৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯২১
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ)-কে গুইসাপ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন: আমি তা খাই না, এবং তা হারামও বলি না।
৪৯২২
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
একদা এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমি তা খাই না এবং তা (খাওয়া) হারামও বলি না।
৪৯২৩
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বারে বসা অবস্থায় গুইসাপ খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি তা খাই না এবং তা (খাওয়াকে) হারামও বলি না।”
৪৯২৪
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ (রহঃ)
এ সনদে অনুরূপ হাদিস বর্ণিত।
৪৯২৫
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
নাফি’ (রাঃ)
নাফি' (রহঃ) সূত্রে ও ইবন উমর (রাঃ) কর্তৃক নবী (ﷺ) থেকে গুইসাপ সম্পর্কে লায়স কর্তৃক নাফি’র মাধ্যমে বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণিত। তবে আইয়ূব বর্ণিত হাদিসে আরো রয়েছে, ‘রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গুইসাপের গোশত নিয়ে আসা হলো। তিনি তা খাননি এবং হারামও বলেননি’। আর উসামা (রাঃ)-এর এক হাদিসে রয়েছে, ‘এক লোক মসজিদে দাঁড়ালো, তখন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে বসা ছিলেন’।
৪৯২৬
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
একদা নবী (ﷺ)-এর সঙ্গে তাঁর কতিপয় সাহাবী ছিলেন, যাদের মধ্যে সাদ (রাঃ)-ও ছিলেন। তাঁদের সম্মুখে গুইসাপের গোশত আনা হলে নবী (ﷺ)-এর এক স্ত্রী উচ্চৈঃস্বরে বললেন, এটা কিন্তু গুইসাপের গোশত! তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা খেয়ে নাও, কারণ এটা হালাল, তবে এটা আমার খাবার নয়।
৪৯২৭
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
তাওবাহ্‌ ‘আম্‌বরী (রহঃ)
শা’বী (রহঃ) আমাকে বলেছেনঃ আপনি কি নবী (ﷺ) হতে বর্ণিত হাসান (রাঃ)-এর হাদিসটি শুনেছেন? আমি তো প্রায় দুই বছর কিংবা দেড় বছর ইবন উমর (রাঃ)-এর সাথে ছিলাম, কিন্তু তাঁকে এ হাদিসটি ছাড়া নবী (ﷺ) থেকে অন্য কিছু বর্ণনা করতে শুনিনি। রাসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় সাহাবীর মধ্যে সা’দ (রাঃ)-ও ছিলেন, অতঃপর (বাকী অংশ) মু’আয (রাঃ) বর্ণিত হাদিসের অনুরূপ।
৪৯২৮
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি এবং খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাইমূনা (রাঃ)-এর নিকট গেলাম। তখন ভুনা গুইসাপ পরিবেশন করা হলো। রাসূলুল্লাহ (ﷺ) তা নেয়ার জন্য হাত বাড়ালেন। তখন মাইমূনা (রাঃ)-এর বাড়িতে উপস্থিত জনৈকা মহিলা বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যা খেতে চাইছেন সে সম্পর্কে তোমরা তাঁকে জানাও। তখন রাসূলুল্লাহ (ﷺ) (খাবার থেকে) তাঁর হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! এটা কি হারাম? তিনি বললেন, না। যেহেতু এটা আমাদের এলাকার প্রাণী নয়, তাই আমি তা অপছন্দ করি। খালিদ (রাঃ) বলেন, এরপর আমি তা টেনে নিয়ে খেলাম। রাসূলুল্লাহ (ﷺ) এ দৃশ্য দেখছিলেন।
৪৯২৯
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নবী (ﷺ)-এর স্ত্রী মাইমুনা (রাঃ)-এর ঘরে ঢুকলেন। তিনি ছিলেন তাঁর ও ইবন আব্বাস (রাঃ)-এর খালা। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকট ভুনা গুইসাপ দেখতে পান, যা তাঁর (মাইমুনার) বোন হুফাইদা বিনতু হারিস নাজদ থেকে এনেছিল। তিনি গুইসাপটি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পরিবেশন করলেন। তাঁর অভ্যাস ছিল কোন খাদ্যের বিবরণ ও তার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি সে দিকে কম-ই হাত বাড়াতেন।রাসূলুল্লাহ (ﷺ) গুইসাপটির দিকে হাত বাড়ালে উপস্থিত জনৈক মহিলা বললেন, তোমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে যা পেশ করছো তাঁকে জানিয়ে দাও। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! এটা গুইসাপ। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত তুলে নিলেন।খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! এটা কি হারাম? তিনি বললেন, না। তবে যেহেতু এটা আমার এলাকাতে নেই তাই আমি এটা পছন্দ করি না। খালিদ (রাঃ) বলেন, অতঃপর আমি ওটা টেনে নিয়ে খাচ্ছিলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) তা দেখছিলেন। তবে তিনি আমাকে নিষেধ করেননি।
৪৯৩০
গুই সাপের গোশ্‌ত হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) তাকে বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে তাঁর খালা মাইমূনা বিনতু হারিস (রাঃ)-এর ঘরে যান। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে গুইসাপের গোশত পরিবেশন করা হয়, যা উম্মু হুফাইদ বিনতু হারিস নাজদ থেকে নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন বনি জাআফার গোত্রের এক ব্যক্তির সহধর্মিণী। রাসূলুল্লাহ (ﷺ) কোন বস্তুর বিবরণ না জানা পর্যন্ত তা খেতেন না।বাকি অংশ বর্ণনাকারী ইউনুস (রহঃ)-এর হাদিসের অনুরূপ। তবে হাদিসের শেষাংশে তিনি অতিরিক্ত বর্ণনা করেন যে, ইবনু আসাম মাইমূনা (রাঃ) সূত্রে তাঁকে বর্ণনা করেছেন, তিনি (রাসূলুল্লাহ) তখন তাঁর ঘরেই ছিলেন।