৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪০৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪০৬১
উমর (রাঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী (ﷺ)-এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে উমর! তোমার সদাকা করা বস্তুকে ফিরিয়ে নিও না। পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
উমর (রাঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী (ﷺ)-এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে উমর! তোমার সদাকা করা বস্তুকে ফিরিয়ে নিও না।
৪০৬২
দান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে।
৪০৬৩
cদান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আওযা‘ঈ (রহঃ)
আমি মুহাম্মাদ ইবন আলি ইবন হুসাইন (রহঃ)-কে উক্ত সানাদে এরূপ বলতে শুনেছি।
৪০৬৪
cদান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবনু ‘আমর (রহঃ)
মুহাম্মাদ ইবন ফাতিমা বিনত রাসূলুল্লাহ (ﷺ) উক্ত সানাদে হাদিসটি তাঁদের অনুরূপ বর্ণনা করেছেন।
৪০৬৫
cদান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, নিশ্চয় এটাই ঐ ব্যক্তির উদাহরণ, যে দান করে তা ফিরিয়ে আনে, তাহলো সেই কুকুরের মতো, যে বমি করে পরে তার বমি খেয়ে ফেলে।
৪০৬৬
cদান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ স্বীয় দান প্রত্যাহারকারী নিজ বমি পুনরায় ভক্ষণকারীর ন্যায়।
৪০৬৭
cদান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
কাতাদাহ (রহঃ)
কাতাদা (রহঃ)-এর সূত্রে এ সনদে উপরোক্ত হাদিস বর্ণনা করেন।
৪০৬৮
cদান দখলে চলে যাওয়ার পর ফিরিয়ে আনা হারাম, কিন্তু আপন সন্তান-সন্ততিকে দিলে তা ফিরিয়ে নেয়া হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিজের দান প্রত্যাহারকারী ব্যক্তি কুকুরের ন্যায়, যে বমি করে ও পরে সে তার বমি পুনরায় খায়।
৪০৬৯
দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ পরিচ্ছেদ নাই
নু‘মান ইবনু বাশীর (রাঃ)
তাঁর পিতা তাঁকে সঙ্গে করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তোমার সকল সন্তানকে কি এভাবে দান করেছ?” তিনি বললেন, “না।” রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাহলে তুমি তা ফিরিয়ে নাও।”
৪০৭০
দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ পরিচ্ছেদ নাই
নু‘মান ইবনু বাশীর (রাঃ)
আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, “তোমার সকল পুত্রকে দান করেছ কি?” তিনি বললেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তাহলে তা ফিরিয়ে নাও।”