৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯০১
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করেছেন।
৪৯০২
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খেতে বারণ করেছেন।
৪৯০৩
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের যুদ্ধের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেন, অথচ সেদিন লোকদের খাদ্যাভাব ছিল।
৪৯০৪
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আলী ইবনু মুসহির শাইবানী (রহঃ)
আমি আবদুল্লাহ ইবনু আবু আওফা (রাঃ)-কে গৃহপালিত গাধার গোশত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, খাইবারের দিন আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছিল। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গেই ছিলাম। শহরের বাইরে আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। সুতরাং আমরা সেগুলো যবেহ করলাম। আমাদের ডেগচীসমূহ যখন টগবগ করছিল তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করল, ডেগচীগুলো উল্টিয়ে ফেলে দাও এবং গাধার গোশতের সামান্য অংশও খেয়ো না।আমি বললাম, কোন ধরনের গাধার গোশত হারাম? রাবী বলেন, আমরা নিজেরা এ বিষয়ে আলোচনা করলাম এবং বললাম, একেবারেই হারাম অথবা গনীমাতের এক পঞ্চমাংশ বাদ না দিয়ে রান্না করার কারণেই তা হারাম করা হয়েছে।
৪৯০৫
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
সুলাইমান শাইবানী (রহঃ)
আমি আবদুল্লাহ ইবনু আবু আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, খাইবারের রাতগুলোতে আমরা ভীষণ ক্ষুধার্ত হই। অতঃপর খাইবারের দিন আমরা গৃহপালিত গাধা পেয়ে তাতে ঝাঁপিয়ে পড়লাম এবং সেগুলো যবেহ করলাম। যখন এর গোশত ডেগচিতে টগবগ করছিল তখন রাসুলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করল যে, ডেগগুলো উল্টিয়ে ফেলে দাও এবং গাধাগুলোর গোশত একটুও খেয়ো না।রাবী বলেন, তখন কিছু লোক বলল, যেহেতু গনীমতের এক পঞ্চমাংশ বের করা হয়নি তাই রাসুলুল্লাহ (ﷺ) তা হারাম করেছেন। অন্যরা বলল, না, তা চিরকালের জন্যই নিষিদ্ধ করা হয়েছে।
৪৯০৬
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
‘আদী ইবনু সাবিত (রহঃ)
আমি বরাআ (রাঃ) এবং আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাঃ)-কে বলতে শুনেছি, আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। যখন আমরা তা রান্না করছিলাম তখন রাসুলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করলো, তোমাদের ডেগচিগুলো উল্টিয়ে ফেলে দাও।
৪৯০৭
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
খাইবার যুদ্ধের দিন আমরা কিছু গৃহপালিত গাধা পেলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করলো, ডেগচিগুলো উল্টে ফেলে দাও।
৪৯০৮
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
সাবিত ইবনু ‘উবায়দ (রাঃ)
আমি বারা (রাঃ)-কে বলতে শুনেছি, আমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করা হয়েছে।
৪৯০৯
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
বারা ইবনু ‘আযিব (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ) আমাদেরকে গৃহপালিত গাধার গোশত কাঁচা বা রান্না করা যাই হোক তা ফেলে দিতে নির্দেশ দিয়েছেন। এরপর তিনি কখনও তা খেতে নির্দেশ দেননি।
৪৯১০
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আসিম (রহঃ)
এ সনদে উক্ত হাদিসে অনুরূপ বর্ণিত।