৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯৪১
টিড্‌ডি খাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) আবূ ইয়া’কূব (রহঃ)
এ সনদে হাদিস বর্ণনা করেছেন। সাতটি যুদ্ধ।
৪৯৪২
খরগোশ খাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আমরা চলতে চলতে 'মাররুয যাহরান' নামক স্থানে পৌঁছলে সেখানে একটি খরগোশকে ধাওয়া করলাম। লোকজনও সেটাকে ধাওয়া করলো এবং তারা ক্লান্ত হয়ে পড়লো।অবশেষে আমি ধাওয়া করে ওটা ধরে ফেলি এবং আবু তালহার কাছে নিয়ে আসি। তিনি এটাকে যবেহ করলেন এবং পেছনের অংশ ও উভয় রান রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পাঠালেন। আমি এগুলো রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে এলে তিনি তা গ্রহণ করেন।
৪৯৪৩
খরগোশ খাওয়ার বৈধতা পরিচ্ছেদ নাই
শু’বাহ্ (রহঃ)
এ সনদে হাদিসটি বর্ণিত। তবে ইয়াহিয়া (রহঃ) বর্ণিত হাদিসে রয়েছে, এর পিছনের অংশ কিংবা উভয় রান।
৪৯৪৪
যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া পরিচ্ছেদ নাই
ইবনু বুরাইদাহ্‌ (রহঃ)
আবদুল্লাহ ইবন মুগাফ্‌ফাল (রাঃ) তাঁর সাহাবীদের একজনকে পাথর নিক্ষেপ করতে দেখে তাকে বললেন, “পাথর মারবে না। কারণ রাসূলুল্লাহ (ﷺ) পাথর মারা অপছন্দ করতেন অথবা বলেছেন, নিষেধ করতেন। কারণ এর দ্বারা শিকার করাও যায় না এবং শত্রুকে ঘায়েল করাও যায় না; বরং এটি দাঁত ভেঙে দেয় এবং চোখে আঘাত করে।”পরবর্তীতে তাকে আবারো পাথর ছুঁড়তে দেখে তিনি বললেন, “আমি তোমাকে জানালাম রাসূলুল্লাহ (ﷺ) পাথর নিক্ষেপ পছন্দ করতেন না অথবা তা নিষেধ করতেন। তবুও তোমাকে পাথর ছুঁড়তে দেখছি? আমি তোমার সাথে এত এত দিন কথা বলব না।
৪৯৪৫
যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া পরিচ্ছেদ নাই
উসমান ইবনু ‘আমর বলেন, কাহমাস (রহঃ)
এই সনদে আমাদের কাছে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৪৯৪৬
যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ছোট ছোট পাথর ছুঁড়তে বারণ করেছেন।ইবনু জাফর (রহঃ) তাঁর বর্ণনাতে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেছেনঃ এটা শত্রুকে পরাভূত করে না, শিকারও মারতে পারে না বরং এটা দাঁত ভাঙ্গে এবং চোখে আঘাত করে। ইবনু মাহদী (রহঃ) উল্লেখ করেছেন, এটা শত্রুকে আঘাত করে না। তিনি “চোখে আঘাত করার কথা” উল্লেখ করেননি।
৪৯৪৭
যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া পরিচ্ছেদ নাই
সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ)
আবদুল্লাহ ইবন মুগাফ্‌ফাল (রাঃ)-এর একজন নিকটাত্মীয় ছোট ছোট পাথর ছুঁড়লে তিনি তাকে তা করতে বারণ করেন এবং বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ছোট ছোট পাথর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। এটা শিকারও করতে পারে না, শত্রুকেও পরাভূত করতে পারে না; বরং এটি দাঁত ভাঙ্গে আর চোখে আঘাত করে।সাঈদ (রহঃ) বলেন, লোকটি যখন পুনরায় এ কাজ করল তখন তিনি বললেন, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, এরপরও তুমি কঙ্কর নিক্ষেপ করছো? তোমার সঙ্গে আমি কখনো কথা বলব না।
৪৯৪৮
যা দ্বারা শিকার করা ও শত্রুর বিরুদ্ধে সহায়তা লাভ করা যায় তার বৈধতা এবং পাথর নিক্ষেপ নিষিদ্ধ হওয়া পরিচ্ছেদ নাই
আইয়ূব (রহঃ)
উল্লেখিত সূত্রে হুবহু রিওয়ায়াত করেছেন।
৪৯৪৯
যাবাহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরিধার করার নির্দেশ পরিচ্ছেদ নাই
শাদ্দাদ ইবনু আওস (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হতে আমি দুটি কথা মনে রেখেছি, তিনি বলেছেনঃ আল্লাহ তা’আলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে, দয়ার্দ্রতার সঙ্গে হত্যা করবে; আর যখন যবেহ করবে তখন দয়ার সঙ্গে যবেহ করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার যবেহকৃত জন্তুকে কষ্টে না ফেলে।
৪৯৫০
যাবাহ ও হত্যায় দয়াশীল হওয়া ও ছুরিধার করার নির্দেশ পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) হুশায়ম
তাঁরা সকলেই খালিদ হায্জা (রহঃ) হতে ইবন ‘উলাইয়্যাহ্‌ (রহঃ) বর্ণিত হাদিসের সানাদ ও অর্থের অনুরূপ বর্ণনা করেছেন।