৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৮৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৮৪১
তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান এবং তা শিক্ষা করে ভুলে যাওয়ার নিন্দা পরিচ্ছেদ নাই
উকবা ইবন আমির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি, অচিরেই অনেক ভূ-খণ্ড তোমাদের পদানত হবে। আর শত্রুদের মোকাবিলায় আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবেন। তোমাদের কোনো ব্যক্তি যেন তীর দ্বারা খেলার (তীরন্দাজির) অভ্যাস ত্যাগ না করে।
৪৮৪২
তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান এবং তা শিক্ষা করে ভুলে যাওয়ার নিন্দা পরিচ্ছেদ নাই
উকবা ইবন আমির (রাঃ)
উকবা ইবন আমির (রাঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
৪৮৪৩
তিরন্দাযীর ফযীলত এবং এতে উৎসাহ প্রদান এবং তা শিক্ষা করে ভুলে যাওয়ার নিন্দা পরিচ্ছেদ নাই
ফুকায়ম লাখমী (রাঃ)
উকবা ইবন আমির (রাঃ)-কে বললেন, এই দুই লক্ষ্যস্থলের মধ্যে বারবার আনাগোনা করা এই বৃদ্ধ বয়সে নিশ্চয়ই আপনার জন্য কষ্টকর হয়ে থাকবে। তিনি বললেন, আমি যদি একটি কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট থেকে না শুনতাম, তবে এ কষ্ট করতাম না।রাবী হারিস (রহঃ) বলেন, আমি ইবন শামাসা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম, সে কথাটি কি? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তীর পরিচালনা শিখলো তারপর তার অভ্যাস ছেড়ে দিল সে আমাদের (উম্মতের দলভুক্ত) নয়। অথবা তিনি বলেছেন, সে পাপ করলো।
৪৮৪৪
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
সাওবান (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন; আমার উম্মতের একটি দল লোক সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত (অবিচল) থাকবে। তাদের সঙ্গ ত্যাগ করে কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না। এমনকি এভাবে আল্লাহর আমর (অর্থাৎ কেয়ামত) এসে পড়বে আর তারা যেমনটি ছিল তেমনটিই থাকবে। কুতাইবা বর্ণিত হাদীসে "আর তারা তেমনি থাকবে" অংশটুকু নেই।
৪৮৪৫
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
মুগীরা ইবন শু’বা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আমার উম্মতের একদল লোক সর্বদাই মানব জাতির উপর বিজয়ী (প্রভাব বিস্তারকারী) থাকবে। এমনকি এভাবেই তাদের কাছে আল্লাহর আদেশ এসে পড়বে, তাদের বিজয়ী থাকাবস্থায়ই।
৪৮৪৬
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
মুগীরা ইবন শু’বা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। মারওয়ানের হাদীসের সম্পূর্ণ অনুরূপ।
৪৮৪৭
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
জাবির ইবন সামুরা (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণিত। এ দ্বীন (ইসলাম) সর্বদা কায়েম থাকবে। মুসলমানদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত।
৪৮৪৮
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, আমার উম্মতের একটি জামাআত সর্বদাই সত্যের সপক্ষে লড়তে থাকবে, কেয়ামতের দিন পর্যন্ত বিজয়ী (প্রভাবশালী) রূপে।
৪৮৪৯
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
উমায়র ইবন হানী (রাঃ)
আমি মু’আবিয়া (রাঃ)-কে মিম্বরের উপর (আসীন অবস্থায়) বলতে শুনেছি “আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আমার উম্মতের একটি জামাআত আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের সঙ্গ (সহায়তা) ত্যাগ করবে বা বিরোধিতা করবে, তারা তাদের কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না। এভাবে আল্লাহর আমর (তথা কেয়ামত) এসে পড়বে আর তারা তখনও লোকের উপর বিজয়ী থাকবে।”
৪৮৫০
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর বাণীঃ আমার উম্মতের একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের বিরোধিতা তাদের ক্ষতিসাধন করতে পারবে না পরিচ্ছেদ নাই
ইয়ামীদ ইবন আসান্ম (রাঃ)
আমি মু’আবিয়া ইবন আবু সুফিয়ান (রাঃ)-কে এমন একটি হাদীস নবী (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি যা ছাড়া নবী (ﷺ)-এর বরাতে অন্য কোন হাদীস মিম্বরের উপর থেকে বলতে তাঁকে আমি শুনিনি। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ব্যুৎপত্তি (সমঝ) দিয়ে থাকেন এবং মুসলিমদের একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে। যারা তাদের প্রতি বিরূপ ভাব পোষণ করবে অথবা তাদের বিরুদ্ধে থাকবে তারা তাদের উপর বিজয়ী থাকবে। কেয়ামত অবধি এভাবে চলতে থাকবে।