৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৩৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪৩৪১
ইয়াহুদী জিম্মী ব্যভিচারীকে রজম করা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ ও যায়দ ইবনু খলিদ (রাঃ)
সালিহ এবং মা’মার তারা উভয়ে মালিকের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আর তারা তাদের হাদিসে দাসী বিক্রি সম্পর্কে فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ (তৃতীয়বারে অথবা চতুর্থবারে) এ কথা সন্দেহসূচক বর্ণনা করেছেন।
৪৩৪২
প্রসূতিদের ‘হদ্দ’- এর ব্যাপারে বিলম্ব করা পরিচ্ছেদ নাই
আবূ ‘আবদুর রহমান (রাঃ)
একদা আলী (রাঃ) এক ভাষণে বললেন, “হে লোক সকল! তোমরা তোমাদের (ব্যভিচারী) দাস-দাসীদের উপর শরীয়তের হুকুম ‘হদ্দ’ কার্যকর কর, তারা বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক।রাসূলুল্লাহ (ﷺ)-এর এক দাসী ব্যভিচার করেছিল। তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন তাকে (দাসীটিকে) বেত্রাঘাত করি। সে তখন (নিফাস) সদ্য প্রসূতি অবস্থায় ছিল। আমি তখন ভয় করলাম যে, এমতাবস্থায় যদি আমি তাকে বেত্রাঘাত করি- তবে হয়তো তাকে মেরেই ফেলবো।এ ঘটনা আমি নবী (ﷺ)-এর নিকট পেশ করলাম। তখন তিনি বললেন, তুমি ভালই করেছো।”
৪৩৪৩
প্রসূতিদের ‘হদ্দ’- এর ব্যাপারে বিলম্ব করা পরিচ্ছেদ নাই
সুদ্দী (রহঃ)
একই সূত্রে হাদিস বর্ণনা করেছেন। কিন্তু তিনি “তাদের মধ্যকার বিবাহিত এবং অবিবাহিত” এ কথার উল্লেখ করেননি। তাঁর বর্ণিত হাদিসে অতিরিক্ত বর্ণনা করেছেন যে, “তুমি তাকে ছেড়ে দাও, যতক্ষণ না সে নিফাস থেকে পবিত্র হয়”।
৪৩৪৪
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ)-এর নিকট একদিন একজন মদ্যপানকারী ব্যক্তিকে উপস্থিত করা হলো। তখন তিনি দু’টি খেজুরের ডাল দিয়ে চল্লিশ বারের মত তাকে বেত্রাঘাত করলেন।বর্ণনাকারী বলেন যে, আবু বকর (রাঃ)-ও (তাঁর খিলাফত আমলে) তাই করেন।পরে যখন উমর (রাঃ) খলীফা হলেন, তিনি এ ব্যাপারে বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শ চাইলেন। তখন আবদুর রহমান (রাঃ) বললেন, অপরাধের শাস্তি কমপক্ষে আশি বেত্রাঘাত হওয়া প্রয়োজন। তাই উমর (রাঃ) এরই নির্দেশ দিলেন।
৪৩৪৫
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
কাতাদাহ্ (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক ব্যক্তিকে আনা হল... অতঃপর রাবী আনাস উল্লিখিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেন।
৪৩৪৬
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
আনাস ইবনু মালিক (রাঃ)
নবী (ﷺ) মদ্যপানে খেজুরের ডাল ও জুতা দ্বারা প্রহার করেছেন।আবু বকর (রাঃ) তাঁর আমলে চল্লিশটি বেত্রাঘাত করেছেন।উমর (রাঃ)-এর খিলাফতকালে মানুষের সমৃদ্ধি এলে তারা প্রচুর পানি ও ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস আরম্ভ করলো। তিনি তাদেরকে বললেন, মদ্যপানের বেত্রাঘাত বিষয়ে আপনাদের মতামত কী? আবদুর রহমান ইবন আউফ (রাঃ) বললেন, এ ব্যাপারে আমি মনে করি যে, আপনি সর্বনিম্ন দণ্ড নির্ধারণ করুন। তারপর উমর (রাঃ) মদ্যপানের শাস্তি হিসাবে আশিটি বেত্রাঘাত নির্ধারণ করেন।
৪৩৪৭
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
হিশাম (রহঃ) হতে এ সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন।
৪৩৪৮
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
আনাস (রাঃ)
নবী (ﷺ) মদ্যপানের অপরাধে জুতো এবং খেজুরের ডাল দ্বারা চল্লিশটি আঘাত করতেন। অতঃপর ওকী’ উল্লিখিত হাদীস বর্ণনাকারীদ্বয়ের অনুরূপ হাদীস বর্ণনা করেন। আর তিনি ...... ‘পানি ও বসতি’ কথাটির উল্লেখ করেননি।
৪৩৪৯
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, যুহায়র ইবনু হার্ব, ‘আলী ইবনু হুজর ও ইসহাক্ ইবনু ইবরাহীম হানযালী (রহঃ)
আমি উসমান ইবন আফফান (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। তখন ওয়ালিদকে তাঁর কাছে আনা হল। সে ফজরের দুই রাকাত সালাত আদায় করে বলেছিল, আমি তোমাদের উদ্দেশে আরও অধিক রাকাত পড়ব। তখন দুই ব্যক্তি ওয়ালিদের ব্যাপারে সাক্ষ্য দিল। তন্মধ্যে একজনের নাম ছিল হুমরান। সে বলল, সে মদ খেয়েছে। দ্বিতীয় ব্যক্তি সাক্ষ্য দিল যে, সে তাকে বমি করতে দেখেছে (মদ্যপানের কারণে)।তখন, উসমান (রাঃ) বললেন, সে মদ খাওয়ার পরই বমি করেছে। অতএব তিনি বললেন, হে আলী (রাঃ) আপনি উঠুন ও তাকে বেত্রাঘাত করুন।তখন আলী (রাঃ) হাসান (রাঃ)-কে বললেন, হে হাসান! তুমি উঠ ও তাকে বেত্রাঘাত কর। হাসান (রাঃ) বললেন, যে ক্ষমতার স্বাদ ভোগ করেছে সে তার তিক্ততা ভোগ করুক। এতে যেন আলী (রাঃ) তার প্রতি মর্মাহত হলেন।অতঃপর তিনি বললেন, হে আবদুল্লাহ ইবন জাফর! তুমি উঠ এবং তাকে দুর্রা (বেত্রাঘাত) কর। তিনি তাকে দুর্রা মারলেন। আর আলী (রাঃ) তা গণনা করলেন। যখন চল্লিশটি দুর্রা মেরেছেন তখন আলী (রাঃ) বললেন, তুমি বিরত হও।এরপর তিনি বললেন যে, নবী (ﷺ) চল্লিশটি বেত্রাঘাত করেছেন এবং আবূ বকর (রাঃ)-ও তাঁর খিলাফাতে চল্লিশটি দুর্রা মেরেছেন। আর উমর (রাঃ) (তাঁর খিলাফাতে) আশিটি দুর্রা মেরেছেন। আর এতদুভয় সংখ্যার প্রতিটিই সুন্নাত। তবে এটি (শেষোক্তটি) আমার নিকট অধিক পছন্দনীয়।আলী ইবন হুজর (রহঃ) তাঁর বর্ণনায় কিছু অতিরিক্ত বর্ণনা করেছেন। ইসমাঈল (রহঃ) বলেন যে, আমি তা দানাজ থেকে শুনেছিলাম, কিন্তু এখন তা আমার মনে নেই।
৪৩৫০
মদ্যপানের শাস্তি পরিচ্ছেদ নাই
আলী (রাঃ)
কোন অপরাধীর উপর হদ (শরীয়তের শাস্তি) প্রয়োগে সে যদি মারা যায় তাতে আমি ব্যথিত হইনি। কিন্তু মদ্যপায়ীর শাস্তি প্রদানে আমি ভীত।কেননা, এতে যদি সে মারা যায় তবে আমি তার দিয়্যাত (ক্ষতিপূরণ) প্রদান করব। কেননা রাসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে শাস্তির কোন পরিমাণ নির্ধারিত করে যাননি।