৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯৫১
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
শু’বাহ্‌ (রহঃ)
আমি হিশাম ইবন যায়দ ইবন আনাস ইবন মালিক (রহঃ)-এর নিকট শুনেছি। আমি আমার দাদা আনাস ইবন মালিক (রাঃ)-এর সাথে হাকাম ইবন আইয়ুব (রহঃ)-এর গৃহে গেলাম। সেখানে স্থানীয় কতিপয় ব্যক্তি একটি মুরগি বেঁধে তার দিকে তীর নিক্ষেপ করছিল। তখন আনাস (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন জন্তু বেঁধে সেটিকে তীরের লক্ষ্য বানাতে বারণ করেছেন।
৪৯৫২
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব
উল্লেখিত সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন।
৪৯৫৩
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা এমন কোনো বস্তুকে (তীর বা বন্দুকের) লক্ষ্যবস্তু বানিও না যার মধ্যে প্রাণ আছে।
৪৯৫৪
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু জা’ফার ও ‘আবদুর রহমান ইবনু মাহ্দী উভয়ে শু’বাহ্
উল্লেখিত ধারাবাহিকতায় উপরের হাদিসের অবিকল রিওয়ায়াত করেছেন।
৪৯৫৫
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ)
ইবনু উমর (রাঃ) একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা একটি মুরগি বেঁধে সেটির প্রতি তীর নিক্ষেপ করছিল। তারা ইবনু উমরকে দেখে মুরগিটি ছেড়ে দিয়ে চলে গেল। ইবনু উমর (রাঃ) বললেন, কে এ কাজ করলো? যে এমন কাজ করে রাসূলুল্লাহ (ﷺ) তাকে লা‘নাত করেছেন।
৪৯৫৬
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ)
ইবনু উমর (রাঃ) কতিপয় কুরাইশ যুবকের নিকট দিয়ে যাচ্ছিলেন। তারা একটি পাখি বেঁধে সেটির দিকে তীর নিক্ষেপ করছিল। আর প্রত্যেকটি নিশানা ব্যর্থ হওয়ার কারণে তারা পাখির মালিকের জন্য একটি করে তীর নির্ধারণ করছিল।তারপর তারা ইবনু উমর (রাঃ)-কে দেখে আলাদা হয়ে গেল। ইবনু উমর (রাঃ) বললেন, কে এ কাজ করলো? যে ব্যক্তি এরূপ করেছে তার প্রতি আল্লাহর লা‘নত। রাসূলুল্লাহ (ﷺ) লা‘নত করেছেন, যে কোন জীব-জন্তুকে লক্ষ্যস্থল বানায়।
৪৯৫৭
জীব-জন্তু বেঁধে তীরের লক্ষ্যবস্তু বানানোর নিষেধাজ্ঞা সম্পর্কে পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ) হতে, ভিন্ন সূত্রে ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ) হতে, আর একটি সূত্রে হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ইবনু জুরায়জ (রহঃ)
আবু যুবাইর (রহঃ) আমাকে বলেছেন যে, তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন প্রাণীকে বেঁধে হত্যা করতে বারণ করেছেন।
৪৯৫৮
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জুন্‌দাব ইবনু সুফ্‌ইয়ান (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম। তিনি অন্য কোন কাজ না করে সালাত আদায় করলেন। সালাত শেষে সালাম ফিরলেন। অতঃপর তিনি কুরবানীর গোশত দেখতে পেলেন, যা তাঁর সালাত আদায়ের আগেই জবাই করা হয়েছিল।তারপর তিনি বললেন, যে লোক সালাত আদায়ের আগে তার কুরবানীর পশু জবাই করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি পশু জবাই করে। আর যে ব্যক্তি জবাই করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ) জবাই করে।
৪৯৫৯
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জুন্দাব ইবনু সুফ্‌ইয়ান (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ঈদুল আজহায় উপস্থিত ছিলাম। তিনি মানুষের সাথে সালাত শেষ করে একটি বকরী দেখতে পেলেন, যা সালাতের আগেই জবাই করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন, সালাতের আগে যে লোক জবাই করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি বকরী জবাই করে। আর যে জবাই করেনি সে যেন এখন আল্লাহর নাম নিয়ে জবাই করে।
৪৯৬০
কুরবানী করার সময় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আস্ওয়াদ ইবনু কায়স (রহঃ)
উক্ত সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং তারা আবু আহওয়াস (রহঃ)-এর হাদীসের হুবহু বর্ণনা করেছেন।