৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৩৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৩৬১
কোন জন্তুর আঘাতে কেউ আহত বা নিহত হলে, কিংবা খনি বা কূপে পড়ে গিয়ে আহত বা নিহত হলে এতে কোন ‘দিয়্যাত’ বা ক্ষতিপূরণ আবশ্যক হবে না। পরিচ্ছেদ নাই
‘আবদুর রহমান ইবনু সালাম, ‘উবাইদুল্লাহ ইবনু মু’আয, ইবনু বাশ্শার (রহঃ) .....
নবী (ﷺ) থেকে উল্লিখিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেন।
৪৩৬২
বিবাদীর উপর আল্লাহ্‌র নামে শপথ করা কর্তব্য পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যদি লোকের দাবি অনুসারে তাদের দিয়ে দেয়া হতো তবে কোন কোন লোক অপর ব্যক্তির জান-মাল দাবি করে বসতো। তাই বিবাদীর জন্য শপথ নেয়ার বিধান রয়েছে।
৪৩৬৩
বিবাদীর উপর আল্লাহ্‌র নামে শপথ করা কর্তব্য পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বিবাদীর থেকে (আল্লাহর নামে) শপথ নেওয়ার মাধ্যমে ফয়সালা দিয়েছেন।
৪৩৬৪
এক সাক্ষী ও এক শপথে বিচার করার বৈধতা পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বিবাদী থেকে শপথ গ্রহণ এবং একজন সাক্ষীর মাধ্যমে মুকাদ্দমা নিষ্পত্তি করেছেন।
৪৩৬৫
অন্যায় হক প্রতিষ্ঠিত হয় না বিচারকের সদৃশ ফায়সালায় পরিচ্ছেদ নাই
উম্মু সালামাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা মুকাদ্দমা নিয়ে আমার কাছে আগমন করে থাক এবং তোমাদের একজন অপরজন অপেক্ষা অধিক বাকপটু হয়ে যুক্তি খাটিয়ে স্বীয় দাবি প্রতিষ্ঠার চেষ্টা করে।আমি কথা শুনে তাঁর অনুকূলে রায় প্রদান করি। সুতরাং এতে যদি তার ভাইয়ের হকের কিছু তাকে প্রদান করি (বাস্তবে হয়তো এতে তার কোন অধিকারই নেই) তখন তার কর্তব্য হবে তা গ্রহণ না করা।কেননা, এতে যেন আমি তাকে জাহান্নামের এক খণ্ড আগুন প্রদান করলাম।
৪৩৬৬
অন্যায় হক প্রতিষ্ঠিত হয় না বিচারকের সদৃশ ফায়সালায় পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
উক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে।
৪৩৬৭
অন্যায় হক প্রতিষ্ঠিত হয় না বিচারকের সদৃশ ফায়সালায় পরিচ্ছেদ নাই
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী উম্মু সালামাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হুজরার দ্বার প্রান্তে জনৈক ঝগড়াকারীর শোরগোল শুনতে পেলেন।তখন তিনি তাদের কাছে বেরিয়ে এলেন এবং বললেন, “আমি তো একজন মানুষ আর আমার কাছে কোন মুকাদ্দমা দায়েরকারী আসে। তাদের একজনের চেয়ে অন্যজন খুব ভাল করে কথা বলতে জানে। আমি তখন মনে করি সেই সঠিক, তাতে আমি তার পক্ষে রায় প্রদান করি। আমি যার পক্ষে (অপর) মুসলিমদের হকের ব্যাপারে রায় দেই, তা বস্তুত জাহান্নামের একটি টুকরা। অতএব সে তা গ্রহণ করুক কিংবা ছেড়ে দিক।”
৪৩৬৮
অন্যায় হক প্রতিষ্ঠিত হয় না বিচারকের সদৃশ ফায়সালায় পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
একই সূত্রে ইউনুস (রহঃ)-এর হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আর মা’মার (রহঃ)-এর হাদিসে جلبة এর পরিবর্তে لَجَبَةَ خَصْمٍ بِبَابِ أُمِّ سَلَمَةَ উল্লেখ রয়েছে। নবী (ﷺ) জনৈক ঝগড়াকারীর শোরগোল উম্মু সালামা (রাঃ)-এর (হুজরার) দরজাতে শুনতে পেলেন।
৪৩৬৯
‘হিন্দার ঘটনা’ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
হিন্দা বিনত উতবা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর দরবারে উপস্থিত হয়ে বললেন, ‘হে আল্লাহর রাসূল (ﷺ)! আবু সুফিয়ান একজন কৃপণ ব্যক্তি। তিনি আমার এবং আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় ব্যয় করেন না। তবে আমি তাঁকে না জানিয়েই তাঁর সম্পদ থেকে প্রয়োজনীয় খরচাদি গ্রহণ করি। এতে কি আমার কোন পাপ হবে?’ তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: ‘তুমি তাঁর সম্পদ থেকে ততটুকু গ্রহণ করতে পার, যা তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট হয়।’
৪৩৭০
‘হিন্দার ঘটনা’ পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ কুরায়ব, ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও মুহাম্মাদ ইবনু রাফি’ (রহঃ) হিশাম (রহঃ)
উক্ত সনদে এ হাদিস বর্ণনা করেন।