৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪০৬/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪০৫১
যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে পরিচ্ছেদ নাই
ইবনু হুরাইরাহ্ (রাঃ)- এর সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
ঐ সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মদের (ﷺ) প্রাণ! পৃথিবীর উপর এমন কোন মুমিন নেই, যার সবচেয়ে নিকটতম (অধিকতর আপন) লোক আমি নই। সুতরাং যে লোক ঋণ অথবা সন্তান রেখে যাবে, আমি হবো তার অভিভাবক। আর তোমাদের কেউ যদি সম্পদ রেখে যায় তবে সে মাল পাবে তার নিকটজনেরা; সে যেই হোক না কেন।
৪০৫২
যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে পরিচ্ছেদ নাই
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ)
এগুলো আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। অতঃপর তিনি কতগুলো হাদিস বর্ণনা করেন। তার মধ্যে একটি এই যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কিতাব মুতাবিক অন্য সব লোক অপেক্ষা আমি মুমিনদের সবচেয়ে নিকটবর্তী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি ঋণ অথবা নিঃসম্বল পরিজন রেখে যায়, তখন আমাকে ডাকিও, আমি তার অভিভাবক। আর তোমাদের মধ্যে যে সম্পদ রেখে যায়, তার সম্পদের অধিকারী হবে তার ঘনিষ্ঠ আত্মীয় যেই থাকুক।
৪০৫৩
যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সম্পদ ছেড়ে যায়, তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য। আর যে নিঃসম্বল পরিজন রেখে যায়, তার দায়িত্ব আমাদের।
৪০৫৪
যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে পরিচ্ছেদ নাই
আবূ বাকর ইবনু নাফি‘ (রহঃ) গুনদার থেকে এবং যুহায়র ইবনু হার্ব (রহঃ) ‘আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) হতে উভয়ে শু‘বাহ (রহঃ)
উপরিউক্ত সনদে বর্ণনা করেন। অবশ্য গুনদার বর্ণিত হাদিসে আছে, আর যে ব্যক্তি নিঃসম্বল পরিজন রেখে যায়, আমি তাদের অভিভাবক হব।
৪০৫৫
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
উমার ইবনু খাত্তাব (রাঃ)
আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করি। কিন্তু সে ব্যক্তি (যাকে দেয়া হয়েছিল) ঘোড়াটির সঠিক দেখাশোনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। আমার ধারণা হলো, সে তা সস্তা দামে বিক্রি করে দিবে। আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করলাম।তিনি বললেন, “তুমি তা ক্রয় করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না। কেননা যে ব্যক্তি নিজের দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের মতো, যেটি বমি করে আবার তা খায়।”
৪০৫৬
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
মালিক ইবনু আনাস (রাঃ)
উক্ত সনদে বর্ণনা করেন। তবে এতে তিনি অতিরিক্ত বলেছেন যে, তুমি তা ক্রয় করতে যাবে না, যদিও এক দিরহামের বিনিময়ে সে তোমাকে তা দিয়ে দেয়।
৪০৫৭
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
উমার ইবনুল খাত্তাব (রাঃ)
তিনি একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। পরে তিনি তার মালিকের নিকট ঘোড়াটি দেখতে পান যে, সে তাকে নষ্ট করে ফেলেছে। সে লোকটি ছিল গরীব। তাই তিনি তা কিনে নেয়ার ইচ্ছা করেন। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে এ বিষয়টি তাঁকে বললেন।তিনি বললেন, এক দিরহামের বিনিময়ে দিলেও তুমি তা ক্রয় করবে না। কেননা, যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয়, সে সেই কুকুরের ন্যায়, যে নিজে বমি করে আবার তা খায়।
৪০৫৮
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
যায়দ ইবনু আসলাম (রহঃ)
জায়েদ ইবন আসলাম (রহঃ)-এর সূত্রে উক্ত হাদিস বর্ণনা করেন। তবে মালিক ও রাওহ (রহঃ)-এর হাদিস পরিপূর্ণ ও বেশি নির্ভরযোগ্য।
৪০৫৯
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
উমর ইবন খাত্তাব (রাঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করতে চাইলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকা করা জিনিসকে ফিরিয়ে নিও না।”
৪০৬০
তিনি নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন। পরিচ্ছেদ নাই
কুতাইবাহ্ ও ইবনু রুম্হ (রহঃ) লায়স ইবনু সা‘দ (রহঃ) হতে এবং মুকাদ্দামী, মুহাম্মাদ ইবনু মুসান্না, ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) ‘উবাইদুল্লাহ (রহঃ)
তিনি নবী (ﷺ) থেকে উক্ত হাদীসটি মালিক (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেন।