৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৭৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৭৫১
ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ পরিচ্ছেদ নাই
সুফইয়ান (রহঃ)
সুফিয়ান (রহঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতে বর্ধিত এতটুকু আছে এবং শিকাল হচ্ছে ঘোড়ার ডান পায়ে ও বাম হাতে (সামনের পায়ে) অথবা ডান হাত ও বাম পায়ে শ্বেত বর্ণ হওয়া।
৪৭৫২
ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ পরিচ্ছেদ নাই
ওয়াকী
ওয়াকী বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস আবু হুরায়রা (রাঃ) নবী (ﷺ) হতে রিওয়ায়াত করেন। ওয়াহ্‌ব বর্ণিত সানাদে আবদুল্লাহ ইবনু ইয়াযিদের পরে নাখঈ শব্দটি ছাড়াই বর্ণনা করা হয়েছে।
৪৭৫৩
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা’আলা সে ব্যক্তির দায়িত্ব স্বহস্তে তুলে নিয়েছেন যে ব্যক্তি তাঁরই রাস্তায় ঘর থেকে বের হয়। আমারই রাস্তায় জিহাদ, আমার প্রতি ঈমান এবং আমার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাসই তাকে ঘর থেকে বের করে। তখন আমারই জিম্মায় বর্তায় যে, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো নতুবা সে তার যে বাসস্থান থেকে বেরিয়েছিল, তার প্রাপ্য সাওয়াব ও গনীমতসহ তাকে সেখানে ফিরিয়ে আনবো।কসম সে পবিত্র সত্তার যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! আল্লাহ তা’আলার পথে যে ব্যক্তি যে পরিমাণই যখম হয় না কেন, কেয়ামতের দিন সে ঠিক যখম অবস্থায়ই আসবে; তার বর্ণ হবে রক্তবর্ণ আর ঘ্রাণ হবে কস্তুরীর।কসম সে পবিত্র সত্তার যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! যদি মুসলিমদের জন্য কষ্টকর না হতো তবে আমি কখনো আল্লাহর রাস্তায় জিহাদের অভিযানে লিপ্ত দলে যোগদান না করে ঘরে বসে থাকতাম না। কিন্তু আমার কাছে এমন সামর্থ্য নেই যে, যারা আল্লাহর পথে জিহাদ করেন তাঁদের সকলকে বাহন দান করবো, আর তাঁদের নিজেদেরও সে সঙ্গতি নেই (যে, নিজেরাই নিজেদের বাহন নিয়ে বের হবে)। আর তাদের জন্যে এটা খুবই কষ্টকর হবে যে, (আমি যুদ্ধে বেরোবার পর আমার সঙ্গে না গিয়ে) তারা পিছনে পড়ে থাকবে।কসম সে পবিত্র সত্তার যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! আমার একান্ত ইচ্ছা হয় আল্লাহর রাস্তায় জিহাদ করি আর তাতে শহীদ হই, তারপর আবার জিহাদ করি, আবারও শহীদ হই, আবার জিহাদ করি, আবারও শহীদ হই।
৪৭৫৪
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
উমারাহ (রহঃ)
এ সনদে উক্ত হাদিস বর্ণনা করেছেন।
৪৭৫৫
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহ সে ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, যে তাঁরই পথে জিহাদ করে, তাকে ঘর থেকে বের করে কেবল তাঁরই রাস্তায় জিহাদ আর তাঁরই কালিমায় বিশ্বাস। সে দায়িত্বটি হচ্ছে, হয় তাকে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় তার প্রাপ্য সাওয়াব ও গনীমতসহ সে স্থানে ফিরিয়ে আনবেন যেখান থেকে সে (জিহাদে) বেরিয়েছিল।
৪৭৫৬
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: এমন কেউ নেই যে আল্লাহর পথে আঘাত পায় আর আল্লাহই সম্যক জানেন, যে কেউ তাঁর পথে জখম হবে সে কেয়ামতের দিন এরূপ অবস্থায় আসবে যে, তার আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে রক্ত বের হবে, তার রং হবে রক্তের; কিন্তু সুবাস হবে কস্তুরীর।
৪৭৫৭
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ্ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে যেসব হাদীস বর্ণনা করেছেন, তন্মধ্যে একটি হলো, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর পথে মুসলিম যে যখমেই আক্রান্ত হয়, কেয়ামতের দিন তা ঠিক যখন আঘাতপ্রাপ্ত হয়েছিল সেরূপ হবে; রক্ত প্রবাহিত হতে থাকবে যার রং রক্তেরই রং হবে আর সুবাস হবে কস্তুরীর।আর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ সে পবিত্র সত্তার কসম! যদি মুমিনদের জন্য কষ্টকর না হতো তবে আমি কোন সেনাদলের যারা আল্লাহর পথে জিহাদে বের হয় তাদের পিছনে বসে থাকতাম না। কিন্তু আমার সে সামর্থ্য নেই যা দিয়ে আমি তাদের সকলকে বাহন দিতে পারি, আর না তাদেরই সে সামর্থ্য আছে যে, (নিজ থেকে বাহন নিয়ে যুদ্ধযাত্রাকালে) আমার অনুসরণ করবে, আর আমার (যুদ্ধ অভিযানে বের হয়ে যাওয়ার) পর ঘরে বসে থাকতে তাদের মনে ভাল লাগবে না।
৪৭৫৮
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি মুমিনদের জন্য কষ্টকর না হতো, তবে (যুদ্ধে অংশগ্রহণে না করে) আমি কোন সেনাদলের পিছনে বসে থাকতাম না। পরবর্তী অংশ উপরোক্ত বর্ণনাকারীদের অনুরূপ।আর এ সানাদে বর্ণিত আছে যে, কসম সে পবিত্র সত্তার, যাঁর হাতে আমার প্রাণ। আমি মনে প্রাণে কামনা করি আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, তারপর জীবন লাভ করি। আবু যুবর‘আ (রাঃ) কর্তৃক আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত হাদিসের অনুরূপ।
৪৭৫৯
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম, তবে আমি পছন্দ করতাম যেন কোনো সেনাদলের পিছনে থেকে না যাই। পরবর্তী অংশ পূর্ববর্তীদের হাদিসের অনুরূপ।
৪৭৬০
জিহাদে ও আল্লাহর পথে বের হওয়ার মাহাত্ম্য পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন। এ উক্তি পর্যন্ত; কোন সেনাদলের যে দল আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে তার পিছনে থাকতাম না।