৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৮৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৮৭১
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ‘মি‘রায’ দ্বারা শিকার সম্পর্কে জিজ্ঞেস করি, তখন তিনি বললেনঃ ধারালো অংশ দ্বারা নিহত হলে খেতে পারো। আর যদি তীরের পার্শ্ব ভাগ লেগে নিহত হয় তাহলে সেটা ‘ওকীয’ শ্রেণীভুক্ত। আমি তাঁকে কুকুরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ সে তোমার জন্য যে শিকার ধরে রাখবে এবং তা থেকে সে না খায়, তাহলে তুমি তা খেতে পার। কারণ তার শিকার করাই যাবাহ গণ্য হবে। তবে যদি তুমি তার পাশে অন্য কুকুর দেখ এবং তোমার আশঙ্কা হয় যে, শিকার ধরায় সেটাও শামিল ছিল এবং সে কুকুরই হয়তো শিকার হত্যা করেছে, তবে তুমি তা খেও না। কেননা তুমি তো শুধু তোমার কুকুর ছাড়ার সময় ‘বিসমিল্লাহ’ বলেছ, অন্য কুকুরের উপর তা বলোনি।
৪৮৭২
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
যাকারিয়্যা ইবনু আবূ যায়িদাহ্ (রহঃ)
এ সনদে বর্ণনা করেছেন।
৪৮৭৩
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
শা’বী (রহঃ)
আদী ইবনু হাতিম (রাঃ) ছিলেন আমাদের প্রতিবেশী, ব্যবসায়ের অংশীদার এবং নাহরাইন-এ আমাদের সহকর্মী। আমি তাকে বলতে শুনেছি, তিনি নবী (ﷺ)-কে প্রশ্ন করেছিলেন যে, আমি আমার কুকুরকে (শিকারের উদ্দেশে) ছেড়ে থাকি এবং পরে আমার কুকুরের সাথে অন্য কুকুরও দেখতে পাই, সেটির সাথে শিকারও দেখতে পাই। আমি অবহিত নই কোন কুকুরটি শিকার ধরেছে।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তা খাবে না। কেননা তুমি কেবল তোমার কুকুর ছাড়ার সময়ই আল্লাহর নাম নিয়েছ; অন্যটির উপরে আল্লাহর নাম নাওনি।
৪৮৭৪
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
‘আদী ইবনু হাতিম (রাঃ)
আদী ইবনু হাতিম (রাঃ) হতে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত।
৪৮৭৫
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেনঃ তুমি তোমার কুকুর ছাড়ার সময় আল্লাহর নাম নেবে। তারপর যদি সে তোমার জন্য শিকার ধরে রাখে এবং তুমি তা জীবিত পাও, তবে তুমি তাকে যবাই করবে। আর যদি মৃত পাও অথচ সে এর কোন অংশ খায়নি, তাহলে তুমি তা খেতে পার।আর যদি তোমার কুকুরের সাথে অন্য কুকুর দেখ আর শিকারও মৃত, তবে তা খাবে না। কারণ তুমি তো অবহিত নও, কোন কুকুরটি শিকার হত্যা করেছে। আর তুমি তীর ছোঁড়ার সময় আল্লাহর নাম নিয়েই ছোঁড়বে। অতঃপর শিকার একদিন পর্যন্ত নিরুদ্দেশ থাকার পর তা পেলে, তাতে যদি তোমার তীরের ক্ষত আঘাত ব্যতীত অন্য চিহ্ন না দেখ, তবে ইচ্ছে হলে তা খেতে পারো। তবে পানিতে ডুবন্ত অবস্থায় পেলে তা খাবে না।
৪৮৭৬
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শিকার সম্পর্কে প্রশ্ন করলে জবাবে তিনি বললেনঃ যখন তুমি তোমার তীর নিক্ষেপ করবে তখন ‘বিসমিল্লাহ’ বলবে। যদি শিকার মৃত পাও, তবে তা খেতে পার। কিন্তু যদি তা পানিতে পাও তবে খেও না। কারণ তুমি তো অবহিত নও যে, পানিই তাকে হত্যা করেছে, নাকি তোমার তীর।
৪৮৭৭
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্‌ খুশানী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলি, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমরা আহলে কিতাবের এলাকায় থাকি, আমরা তাদের পাত্রে আহার করে থাকি এবং আমরা শিকারের এলাকায় থাকি। আমি আমার ধনুক ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করি, পাশাপাশি অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারাও শিকার করে থাকি। অতএব আমার জন্য কোনটি হালাল তা আমাকে বলে দিন।তিনি বললেনঃ তুমি যে বললে তোমরা কিতাবধারীদের এলাকায় বাস করো এবং তাদের পাত্রে আহার করো; যদি তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও তবে তাদের পাত্রে আহার করো না। আর যদি অন্য পাত্র না পাও, তবে তা ধুয়ে নেয়ার পর খাবে।তুমি যে বললে, তোমরা শিকারের এলাকায় বসবাস করো। এর বিধান হলো, তোমার ধনুক দ্বারা শিকার হত্যা করার সময় আল্লাহর নাম নিয়ে ধনুক ছুঁড়বে, তারপর তা খাবে। আর তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা যা শিকার করবে তাও প্রেরণের সময় আল্লাহর নাম নিবে, অতঃপর তা খাবে। আর তোমার অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করবে, তা যবাই করার সুযোগ পেলে তা খাবে।
৪৮৭৮
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
হাইওয়াহ্ (রহঃ)
এ সনদে এ হাদিসটি ইবনু মুবারাক (রহঃ)-এর হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। ইবনু ওয়াহব তার হাদিসে ধনুক দ্বারা শিকারের কথা উল্লেখ করেননি।
৪৮৭৯
হারিয়ে যাওয়া শিকার পাওয়া গেলে পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ তুমি তীর নিক্ষেপের পর শিকার যদি নিরুদ্দেশ হয়ে যায় এবং পরে তা পেয়ে যাও, তাহলে শিকার দুর্গন্ধ না হওয়া পর্যন্ত তুমি তা খেতে পারো।
৪৮৮০
হারিয়ে যাওয়া শিকার পাওয়া গেলে পরিচ্ছেদ নাই
আবূ সা’লাবাহ্ (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: যে কেউ তার শিকার তিন দিন পরে পেলে তা দুর্গন্ধ না হওয়া পর্যন্ত খেতে পারবে।