৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৭৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৭৭১
আল্লাহর রাহে সকাল-সন্ধ্যায় বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ আইয়ূব (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর পথে অতিবাহিত করা ঐসব বস্তুর চাইতে উত্তম যেগুলোর উপর সূর্য উদিত হয়ে অস্ত যায়।
৪৭৭২
আল্লাহর রাহে সকাল-সন্ধ্যায় বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ আইয়ূব আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ...... সম্পূর্ণ অনুরূপ।
৪৭৭৩
জান্নাতে মুজাহিদদের জন্যে আল্লাহ যে সম্মান প্রস্তুত রেখেছেন পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে আবু সাঈদ! যে ব্যক্তি আল্লাহকে রব (প্রতিপালক) রূপে, ইসলামকে দ্বীনরূপে এবং মুহাম্মাদ (ﷺ)-কে নবীরূপে গ্রহণ করে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল।আবু সাঈদ (রাঃ) তাতে অবাক হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! আমার জন্য কথাটি আবার বলুন। তিনি তাই করলেন, তারপর বললেন, আর একটি আমল এমন রয়েছে, যার দ্বারা বান্দা জান্নাতে এমন একশটি মর্যাদার স্তর লাভ করবে যার দুটো স্তরের মধ্যে ব্যবধান হবে আসমান ও জমিন ব্যবধান তুল্য। তখন তিনি বললেন, ঐ আমলটি কী, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ! আল্লাহর পথে জিহাদ!!
৪৭৭৪
ঋণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত, তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) একদা তাঁদের মধ্যে দাঁড়ালেন এবং তাঁদের কাছে বর্ণনা করলেন যে, আল্লাহর পথে জিহাদ এবং আল্লাহর প্রতি ঈমান হচ্ছে সর্বোত্তম আমল। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনি কি মনে করেন যে, আমি যদি আল্লাহর পথে নিহত হই তাহলে আমার সকল পাপ মোচন হয়ে যাবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ হ্যাঁ, যদি তুমি ধৈর্যশীল, সওয়াবের আশায় আশান্বিত হয়ে পৃষ্ঠপ্রদর্শন না করে (শত্রুর মুখোমুখি অবস্থায়) আল্লাহর রাস্তায় নিহত হও।তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি কী বললে হে! তখন সে ব্যক্তি (আবার) বলল, আপনি কি মনে করেন; আমি যদি আল্লাহর পথে নিহত হই তাহলে কি আমার সকল গুনাহের কাফ্‌ফারা হয়ে যাবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ, যদি তুমি ধৈর্যধারণকারী, সওয়াবের আশায় আশান্বিত হয়ে পৃষ্ঠপ্রদর্শন না করে শত্রুর মুখোমুখি অবস্থায় নিহত হও, অবশ্য ঋণের কথা আলাদা। কেননা, জিবরাঈল (আঃ) আমাকে এ কথা বলেছেন।
৪৭৭৫
ঋণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ (রাঃ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে আরয করলো, আপনি কি মনে করেন, আমি যদি আল্লাহর পথে নিহত হই ...... লায়সের হাদীসের অনুরূপ।
৪৭৭৬
ঋণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এলো, তিনি তখন মিম্বারের উপর উপবিষ্ট ছিলেন। সে ব্যক্তি বলল, “আপনি কি মনে করেন, আমি যদি আমার তরবারী দ্বারা নিহত হই ......।” বাকী অংশ মাকবুরীর হাদীসের অনুরূপ।
৪৭৭৭
ঋণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা পরিচ্ছেদ নাই
‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: ঋণ ব্যতীত শহীদের সকল গুনাহই ক্ষমা করে দেয়া হবে।
৪৭৭৮
ঋণ ব্যতীত শহীদদের সকল গুনাহ্‌ ক্ষমা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু ‘আস (রাঃ)
নবী (ﷺ) বলেন: আল্লাহর পথে শহীদ হওয়া ঋণ ব্যতীত সকল বিষয়ে কাফ্‌ফারা করিয়ে দেয়।
৪৭৭৯
শহীদদের রূহ জান্নাতে আর তাঁরা জীবিত, তাঁরা তাদের প্রতিপালকের নিকট থেকে জীবিকাপ্রাপ্ত হন পরিচ্ছেদ নাই
মাসরূক (রহঃ)
আমি আবদুল্লাহ (ইবনু মাসঊদ) (রাঃ)-কে এ আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করলাম যাতে আল্লাহ বলেনঃ “যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত, তাঁদের প্রতিপালকের নিকট থেকে তারা জীবিকাপ্রাপ্ত” - (সূরা আলে ইমরান ৩ : ১৬৯)।আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি এ আয়াত সম্পর্কে (রাসূলুল্লাহ (ﷺ)-কে) জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বললেন, তাদের রুহসমূহ সবুজ পাখির উদরে রক্ষিত থাকে, যা ‘আরশের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে। অবশেষে সে দীপাধারগুলোতে ফিরে আসে। একবার তাদের প্রভু তাদের দিকে পরিপূর্ণভাবে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি কোনো আকাঙ্ক্ষা আছে? জবাবে তারা বলল, আমাদের আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তো যেভাবে ইচ্ছা জান্নাতে ঘোরাফেরা করছি। আল্লাহ তাদের সাথে এরূপ তিন তিনবার করলেন। যখন তারা দেখল জবাব না দিয়ে প্রশ্ন থেকে রেহাই পাচ্ছে না তখন তারা বলল, “হে আমাদের প্রতিপালক! আমাদের আকাঙ্ক্ষা হয় যদি আমাদের রুহগুলোকে আমাদের দেহসমূহে ফিরিয়ে দিতেন আর পুনরায় আমরা আপনারই পথে নিহত হতে পারতাম। অতঃপর মহান আল্লাহ যখন দেখলেন, তাদের আর কোনো প্রয়োজনই নেই, তখন তাদের ছেড়ে দেয়া হলো (আর প্রশ্ন করা হলো না)।
৪৭৮০
জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বলল, সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, “সে মুমিন যে তার জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে।”সে ব্যক্তি বলল, তারপর কে? তিনি বললেন, “যে মুমিন কোন পাহাড়ি উপত্যকায় নির্জনে বসে তার প্রতিপালকের ইবাদত করে এবং স্বীয় অনিষ্ট থেকে লোকজনকে রক্ষা করে।