৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪৩০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪২৯১
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
উক্ত সনদে উল্লেখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
৪২৯২
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ) এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)
এক চতুর্থাংশ দীনার অথবা এর অধিক মূল্যের মাল চুরি ব্যতীত চোরের হাত কর্তন করা যাবে না।
৪২৯৩
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, এক দিনারের চার ভাগের এক ভাগ অথবা এর বেশি মূল্যের সম্পদ চুরি ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
৪২৯৪
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন, এক দীনারের চার ভাগের এক ভাগ অথবা এর বেশি মূল্যের মাল চুরি ব্যতীত চোরের হাত কাটা যাবে না।
৪২৯৫
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাদ (রহঃ)
ইয়াজিদ ইবন আবদুল্লাহ ইবন হাদ (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
৪২৯৬
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে একটি ঢালের মূল্যের কম সম্পদ চুরির অপরাধে চোরের হাত কাটা হতো না। الْمِجَنِّ শব্দের অর্থ حَجَفَةٍ أَوْ تُرْسٍ ‘হাজাফা’ বা ‘তুরস’ উভয় শব্দের অর্থই আত্মরক্ষার মূল্যবান ঢাল।
৪২৯৭
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
হিশাম (রহঃ)
হিশাম (রহঃ) হতে একই সূত্রে উল্লেখিত বর্ণিত হাদিসটি হুমায়দ ইবনে আবদুর রহমান রুয়াসি হতে ইবনে নুমাইর অনুরূপ বর্ণনা করেছেন। আবদুর রহিম এবং আবু উসামা (রহঃ)–এর হাদিসে وَهُوَ يَوْمَئِذٍ ذُو ثَمَنٍ (তা তখনকার দিনে মূল্যবান বস্তু) এটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে।
৪২৯৮
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি ঢাল চুরির অপরাধে এক চোরের হাত কেটে দেন। ঢালটির মূল্য ছিল তিন দিরহাম।
৪২৯৯
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)
উল্লেখিত মালিক (রাঃ)– এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাঁদের মধ্য থেকে কেউ কেউ قِيمَتُهُ (তার মূল্য) শব্দটি উল্লেখ করেছেন এবং কেউ কেউ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ (সেটার মূল্য তিন দিরহাম) উল্লেখ করেছেন।
৪৩০০
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা অভিসম্পাত করেন সে চোরের উপর, যে একটি ডিম (বা ডিমের মূল্যের পরিমাণ বস্তু) চুরি করল। এতে তার হাত কাটা যাবে। আর যে ব্যক্তি একটি দড়ি (কিংবা দড়ির মূল্যের পরিমাণ বস্তু) চুরি করল, তারও হাত কাটা যাবে।