৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯৭১
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
বারা ইবনু ‘আযিব (রাঃ)
আবু বুরদা (রাঃ) সালাতের পূর্বে কুরবানী করলে নবী (ﷺ) বললেনঃ এটার পরিবর্তে অন্য একটি কুরবানী করো। তিনি বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার নিকট শুধু একটি ছয় মাসের বকরির বাচ্চা আছে। শু'বাহ (রহঃ) বলেন, মনে হয় তিনি বলেছেন, সেটা এক বছরের বাচ্চার চাইতেও উত্তম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সেটির স্থানে এটি কুরবানী করো। আর তোমার পর অন্য কারো জন্য এটা যথেষ্ট হবে না।
৪৯৭২
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইসহাক্ ইবনু ইব্রাহীম (রহঃ) শু’বাহ (রহঃ)
তবে তিনি এটা ‘এক বছরের বাচ্চার চাইতেও উত্তম’ এ বাক্যের বর্ণনায় সংশয়ের কথা উল্লেখ করেননি।
৪৯৭৩
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিন বললেনঃ যে ব্যক্তি সালাতের পূর্বে যবেহ করেছে, সে যেন আবার যবেহ করে। এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আজকের দিনে তো গোশত খাওয়ার ইচ্ছা হয়ে থাকে! এ সময় সে তার প্রতিবেশীদের প্রয়োজনের কথাও উল্লেখ করে। রাসূলুল্লাহ (ﷺ) যেন তার কথাকে সত্য মনে করলেন। সে আরো বলল, আমার কাছে একটি ছয় মাস বয়সী ছাগল রয়েছে, যেটি গোশতের হিসেবে অন্য দুইটি ছাগলের চাইতেও উত্তম, আমি কি সেটি যবেহ করব?আনাস (রাঃ) বলেন, পরে রাসূলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি দিলেন। আমার জানা নেই যে, ঐ অনুমতি এ লোক ব্যতীত অন্য কারো জন্যে ছিল কি-না। আনাস (রাঃ) আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি দুম্বার দিকে এগিয়ে গেলেন এবং সে দুটি যবেহ করলেন, আর লোকজন ছাগলগুলোর দিকে (অর্থাৎ ঐ দুম্বাগুলোর দিকে) এগিয়ে গেল এবং সেগুলো বণ্টন করল। অথবা তিনি বলেছেন, তারা পরস্পর ভাগ-বাটোয়ারা করল।
৪৯৭৪
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন, এরপর খুতবা দিলেন। অতঃপর যে লোক সালাতের আগে কুরবানি করেছে তাকে আবার কুরবানি করার নির্দেশ দিলেন। এরপর বর্ণনাকারী ইবন উলাইয়্যার হাদিসের হুবহু বর্ণনা করেন।
৪৯৭৫
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুরবানির দিন আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। তারপর গোশতের গন্ধ পেয়ে (সালাতের আগে) কুরবানি করতে বারণ করলেন। তিনি বললেন, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করেছে, সে যেন আবার কুরবানি করে। তারপর বর্ণনাকারী ইবন উলায়্যাহ ও হাম্মাদ (রহঃ)-এর হুবহু বর্ণনা করেছেন।
৪৯৭৬
কুরবানীর পশুর বয়স পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মুসিন্না (দুধ দাঁত পড়ে গেছে এমন পশু) ছাড়া কুরবানী করবে না। তবে এটা তোমাদের জন্য কষ্টকর মনে হলে তোমরা ছয় মাসের মেষ-শাবক কুরবানী করতে পার।
৪৯৭৭
কুরবানীর পশুর বয়স পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) কুরবানির দিন মাদিনায় আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর কিছু লোক এ মনে করে আগেই কুরবানি করে ফেলল যে, নবী (ﷺ) সম্ভবত কুরবানি করেছেন। অতঃপর নবী (ﷺ) যারা তাঁর পূর্বে কুরবানি করেছে, তাদেরকে আবার আর একটি কুরবানি করার আদেশ করেন এবং তিনি নির্দেশ দেন, কেউ যেন নবী (ﷺ)-এর কুরবানি করার আগে কুরবানি না করে।
৪৯৭৮
কুরবানীর পশুর বয়স পরিচ্ছেদ নাই
উক্‌বাহ্‌ ইবনু ‘আমির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের মধ্যে কুরবানির পশু বণ্টন করার জন্য তাঁকে কিছু বকরী দিলেন। একটি বাচ্চা (ছয় মাসের) বাকী রয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ)-কে এ ব্যাপারে জানালে তিনি বললেন, তুমি এটা কুরবানি করো।কুতাইবাহ (রহঃ) ... শব্দের স্থলে ... শব্দটি উল্লেখ করেছেন।
৪৯৭৯
কুরবানীর পশুর বয়স পরিচ্ছেদ নাই
‘উক্‌বাহ্‌ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মধ্যে কুরবানির জন্তু ভাগ করলে আমার ভাগে একটি ছয় মাসের বাচ্চা ছাগল পড়ে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি তো ছয় মাসের একটি বাচ্চা (ছাগল) পেয়েছি? তিনি বললেন, তা-ই তুমি কুরবানি করো।
৪৯৮০
কুরবানীর পশুর বয়স পরিচ্ছেদ নাই
উক্‌বাহ্‌ ‘আমির জুহানী (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের মধ্যে কুরবানির জন্তু ভাগ করলেন। অতঃপর বর্ণনাকারী উল্লেখিত অনুবাদের হুবহু রেওয়ায়াত করেন।