৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৮৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৮৬১
সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ফেরা মাকরূহ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ)
যখন কোন ব্যক্তি দীর্ঘ সফরের পর বাড়ি ফিরে তখন রাতের অপ্রত্যাশিত আগন্তুকের মতো পরিবারের নিকট উপস্থিত হতে রসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন।
৪৮৬২
সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ফেরা মাকরূহ পরিচ্ছেদ নাই
শু'বাহ্ (রহঃ)
উক্ত সানাদে বর্ণিত।
৪৮৬৩
সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ফেরা মাকরূহ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
কোন ব্যক্তি রাতের বেলা অতর্কিত ঘরে ফিরে তার স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ করতে কিংবা দোষ-ত্রুটি খোঁজ করতে রাসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন।
৪৮৬৪
সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ফেরা মাকরূহ পরিচ্ছেদ নাই
সুফইয়ান (রহঃ)
উক্ত হাদিস বর্ণিত। আবদুর রহমান (রহঃ) বলেন, সুফইয়ান (রহঃ) বলেছেন, "তাদের প্রতি সন্দেহ পোষণ ও দোষ-ত্রুটি খোঁজা প্রসঙ্গটি" হাদিসে আছে কি-না তা আমার জানা নেই।
৪৮৬৫
সফর থেকে রাতে অতর্কিতে ঘরে ফেরা মাকরূহ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) থেকে অতর্কিত রাত্রিতে ঘরে ফেরা মাকরূহ হওয়া সংক্রান্ত কথা রিওয়ায়াত করেছেন। তবে তিনি "তাদের প্রতি সন্দেহ পোষণ ও দোষত্রুটি খোঁজা" বাক্যটি উল্লেখ করেননি।
৪৮৬৬
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি শিকারের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেই এবং সেগুলো শিকার ধরে আমার জন্য রেখে দেয়, (নিজেরা খায় না) আমি কুকুরগুলোকে ছাড়ার সময় ‘বিসমিল্লাহ’ বলে ছাড়ি। তিনি বললেন: যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নাম নিয়ে ছেড়ে থাকো তাহলে তুমি তা খেতে পার।আমি বললাম, যদি এরা শিকারকে হত্যা করে? তিনি বললেন: যদিও হত্যা করে ফেলে তবে তার সাথে যদি অন্য কুকুর শরীক না হয়।আমি তাঁকে বললাম, আমি শিকারের উদ্দেশ্যে ‘মি‘রায’ (কাঠ বা তীক্ষ্ণ ছড়ি) নিক্ষেপ করে থাকি এবং শিকার পেয়েও থাকি? তিনি বললেন: তুমি মি‘রায নিক্ষেপ করার পর তাতে শিকারের সম্মুখভাগ প্রবিষ্ট হয়ে শিকার মারা গেলে তবে তুমি তা খেতে পারো। আর যদি নিক্ষিপ্ত ফলকের চ্যাপ্টা (বিপরীত) দিকের আঘাতে শিকার মারা যায়, তবে তুমি তা খেও না।
৪৮৬৭
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, আমরা এমন এক সম্প্রদায় যারা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করে থাকি। তখন তিনি বললেন: তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নাম নিয়ে ছাড়লে তাদের শিকার করা পশু খেতে পারো, যদিও তারা তা মেরে ফেলে। তবে কুকুর তার কিছু অংশ খেয়ে ফেললে তা খাবে না। কেননা আমার আশঙ্কা হচ্ছে, সে হয়তো এ শিকার নিজের জন্যই ধরেছে। আর যদি এ শিকারে অন্য কুকুর শরীক হয়ে থাকে তাহলে তুমি তা খাবে না।
৪৮৬৮
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মি‘রায (তীর) সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন: এর ধারালো অংশ দ্বারা শিকার মারা গেলে তুমি তা খেতে পারবে, আর যদি এর পাশের অংশের আঘাতে শিকার মারা যায় তবে তা (কুরআনে বর্ণিত) ‘ওয়াকীয’ (পিটিয়ে নিহত করার অন্তর্ভুক্ত)। কাজেই তুমি তা খাবে না।আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কুকুর সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন: তুমি আল্লাহর নাম নিয়ে তোমার কুকুর ছেড়ে থাকলে তুমি তা খেতে পারো। যদি কুকুর শিকারের কিছু অংশ খেয়ে ফেলে তবে তুমি তা খাবে না। কেননা সেটা সে তার নিজের জন্যই ধরেছে।আমি বললাম, যদি আমার কুকুরের সাথে অন্য কুকুর দেখি এবং কে শিকার ধরেছে তা ঠিক করতে না পারি?তিনি বললেন: তাহলে তুমি তা খাবে না। কেননা তুমি শুধু তোমার কুকুর ছাড়ার সময় আল্লাহর নাম নিয়েছ, অন্যটির উপর নাওনি।
৪৮৬৯
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মি‘রায সম্পর্কে জিজ্ঞেস করলাম। অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।
৪৮৭০
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার পরিচ্ছেদ নাই
আদী ইবনু হাতিম (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মি‘রায সম্পর্কে প্রশ্ন করলাম...... (অবশিষ্ট অংশ) পূর্বের হাদিসের অনুরূপ।