৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৮৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৮৮১
হারিয়ে যাওয়া শিকার পাওয়া গেলে পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্ খুশানী (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তাতে তিনি দুর্গন্ধ হওয়ার কথা উল্লেখ করেননি। আর তিনি কুকুর (এর শিকার) সম্পর্কে বলেছেনঃ তিন দিন পরেও তা খেতে পারবে- তবে পচে গেলে তা ফেলে দাও।
৪৮৮২
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূসা’লাবাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) হিংস্র পশু খেতে নিষেধ করেছেন। ইসহাক ও ইবনু আবু উমর (রহঃ) বর্ণিত হাদিসে আরো রয়েছে, জুহরী বলেছেন, আমরা এ হাদিসটি সিরিয়ায় আসার পূর্বে শুনিনি।
৪৮৮৩
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্‌ খুশানী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সব ধরনের হিংস্র জন্তু খেতে বারণ করেছেন।ইবনু শিহাব (রহঃ) বলেন, আমি এ হাদীসটি হিজাজে আমাদের আলিমদের কাছে শুনিনি। শেষ পর্যন্ত আবু ইদ্রিস (রহঃ) তা আমার কাছে বর্ণনা করেন। আর তিনি ছিলেন সিরিয়ার ফিকাহবিদদের অন্তর্ভুক্ত।
৪৮৮৪
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্‌ খুশানী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সব ধরনের হিংস্র পশু খেতে নিষেধ করেছেন।
৪৮৮৫
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূ তাহিরমুহাম্মাদ ইবনু রাফি’, ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া, হুলওয়ানী ও আব্দ ইবনু হুমায়দ (রহঃ) যুহরী (রহঃ)
এ সনদে ইউনুস ও আমর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা সকলেই খাওয়ার কথা উল্লেখ করেছেন, কিন্তু সালিহ ও ইউসুফ-এর বর্ণনায় ‘খাওয়ার’ কথা উল্লেখ নেই। তাদের বর্ণনায় রয়েছে, ‘তিনি হিংস্র পশু থেকে নিষেধ করেছেন’।
৪৮৮৬
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ সকল প্রকার হিংস্র জন্তু খাওয়া হারাম।
৪৮৮৭
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
আবূ তাহির (রহঃ) মালিক ইবনু আনাস (রাঃ)
এ সানাদে অনুরূপ বর্ণনা করেছেন।
৪৮৮৮
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসুলুল্লাহ (ﷺ) সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখরধারী পাখি খেতে বারণ করেছেন।
৪৮৮৯
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
শু’বাহ (রহঃ)
এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
৪৮৯০
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সকল প্রকার হিংস্র জন্তু এবং নখরধারী শিকারী পাখি খেতে নিষেধ করেছেন।