৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৭৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৭৮১
জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ (রাঃ)
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! সর্বোত্তম ব্যক্তি কে? তিনি বললেন, ঐ ব্যক্তি যে তার জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে।সে ব্যক্তি বলল, তারপর কে? তিনি বললেন, তারপর হচ্ছে ঐ ব্যক্তি যে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কোন নিভৃত উপত্যকায় তার প্রতিপালকের ইবাদতে মনোনিবেশ করে থাকে এবং লোকজনকে তার নিজ ক্ষতিকারক বিষয়াদি থেকে বাঁচায়।
৪৭৮২
জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত পরিচ্ছেদ নাই
ইবনু শিহাব (রহঃ) হতে এ সনদ হতে
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উপত্যকায় অবস্থানকারী লোক। তিনি ‘তারপর ঐ ব্যক্তি’ বলেননি।
৪৭৮৩
জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ সর্বোত্তম জীবন হলো সে ব্যক্তির জীবন যে আল্লাহর পথে জিহাদের জন্যে ঘোড়ার লাগাম ধরে থাকে। শত্রুর উপস্থিতি ও শত্রুর দিকে ধাবমান হওয়ার শব্দ শুনামাত্র ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত বেরিয়ে পড়ে যথাস্থানে সে শত্রুকে হত্যা এবং নিজ শাহাদাতের সন্ধান করে। অথবা ঐ লোকের জীবনই উত্তম যে ছাগপাল নিয়ে কোন পাহাড় চূড়ায় বা (নির্জন) উপত্যকায় বসবাস করে আর যথারীতি সালাত আদায় করে, যাকাত দান করে এবং আমৃত্যু তার প্রভুর ইবাদতে নিমগ্ন থাকে। লোকটি কেবল মঙ্গলের মধ্যেই রয়েছে।
৪৭৮৪
জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হাযিম (রহঃ)
অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি (কুতাইবা) বলেছেন, বাজাহ ইবন আবদুল্লাহ ইবন বাদর فِي رَأْسِ شَعَفَةٍ مِنْ هَذِهِ الشَّعَفِ এ শব্দের পরিবর্তে فِي شِعْبَةٍ مِنْ هَذِهِ الشِّعَابِ শব্দে ইয়াহিয়া থেকে ভিন্ন শব্দে বর্ণনা করেছেন।
৪৭৮৫
জিহাদ ও রিবাত (শত্রুর মুকাবিলায় বিনিদ্র প্রহরা)- এর ফযীলাত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত হাদীসের অনুরূপ। এতে রয়েছে, "فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ" (অর্থাৎ উপত্যকার একটি গিরিপথে)।
৪৭৮৬
পরস্পর একজন অন্যজনকে হত্যা করে উভয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আল্লাহ তা’আলা ঐ দু’ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন যাদের একজন অপরজনকে হত্যা করবে অথচ উভয়েই জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ বললেন, তা কেমন করে হবে হে আল্লাহর রাসূল (ﷺ)? তিনি বললেন, এক ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যাবে। তারপর আল্লাহ তা’আলা হত্যাকারীর প্রতি সদয় দৃষ্টি নিক্ষেপ করবেন এবং সে ইসলাম গ্রহণ করে ফেলবে এবং সেও আল্লাহর পথে জিহাদ করে শাহাদাত বরণ করবে।
৪৭৮৭
পরস্পর একজন অন্যজনকে হত্যা করে উভয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
আবূয যিনাদ (রহঃ)
উক্ত সনদে অনুরূপ বর্ণিত হয়েছে।
৪৭৮৮
পরস্পর একজন অন্যজনকে হত্যা করে উভয় ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে পরিচ্ছেদ নাই
হাম্মাদ ইবনু মুনাব্বিহ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনেকগুলো হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে এটিও ছিল যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা’আলা এমন দুই ব্যক্তির জন্য হাসবেন যাদের একজন অপরজনকে হত্যা করবে অথচ তাদের উভয়েই জান্নাতে প্রবেশ করবে।সাহাবীগণ আরজ করলেন, তা কেমন করে হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, একজন নিহত হবে এবং জান্নাতে প্রবেশ করবে, তারপর আল্লাহ অপরজনের প্রতিও সদয় হবেন এবং তাকেও ইসলামের হিদায়াত দান করবেন। তারপর সেও আল্লাহর পথে জিহাদ করবে এবং শহীদ হয়ে যাবে।
৪৭৮৯
যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা করে নিজেও সঠিক পথে চলল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাফির এবং তার হত্যাকারী (মু’মিন) কখনও জাহান্নামে একত্রিত হবে না।
৪৭৯০
যে ব্যক্তি কোন কাফিরকে হত্যা করে নিজেও সঠিক পথে চলল পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এমন দুইজন ব্যক্তি জাহান্নামে একত্রিত হবে না যে, একের উপস্থিতি অন্যকে বিব্রত করে। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! কারা এই দুইজন ব্যক্তি? তিনি বললেন, সে মুমিন ব্যক্তি যে কোনো কাফিরকে হত্যা করেছে তারপর নিজে ন্যায় পথে চলেছে।