৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৯২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৯১১
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি অবহিত নই। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিষেধ করার কারণ কি এটা ছিল যে, এগুলো লোকের সওয়ারি হিসেবে ব্যবহৃত হতো। তাই সওয়ারি নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি এরূপ অপছন্দ করলেন? অথবা খায়বার যুদ্ধের দিন গৃহপালিত গাধার গোশত তিনি চিরদিনের জন্য হারাম করেছেন।
৪৯১২
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
সালামাহ্‌ ইবনু আকওয়া’ (রাঃ)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে খাইবার অভিমুখে রওনা হলাম। আল্লাহ তাদেরকে বিজয়ী করলেন। বিজয় দিবসের সন্ধ্যায় অনেক (চুলায়) আগুন জ্বালানো হয়। ফলে রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্ন করলেন, এসব কিসের আগুন? কি রান্না হচ্ছে? কোন জিনিসের উপর তোমরা আগুন জ্বালিয়েছ?লোকেরা বলল, গোশত রান্না করা হচ্ছে। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কিসের গোশত? জবাবে লোকেরা বলল, গৃহপালিত গাধার গোশত।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এগুলো ফেলে দাও এবং হাঁড়ি-পাতিলগুলো ভেঙে ফেলো। তখন এক ব্যক্তি বলল, আমরা এগুলো ফেলে দিয়ে হাঁড়ি-পাতিলগুলো ধুয়ে নেব কি? তিনি বললেন, এটাও করতে পারো।
৪৯১৩
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনু আবূ ‘উবায়দ (রহঃ)
এ সনদে (অনুরূপ) হাদিস বর্ণিত।
৪৯১৪
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন খাইবার জয় করেন তখন আমরা শহরের বাইরে কিছু গাধা পেলাম। আমরা কিছু গাধা (যবেহ করে) রান্না করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করলঃ জেনে রাখো, আল্লাহ ও তাঁর রাসূল তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কেননা তা শয়তানের ঘৃণ্য কাজ। রাবী বলেন, তারপর ডেগগুলো গোশতসহ উল্টে ফেলা হলো।
৪৯১৫
গৃহপালিত গাধা খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
খাইবার বিজয়ের দিন এক আগন্তুক এসে বললোঃ হে আল্লাহর রাসূল! গাধাগুলো যাবাহ করে খাওয়া হচ্ছে। অতঃপর আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! গাধাগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) আবূ তাল্‌হাকে (রাঃ) নির্দেশ দিলেন। তদনুযায়ী তিনি ঘোষণা করলেনঃ ‘আল্লাহ এবং তাঁর রসূল উভয়েই তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কারণ তা ঘৃণ্যবস্তু বা অপবিত্র।বর্ণনাকারী বলেন, এরপর পাতিলগুলো গোশতসহ উল্টে ফেলে দেয়া হল।
৪৯১৬
ঘোড়ার গোশ্‌ত আহার করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) খাইবারের দিন গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দেন।
৪৯১৭
ঘোড়ার গোশ্‌ত আহার করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
খাইবারে আমরা ঘোড়া এবং বন্য গাধার গোশত খেয়েছি। পক্ষান্তরে নবী (ﷺ) আমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
৪৯১৮
ঘোড়ার গোশ্‌ত আহার করা পরিচ্ছেদ নাই
আবূ তাহির
এ সনদে অনুরূপ হাদিস বর্ণিত।
৪৯১৯
ঘোড়ার গোশ্‌ত আহার করা পরিচ্ছেদ নাই
আসমা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা ঘোড়া জবেহ করে খেয়েছি।
৪৯২০
ঘোড়ার গোশ্‌ত আহার করা পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
(অনুরূপ) হাদিস বর্ণিত।