৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪১৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪১৪১
যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্‌ ইবনু সা’ঈদ (রহঃ)
কুতায়বা ইবনু সা’ঈদ (রহঃ) ... আমর ইবনু আবু আমর (রহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেন।
৪১৪২
যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন পরিচ্ছেদ নাই
উক্‌বাহ্‌ ইবনু 'আমির (রাঃ)
আমার বোন খালি পায়ে হেঁটে বাইতুল্লাহ যাওয়ার মানত করে। সে আমাকে তার জন্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফাতওয়া জানার জন্যে আদেশ করে। আমি তাঁর কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, “সে যেন পায়ে হেঁটে ও আরোহণ করে যায়।”
৪১৪৩
যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন পরিচ্ছেদ নাই
উকবাহ ইবনু 'আমির জুহানী (রহঃ)
আমার বোন একবার মানত করে। পরবর্তী অংশ মুফাযযাল বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। এ হাদীসে حَافِيَةً (নগ্ন পায়ে) শব্দটি উল্লেখ করা হয়নি এবং অতিরিক্ত বলেছেন যে, “আবুল খায়ের (রহঃ) উকবা (রাঃ) থেকে পৃথক হতেন না।”
৪১৪৪
যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন পরিচ্ছেদ নাই
ইয়াযীদ ইবনু আবূ হাবীব (রহঃ)
উক্ত সনদে আবদুর রায্জাক (রহঃ)-এর হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
৪১৪৫
মানতের কাফ্‌ফারাহ্‌ প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
উকবাহ ইবনু 'আমির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কসমের কাফফারাই মানতের কাফফারা।
৪১৪৬
আল্লাহ তা’আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
উমার ইবনু খাত্তাব (রা)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা তোমাদের বাপ-দাদার নামে কসম করতে নিষেধ করেছেন।উমর (রাঃ) বললেন, আল্লাহর কসম! আমি যখন থেকে রাসূলুল্লাহ (ﷺ)-কে এ থেকে নিষেধ করতে শুনেছি, তখন থেকে আর কখনও সে নামে কসম করিনি, নিজের পক্ষ থেকেও নয়, আর অপরের উদ্ধৃতি দিয়েও নয়।
৪১৪৭
আল্লাহ তা’আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
উকায়িল (রহঃ) বর্ণিত হাদিসে আছে যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ থেকে নিষেধ করতে শুনার পর থেকে সে নামে আর শপথ করিনি। আর ওই নামের কসমের উচ্চারণও করিনি। তবে তিনি “নিজের পক্ষ থেকে এবং অপরের উদ্ধৃতি দিয়েও” কথাটি উল্লেখ করেননি।
৪১৪৮
আল্লাহ তা’আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
নবী (ﷺ) একদা উমর (রাঃ)-কে তাঁর পিতার নামে শপথ করতে শুনলেন। পরবর্তী অংশ ইউনুস ও মা'মার (রহঃ)-এর বর্ণনার অনুসারে বর্ণনা করেন।
৪১৪৯
আল্লাহ তা’আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাযিঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদা কাফিলায় উমর ইবন খাত্তাব (রাঃ)-কে পেলেন। উমর (রাঃ) তখন তাঁর পিতার নামে শপথ করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদের সম্বোধন করে বললেনঃ সাবধান! আল্লাহ তোমাদের বাপ-দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। সুতরাং যে কেউ কসম করতে চায়, সে যেন আল্লাহর নামে কসম করে অথবা সে যেন চুপ থাকে।
৪১৫০
আল্লাহ তা’আলা ছাড়া অন্য কারো কসম করার নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
মুহাম্মাদ ইবনু 'আবদুল্লাহ ইবনু নুমায়র
তারা সকলেই ইবন উমর (রাঃ) হতে অনুরূপ ঘটনা নবী (ﷺ) থেকে বর্ণনা করেন।