন দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন। সালিম (রহঃ) বলেন, এজন্য ইবনু উমর (রাঃ) তিন দিনের বেশি কুরবানির গোশত খেতেন না। ইবনু আবূ উমার 'তিন দিনের পর' কথাটি বর্ণনা করেন।
৪৯৯৭
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ওয়াকিদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তিন দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন।আবদুল্লাহ ইবনু আবু বকর (রহঃ) বলেন, আমি বিষয়টি আমরাহ (রাঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বলেন, ইবনু ওয়াকিদ যথার্থ বলেছেন। আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় ঈদুল আজহার সময় বেদুইনদের কিছু পরিবার শহরে আগমন করে, তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমরা তিনদিনের পরিমাণ জমা রেখে বাকি গোশতগুলো সদকা করে দাও।পরবর্তী সময়ে লোকেরা বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! মানুষেরা তো কুরবানির পশুর চামড়া দিয়ে পাত্র প্রস্তুত করছে এবং সেখানে চর্বি গলাচ্ছে।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাতে কী হয়েছে?তারা বলল, আপনিই তো তিনদিনের বেশি কুরবানির গোশত খাওয়া হতে বারণ করেছেন।তিনি বললেনঃ আমি তো বেদুইনদের আগমণের কারণে এ কথা বলেছিলাম। অতঃপর এখন তোমরা খেতে পার, জমা করে রাখতে পার এবং সদাকা করতে পার।
৪৯৯৮
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ) কর্তৃক নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
তিনি তিন দিনের পরেও কুরবানির গোশত খেতে বারণ করেছেন। তারপর পরবর্তীকালে তিনি বলেছেন, এখন তোমরা খেতে পার, পাথেয় হিসেবে ব্যবহার করতে পার এবং সঞ্চয় করে রাখতে পার।
৪৯৯৯
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমরা মিনায় তিন দিনের বেশি কুরবানির গোশত খেতাম না। পরে রাসূলুল্লাহ (ﷺ) অনুমতি দিয়ে বললেনঃ তোমরা খেতে পার এবং অতিরিক্ত হিসেবে জমা রাখতে পার। (ইবনু জুরায়জ বলেন) আমি ‘আতাকে বললাম, জাবির (রাঃ) কি ‘মাদিনা আগমন করা পর্যন্ত’ কথাটি বলেছেন? তিনি বললেন, হ্যাঁ।
৫০০০
ইসলাম সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমরা তিনদিনের বেশি কুরবানির গোশত জমা করে রাখতাম না। পরে রাসূলুল্লাহ (ﷺ) তিনদিনের পরেও এ থেকে খাওয়ার এবং পাথেয় হিসেবে ব্যবহার করার জন্য আমাদের অনুমতি দেন।