৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৭৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৭৪১
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
জারীর ইবনু ‘আবদুল্ললাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর হাতের আঙ্গুল দিয়ে একটি ঘোড়ার ললাটের কেশ বিন্যাস করতে দেখলাম আর তিনি তখন বলছিলেন, ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ, প্রতিদান ও গনীমত।
৪৭৪২
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
যুহায়র ইবনু হারব ও আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ)
যুহাইর ইবন হারব ও আবু বকর ইবন আবু শাইবাহ (রহঃ) ..... থেকে এ সানাদে অনুরূপ বর্ণনা করেন।
৪৭৪৩
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
উরাওয়াহ আল বারিকী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়ার ললাটে কেয়ামত পর্যন্ত কল্যাণ নিহিত আছে। আর তা হল প্রতিদান ও গনীমত।
৪৭৪৪
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
উরওয়াহ বারিকী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কল্যাণ পেঁচিয়ে রাখা হয়েছে ঘোড়ার ললাটের সাথে। রাবী বলেন, তখন তাঁকে বলা হলো যে, হে আল্লাহর রাসূল! তা কিসের দ্বারা? তিনি (ﷺ) বললেন, সওয়াব এবং গনীমত কেয়ামত দিবস পর্যন্ত।
৪৭৪৫
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
হুসায়ন (রহঃ)
তবে তিনি উরওয়া ইবনু জা‘দ উল্লেখ করেছেন।
৪৭৪৬
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
উরওয়াহ আল বারিকী (রাঃ)
নবী (ﷺ) হতে বর্ণিত। (এ সানাদের রাবী শাবীব ইবনু গারকাদাহ) সাওয়াব ও গনীমতের কথা উল্লেখ করেননি। (তবে আবুল আহওয়াসের বর্ণনায় আছে।) আর আবু সুফিয়ান-এর বর্ণনায় রয়েছে যে, তিনি উরওয়া বারিকি (রাঃ) থেকে শুনেছেন, তিনি শুনেছেন নবী (ﷺ) থেকে।
৪৭৪৭
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
উরওয়াহ ইবনু জা’দ (রাঃ)
নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন, কিন্তু তাতে তিনি সওয়াব ও গনীমতের উল্লেখ করেননি।
৪৭৪৮
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বরকত রয়েছে ঘোড়ার কপালে।
৪৭৪৯
ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকবে পরিচ্ছেদ নাই
আবূ তাইয়্যাহ (রহঃ)
আনাস ইবন মালিক (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছেন।
৪৭৫০
ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) ‘শিকাল’ ঘোড়া পছন্দ করতেন না।