৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪২৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪২৮১
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
হুযাইল গোত্রের দুইজন মহিলা একে অপরের প্রতি তীর নিক্ষেপ করল, এতে আহত মহিলার গর্ভপাত হয়ে গেল। তখন নবী (ﷺ) এতে (দণ্ড স্বরূপ আহতকারী মহিলাকে) একটি গোলাম অথবা একটি দাসী আযাদ করে দেয়ার হুকুম দিলেন।
৪২৮২
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
যে ব্যক্তি বনি লিহইয়ান গোত্রের এক মহিলার গর্ভপাত ঘটানোর জন্য দায়ী ছিল, রাসূলুল্লাহ (ﷺ) এ অভিযুক্ত ব্যক্তির প্রতি একটি গোলাম অথবা একটি দাসী প্রদানের নির্দেশ দেন।এরপর যে মহিলাকে (ক্ষতিপূরণ হিসেবে) গোলাম প্রদানের নির্দেশ দিয়েছিলেন, সে মরে গেল। তখন রাসুলুল্লাহ (ﷺ) ফায়সালা দিলেন যে, তার পরিত্যক্ত সম্পদ তার সন্তান ও স্বামীর। আর হত্যাকারীর ওয়ারিসদের উপর দিয়াত (রক্তপণ) প্রদানের হুকুম আরোপিত হবে।
৪২৮৩
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
হুযাইল গোত্রের দুইজন মহিলা পরস্পর সংঘর্ষে লিপ্ত হল। এতে একজন অপরজনকে পাথর দ্বারা আঘাত করল। এর দ্বারা সে ওই মহিলা ও তার গর্ভের সন্তানকে হত্যা করে ফেলল। তখন নিহত মহিলার উত্তরাধিকারীরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অভিযোগ করল। রাসূলুল্লাহ (ﷺ) হুকুম দিলেন যে, সন্তানের দিয়্যাত হল একটি দাস কিংবা দাসী প্রদান করা। নিহত মহিলার দিয়্যাত (রক্তপণ) হত্যাকারী মহিলার ওয়ারিসদের উপর আরোপিত হবে। আর (নিহত) মহিলার ওয়ারিস হবে তার সন্তান এবং তার সাথে অন্য ওয়ারিসগণ। হামাল ইবন নাবিগা আল-হুযাইলী (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কিভাবে এর ক্ষতিপূরণ প্রদান করবো, যে পান করেনি, খায়নি, কথা বলেনি এবং শব্দও করেনি? সে তো এলো আর গেল। এমন ছন্দযুক্ত বাক্য বলার কারণে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এ যেন গণকদের ভাই।
৪২৮৪
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
দুই জন মহিলা পরস্পর সংঘর্ষে লিপ্ত হল …… এরপর পূর্ববর্তী হাদিসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু রাবি তাতে (وَوَرَّثَهَا وَلَدَهَا وَمَنْ مَعَهُمْ) এ কথা উল্লেখ করেননি। বরং তিনি উল্লেখ করেছেন, (فَقَالَ قَائِلٌ كَيْفَ نَعْقِلُ)? আর রাবি তার বর্ণনায় হামাল ইবনু মালিকের নামও উল্লেখ করেননি।
৪২৮৫
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
মুগীরাহ্ ইবনু শু’বাহ্ (রাঃ)
