৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৮০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৭৯১
আল্লাহর পথে দানের ফাযীলাত ও তা বর্ধিত হওয়া পরিচ্ছেদ নাই
আবূ মাস’উদ আনসারী (রাঃ)
একদা এক ব্যক্তি একটি উটনি লাগামসহ নিয়ে এসে বলল, এটা আল্লাহর পথে (দান করলাম)। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর বিনিময়ে কেয়ামতের দিন তুমি সাতশ উটনি লাভ করবে যার প্রত্যেকটি লাগামসহ হবে।
৪৭৯২
আল্লাহর পথে দানের ফাযীলাত ও তা বর্ধিত হওয়া পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
উক্ত সনদে বর্ণনা করেন।
৪৭৯৩
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ মাস’ঊদ আনসারী (রাঃ)
একদা এক লোক নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বললেন, “আমার বাহন হালাক হয়ে গেছে, আপনি আমাকে একটি বাহন দিন।” তিনি বললেনঃ আমার কাছে তো তা নেই। সে সময় এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আমি এমন এক ব্যক্তির সন্ধান তাকে দিচ্ছি, যে তাকে বাহন দিতে পারে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি কোন ভাল আমলের পথ প্রদর্শন করে, তার জন্য আমলকারীর সমান সাওয়াব রয়েছে।
৪৭৯৪
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
উক্ত সনদে বর্ণনা করেন।
৪৭৯৫
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
আসলাম গোত্রের জনৈক যুবক বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি যুদ্ধে যেতে চাই অথচ আমার কাছে যুদ্ধোপকরণ বলতে কিছুই নেই। তখন তিনি বললেন, ‘অমুকের কাছে যাও, সে যুদ্ধের জন্য সজ্জিত হয়েছিল; কিন্তু পরে রোগাক্রান্ত হয়ে পড়েছে।’ তখন সে ব্যক্তি তার কাছে গেল এবং বলল, ‘রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন, আপনি যেন সেসব যুদ্ধ সামগ্রী আমাকে দিয়ে দেন যার দ্বারা আপনি নিজে সজ্জিত হয়েছিলেন।’ তখন সে ব্যক্তি (সম্ভবত: তার স্ত্রীকে লক্ষ্য করে) বলল, ‘হে অমুক! আমি যে যুদ্ধের সাজে সজ্জিত হয়েছিলাম তা একে দিয়ে দাও এবং তার মধ্য থেকে কিছুই রেখে দিও না। আল্লাহর কসম! তার সামান্যতম অংশও যেন তুমি রেখে না দাও তাহলে আল্লাহ তাতে তোমাকে বরকত দান করবেন।’
৪৭৯৬
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু খালিদ জুহানী (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথে কোনো গাজীকে যুদ্ধসাজে সজ্জিত করে দিল, সেও জিহাদ করলো, যে ব্যক্তি কোনো গাজীর অনুপস্থিতিতে তার পরিবারবর্গের দেখাশোনা করলো, সে-ও জিহাদই করলো। (অর্থাৎ, সে-ও জিহাদকারীর সমান সওয়াব লাভ করবে)।
৪৭৯৭
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ)
আল্লাহর নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদকারী কোন গাজীকে যুদ্ধসাজে সজ্জিত করে দিল সেও জিহাদই করলো, আর যে ব্যক্তি কোন গাজীর অনুপস্থিতিতে তার পরিবার-পরিজনের পরিচর্যা করলো, সেও জিহাদই করলো।
৪৭৯৮
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ কুদ্‌রী (রাঃ)
একদা রাসূলুল্লাহ (ﷺ) হুযাইল বংশের অন্তর্ভুক্ত বনী লিহিয়ান গোত্রের বিরুদ্ধে একটি বাহিনী পাঠান। তখন তিনি বলেন, “প্রতি দুইজন ব্যক্তির মধ্যে একজন যেন বাহিনীতে যোগদান করে, তবে সাওয়াব তারা দুইজনেই লাভ করবে।”
৪৭৯৯
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি বাহিনী পাঠান। অবশিষ্ট হাদিস পূর্বরূপ।
৪৮০০
আল্লাহর রাহের মুজাহিদগনকে বাহন ও অন্য কিছু দিয়ে সাহায্য করা এবং তাদের পরিবারবর্গের দেখা-শুনা করার ফযীলাত পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া (রহঃ)
অনুরূপ হাদিস বর্ণনা করছেন।