৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৩৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৩৮১
বিচারকের প্রতিদান, প্রচেষ্টার পর সে যথাযথ সমাধানে পৌঁছুক বা ভুল করুক পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)
হাদিসটি উভয় সূত্রে আবদুল আযীয ইবনু মুহাম্মাদ (রহঃ)-এর বর্ণিত রেওয়ায়াতের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৪৩৮২
রাগাম্বিত অবস্থায় বিচারকের বিচার করা নিন্দনীয় পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু আবূ বাক্‌রাহ্‌ (রহঃ)
আমার পিতা আমাকে একটি পত্র লেখালেন। তখন আমি সিজিস্তানের বিচারক উবায়দুল্লাহ ইবনু আবী বাকরা (রহঃ)-কে লিখলাম যে, আপনি রাগান্বিত অবস্থায় দুইজনের মধ্যে বিচার ফয়সালা দেবেন না। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কোন বিচারক যেন রাগান্বিত অবস্থায় দুইজনের মধ্যে বিচার না করেন।
৪৩৮৩
রাগাম্বিত অবস্থায় বিচারকের বিচার করা নিন্দনীয় পরিচ্ছেদ নাই
আবূ বাকরাহ (রাঃ)
নবী (ﷺ) থেকে আবূ আওয়ানাহ (রহঃ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
৪৩৮৪
বাতিল সিদ্ধান্ত খন্ডন ও বিদ’আতী কার্যকলাপ পরিত্যাগ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের বিষয়ে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই তা পরিত্যাজ্য।
৪৩৮৫
বাতিল সিদ্ধান্ত খন্ডন ও বিদ’আতী কার্যকলাপ পরিত্যাগ পরিচ্ছেদ নাই
সা’দ ইবনু ইব্‌রাহীম (রহঃ)
আমি কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ)-কে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যার তিনটি বাসস্থান ছিল। অতঃপর সে (মৃত্যুকালে) প্রত্যেক বাসস্থানের এক-তৃতীয়াংশ দান করার ওয়াসিয়্যাত করে যায়। কাসিম বললেন, এ সকল অংশকে এক বাসস্থানে একত্রিত করা হবে।এরপর তিনি বললেন, আমাকে আয়িশা (রাঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত হবে।
৪৩৮৬
সঠিক সাক্ষীগণের বর্ণনা পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ)
নবী (ﷺ) বলেনঃ তোমাদের কি আমি উত্তম সাক্ষীদের সম্পর্কে জানাবো না? উত্তম সাক্ষী হল সে ব্যক্তি, যে সাক্ষ্য প্রদান করে, তাকে সাক্ষ্যের জন্য আহবানের আগেই।
৪৩৮৭
মুজতাহিদগণের মতবিরোধ সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরা্‌হ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ একদা দুইজন মহিলা তাদের নিজ নিজ ছেলে নিয়ে যাচ্ছিল। এমন সময় একটি নেকড়ে এসে তাদের একজনের ছেলেকে নিয়ে যায়। তখন তাদের একজন তার সঙ্গীনীকে বলল, তোমার ছেলেকে বাঘে নিয়েছে। আর দ্বিতীয় জন বলল, বরং তোমার ছেলেকে বাঘে নিয়েছে। এ নিয়ে উভয়ে দাউদ (আঃ)-এর নিকট নালিশ নিয়ে গেল। তিনি বয়সে বড় মহিলার পক্ষে সন্তানের রায় দিলেন। তখন উভয়ে বেরিয়ে সুলাইমান ইবনু দাউদ (আঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে সে ঘটনা বলল। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি সন্তানটিকে কেটে উভয়ের মাঝে ভাগ করে দেবো। তখন বয়সে ছোট মহিলাটি বলল, না, আল্লাহ আপনার প্রতি রহম করুন। (আমি মেনে নিলাম)। ছেলেটি ঐ মহিলারই। তখন তিনি ছোট মহিলার পক্ষে ছেলে প্রদানের রায় দিলেন। বর্ণনাকারী বলেন, আবু হুরায়রা (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমি ইতোপূর্বে سكينِ ‘ছুরি’ শব্দটি সেদিন ব্যতীত আর কখনও শুনিনি। আমরা তাকে مُدْيَةَ বলতাম।
৪৩৮৮
মুজতাহিদগণের মতবিরোধ সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ যিনাদ (রহঃ)
ওয়ারকা (রাঃ)-এর হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
৪৩৮৯
বিচারক কর্তৃক বিবাদমান দু’দলের মধ্যে মীমাংসা করে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
মা‘মারের মাধ্যমে হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
আবু হুরায়রা (রাঃ) যে সকল হাদিস আমাদের বর্ণনা করেছেন তার মধ্যে একটি এই যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করে। যে ব্যক্তি জমি ক্রয় করেছিল সে তার কেনা সম্পত্তিতে একটি কলসি পেল। তাতে স্বর্ণ ছিল। যে ব্যক্তি জমি ক্রয় করেছিল সে বিক্রেতাকে বলল, “তুমি আমার কাছ থেকে তোমার স্বর্ণ বুঝে নাও। আমি তোমার কাছে থেকে জমি ক্রয় করেছি, স্বর্ণ ক্রয় করিনি।” তখন যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছিল সে বলল, “আমি তো তোমার কাছে জমি এবং জমির মধ্যে যা কিছু আছে সবই বিক্রি করেছি।” তিনি বলেন, তারপর উভয়েই এক ব্যক্তির কাছে গিয়ে এর ফয়সালা চাইল। তখন সে বলল, “তোমাদের কি কোন সন্তান আছে?” তাদের একজন বলল যে, “আমার একটি ছেলে আছে” এবং অপর জন বলল, “আমার একটি মেয়ে আছে।” তখন তিনি বললেন, “তোমরা ছেলেটিকে মেয়েটির সঙ্গে বিয়ে দাও এবং এ উপলক্ষে তোমরা তোমাদের উপর তা ব্যয় কর এবং এ থেকে সদাকাও কর।
৪৩৯০
বিচারক কর্তৃক বিবাদমান দু’দলের মধ্যে মীমাংসা করে দেয়া উত্তম পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ)
এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে তাঁকে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া সম্পর্কে জিজ্ঞেস করল। তখন তিনি বললেন: তুমি তার থলে এবং তার বাঁধন ভাল করে চিনে রাখবে। তারপর এক বছর পর্যন্ত এর ঘোষণা দেবে। এ সময়ের মধ্যে যদি এর মালিক আসে তবে তাকে তা দিয়ে দিবে। অন্যথায় তা তোমার ইচ্ছাধীন। তারপর সে হারানো ছাগল সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেন: তা তোমার জন্য অথবা তোমার অন্য কোনো ভাইয়ের জন্য অথবা নেকড়ের (খাবারের) জন্য। তারপর সে হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি বললেন: এ নিয়ে তোমার ভাবনা কি? তার সাথে আছে পানির মশক (পেটের মধ্যে কয়েকদিনের পানি ধারণের থলে) জুতোর মত পায়ের পাতা (মরুভূমিতে চলার উপযোগী)। সে নিজেই পানি পান করবে এবং গাছের পাতা খাবে যতক্ষণ না মালিক তাকে পেয়ে যায়। ইয়াহিয়া (রহঃ) বলেন, আমার মনে হয় আমি (মালিকের নিকট) عِفَاصَهَا পড়েছি।