৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪১০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪০৯১
উমরার [২১] বর্ণনা পরিচ্ছেদ নাই
সুলাইমান ইবনু ইয়াসার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বর্ণিত জাবির (রাঃ)-এর হাদীসের প্রেক্ষিতে তারিক (রহঃ) “সারা জীবনের জন্যে দান” তার ওয়ারিসরা পাবে বলে ফায়সালা দেন।
৪০৯২
উমরার [২১] বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, আজীবনের জন্য উমরা (দান) জায়েয।
৪০৯৩
উমরার [২১] বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, ‘সারা জীবনের জন্য দান’ দানকৃত ব্যক্তির পরিজনের মীরাসে পরিগণিত হবে।
৪০৯৪
উমরার [২১] বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, উমরা (জীবন স্বত্বে দান) বৈধ।
৪০৯৫
উমরার [২১] বর্ণনা পরিচ্ছেদ নাই
সা’ঈদ সূত্রে কাতাদাহ্ (রহঃ)
তবে সাঈদ বলেছেন, তার পরিজনদের জন্য মীরাস হয়ে যায় অথবা বলেছেন (আজীবনের জন্য) জায়েয।
৪০৯৬
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির কিছু অর্থ সম্পদ রয়েছে, আর সে এ সম্পর্কে ওসিয়ত করতে চায়, সে মুসলিম ব্যক্তির উচিত হবে না ওসিয়ত লিখে না রেখে দুইটি রাতও অতিবাহিত করা।
৪০৯৭
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত পরিচ্ছেদ নাই
আবু বাক্‌র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ)
আবু বকর ইবনু আবূ শাইবাহ ও ইবনু নুমায়ের (রহঃ) উবাইদুল্লাহ থেকে উক্ত সানাদে বর্ণনা করেন। তবে এ হাদিসে আছে, তাঁরা উভয়ে বলেছেন, তার কাছে ওয়াসিয়াত করার মত কিছু আছে। তাঁরা এ কথা বলেননি যে, সে ওয়াসিয়াত করার ইচ্ছা করে।
৪০৯৮
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত পরিচ্ছেদ নাই
ইবনু 'উমার (রহঃ)
তিনি নবী (ﷺ) থেকে উবাইদুল্লাহ বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। আর তাঁরা সবাই এভাবে বলেছেন যে, তার কাছে এমন সম্পদ আছে, যাতে সে ওসিয়ত করতে পারে। কিন্তু আইয়ুব (রহঃ)-এর হাদিসে রয়েছে যে, তিনি বলেছেন, সে তাতে ওসিয়ত করতে চায়। উবাইদুল্লাহ থেকে ইয়াহিয়া বর্ণনার মতই।
৪০৯৯
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, কোন মুসলিম ব্যক্তির জন্য সঙ্গত নয়, তার কাছে ওয়াসিয়্যাত করার মত সম্পদ আছে এমতাবস্থায় ওয়াসিয়্যাত লিখিত না রেখে তিন রাত অতিবাহিত করা।আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শোনার পর এক রাতও আমার উপর পার হয়নি যে, আমার ওয়াসিয়্যাত আমার কাছে ছিল না।
৪১০০
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত পরিচ্ছেদ নাই
আবূ তাহির ও হারমালাহ্‌, 'আবদুল মালিক ইবনু শু’আয়ব, ইবনু লায়স, ইবনু আবূ 'উমার 'আব্‌দ ইবনু 'উমার (রহঃ)
সবাই যুহরী (রহঃ) সূত্রে উক্ত সানাদে আমর ইবন হারিসের হাদীসের অনুরূপ বর্ণনা করেন।