এক মহিলা তার সতীনকে কুঁড়েঘরের খুঁটি দ্বারা আঘাত করল। সে ছিল গর্ভবতী মহিলা। (আঘাতকারী মহিলা আঘাত দিয়ে) তাকে মেরে ফেলল। বর্ণনাকারী বলেন যে, তাদের একজন ছিল লিহিয়ান গোত্রের মহিলা। তখন রাসূলুল্লাহ (ﷺ) হত্যাকারী মহিলার ওয়ারিসদের ওপর নিহত মহিলার হত্যার (দিয়াত) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিলেন এবং গর্ভে নিহত হওয়া (সন্তানের) জন্য একটি দাস (ক্ষতিপূরণ হিসেবে) প্রদানের হুকুম দিলেন।তখন হত্যাকারী মহিলার গোত্রের এক ব্যক্তি বলল, আমরা এমন শিশুর কিভাবে ক্ষতিপূরণ দেব যে খায়নি, পান করেনি এবং কোনো শব্দও করেনি? সে তো এলো আর গেল। এ বাতিলযোগ্য।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে যেন বেদুঈনের মতো ছন্দযুক্ত বাক্যে কথা বলল। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাদের উপর (দিয়াত) ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিলেন।
৪২৮৬
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
মুগীরাহ্ ইবনু শু’বাহ্ (রাঃ)
একজন মহিলা তার সতীনকে তাঁবুর খুঁটি দিয়ে মেরে ফেলল। এ অভিযোগ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দায়ের করা হল। তখন তিনি হত্যাকারী মহিলার গোত্রের উপর দিয়াত প্রদানের নির্দেশ দিলেন। নিহত মহিলাটি ছিল গর্ভবতী। অতএব তিনি গর্ভের বাচ্চার জন্য (দিয়াত হিসেবে) একটি দাস প্রদানের নির্দেশ দিলেন।এতে তার গোত্রের এক লোক বলল, আমরা কেমন করে তার রক্তপণ আদায় করব যে খায়নি, পান করেনি এবং কোন শব্দও করেনি? তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এতো বেদুঈনের ছন্দযুক্ত কথার মত একটি কথা বলছে।
৪২৮৭
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
মানসূর (রহঃ)
মানসুর (রহঃ) হতে উক্ত সানাদে জারীর এবং মুফাজ্জাল (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন।
৪২৮৮
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
মানসূর (রহঃ)
উল্লিখিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি তাতে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন ...... এবং সে গর্ভপাত ঘটিয়েছিল। তখন এ ঘটনা নবী (ﷺ) এর নিকট উপস্থাপন করা হল। তিনি এতে একটি গোলাম (দিয়াত হিসেবে) প্রদানের জন্য হত্যাকারী মহিলার অভিভাবকের প্রতি নির্দেশ দিলেন। কিন্তু তিনি তাঁর বর্ণিত হাদীসে (মহিলার দিয়াত) কথাটির উল্লেখ করেননি।
৪২৮৯
গর্ভের সন্তানের ‘দিয়্যাত’ এবং ভুলবশত হত্যা এবং ভুলসদৃশ ইচ্ছাকৃত হত্যার দিয়্যাত (রক্তপণ), অপরাধীর ওয়ারিসগণের উপর আবশ্যক হওয়া সম্পর্কে পরিচ্ছেদ নাই
মিস্ওয়াক ইবনু মাখরামাহ (রাঃ)
উমর ইবনু খাত্তাব (রাঃ) জনগণের কাছে একবার إِمْلاَصِ الْمَرْأَةِ মহিলার গর্ভের সন্তান হত্যার ক্ষতিপূরণ সম্পর্কে পরামর্শ চাইলেন। তখন মুগীরা ইবনু শু’আবা (রাঃ) বললেন, আমি নবী (ﷺ)-এর কাছে একদা উপস্থিত ছিলাম। তখন তিনি এ অপরাধের কারণে একটি দাস অথবা দাসী প্রদানের নির্দেশ দিয়েছেন। রাবী বলেন, তখন উমর (রাঃ) মুগীরা (রাঃ)-কে বললেন, এ ব্যাপারে আপনার সঙ্গে সাক্ষ্যদাতা একজন লোক নিয়ে আসুন। বর্ণনাকারী বলেন যে, তখন তাঁর স্বপক্ষে মুহাম্মাদ ইবনু মাসলামা (রাঃ) সাক্ষ্য প্রদান করলেন।
৪২৯০
চুরির শাস্তি ও তার পরিমাণ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক চতুর্থাংশ দীনার অথবা এর চেয়ে বেশি পরিমাণ মূল্যের মাল চুরির দায়ে চোরের হাত কাটতেন।