৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৫১
নাক ঝাড়া ও ঢিলা ব্যবহারে বেজোড় সংখ্যা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ ও আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ)
রসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অবশিষ্টাংশ অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৪৫২
নাক ঝাড়া ও ঢিলা ব্যবহারে বেজোড় সংখ্যা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্(রাঃ)
নবী (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে, সে যেন নাকে পানি দিয়ে তিনবার নাক ঝাড়ে। কেননা, শয়তান তার নাকের ভেতর রাতে যাপন করে।
৪৫৩
নাক ঝাড়া ও ঢিলা ব্যবহারে বেজোড় সংখ্যা প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন ঢিলা ব্যবহার করবে, তখন বেজোড় সংখ্যায় ব্যবহার করবে।
৪৫৪
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
আমি সা’দ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ)-এর ইন্তেকালের দিন নবী (ﷺ)-এর স্ত্রী আয়িশা (রাঃ)-এর কাছে উপস্থিত হই। সে সময় আব্দুর রহমান ইবনু আবু বকরও এলেন এবং আয়িশা (রাঃ)-এর সামনে ওজু করতে লাগলেন। তখন আয়িশা (রাঃ) বললেনঃ হে আব্দুর রহমান! পূর্ণভাবে ওজু কর। কেননা আমি রসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, পায়ের ঐ গোঁড়ালিগুলোর জন্য আগুনের শাস্তি রয়েছে (যেগুলো শুকনো থাকে)।
৪৫৫
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু ওয়াহ্‌ব, হাইওয়াহ্‌ মুহাম্মাদ ইবনু ‘আব্দুর রহমান-এর মাধ্যমে শাদ্দাদ ইবনুল হাদ-এর আযাদকৃত গোলাম আবূ ‘আবদুল্লাহ
একদিন তিনি আয়িশা (রাঃ)-এর নিকট গেলেন। এতটুকু বর্ণনা করার পর তিনি আয়িশা (রাঃ)-এর উদ্ধৃতি দিয়ে নবী (ﷺ) থেকে পূর্ব বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করলেন।
৪৫৬
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
সালিম মাওলা আল মাহরী (রহঃ)
আমি ও আবদুর রহমান ইবনু আবু বাকর (রাঃ) সা’দ ইবনু আবি ওয়াক্কাস (রাঃ)-এর জানাজার উদ্দেশ্যে বের হলাম। আমরা আয়িশা (রাঃ)-এর ঘরের দরজার সম্মুখ দিয়ে যাচ্ছিলাম। তখন তিনি (সালিম) আয়িশা (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে অবিকল হাদীস বর্ণনা করেন।
৪৫৭
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
শাদ্দাদ ইবনু হাদ (রহঃ)
একদা আমি আয়িশা (রাঃ)-এর সাথে ছিলাম। অতঃপর তিনি আয়িশা (রাঃ)-এর উদ্ধৃতি দিয়ে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
৪৫৮
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
আব্‌দুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ)
এক সময় আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে মক্কা থেকে মদীনায় ফিরে আসছিলাম। পথিমধ্যে আমরা যখন এক জায়গায় পানির কাছে পৌঁছলাম, তখন কিছু সংখ্যক লোক আসরের সালাতের সময় তাড়াহুড়া করল। এরা ওজুও করল তাড়াহুড়া করে। আমরা যখন তাদের কাছে পৌঁছলাম, তখন তাদের পায়ের গোড়ালিগুলো এমনভাবে প্রকাশ পাচ্ছিল যে, তাতে পানি পৌঁছেনি। এ দেখে রসূলুল্লাহ (ﷺ) বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নাম, যেগুলোতে ওজু করার সময় পানি পৌঁছেনি। তাই তোমরা ভালোভাবে ওজু করো।
৪৫৯
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
আবূ বক্‌র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) সুফ্‌ইয়ান-এর সূত্রে এবং ইবনু আল মুসান্না ও ইবনু বাশ্‌শার শু‘বাহ্‌ (রহঃ)
উক্ত সানাদে মানসুর থেকে বর্ণনা করেন। তবে শুবা বর্ণিত হাদিসে “পরিপূর্ণভাবে ওজু করো” কথাটি নেই। এ হাদিসের সানাদে “আবু ইয়াহিয়া” শব্দের সাথে “আল-আ‘রাজ” যুক্ত আছে।
৪৬০
উভয় পা পুরোপুরি ধোয়ার আবশ্যকতা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আম্‌র (রাঃ)
কোন এক সফরে নবী (ﷺ) আমাদের পিছনে পড়ে যান। অবশেষে তিনি আমাদের পেলেন যখন আসরের সময় উপস্থিত এবং আমরা ওজু করতে গিয়ে পা মাসাহ করছি। তখন তিনি ঘোষণা দিলেন, ধ্বংস ঐ গোড়ালিগুলোর জন্যে, যে সব স্থানে পানি পৌঁছেনি; যেগুলোর ঠিকানা জাহান্নাম।