৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪০৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪০৪১
কালালার [২০] উত্তরাধিকার সংক্রান্ত পরিচ্ছেদ নাই
ইসহাক্ ইবনু ইবরাহীম (রহঃ)
ওয়াহ্‌ব ইবনু জারীর-এর হাদিসে আছে, ‘ফারায়েজ’-এর আয়াত নাযিল হলো। আর নাযর ও আকাদীর বর্ণনায় আছে, ‘ফরজ’-এর আয়াত নাযিল হলো। কিন্তু তাদের কারও বর্ণনায় এ কথা নেই যে, শু‘বাহ ইবনু মুনকাদির বলছেন।
৪০৪২
কালালার [২০] উত্তরাধিকার সংক্রান্ত পরিচ্ছেদ নাই
মা’দান ইবনু তালহাহ্‌ (রাঃ)
উমর বিন খাত্তাব (রাঃ) এক জুমা দিনে খুতবা প্রদান করেন। তিনি নবী (ﷺ) ও আবু বকর (রাঃ)-এর কথা বললেন। তারপর তিনি বললেন, “আমি আমার পরে এমন কোন বিষয় রেখে যাব না, যা আমার নিকট ‘কালালা’র চেয়ে বেশি জটিল। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বারবার কোন বিষয় নিয়ে জিজ্ঞেস করিনি, যেমনটি বারবার জিজ্ঞেস করেছি ‘কালালা’ সম্পর্কে। আর তিনিও অন্য কোন বিষয়ে এমন কঠোরতা আমাকে দেখাননি যেরূপ কঠোরতা দেখিয়েছেন এ বিষয়ে। এমনকি তিনি তাঁর আঙুল আমার বুকের উপর চেপে ধরে বলেছেন, ‘হে উমর! গ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার শেষের আয়াত কি তোমার জন্য যথেষ্ট নয়?’ আর আমি যদি জীবিত থাকি তবে এ ব্যাপারে এমন ফায়সালা করবো যা দেখে কুরআন পাঠকারী এবং যে কুরআন পড়ে না উভয়েই ফায়সালা করবে।”
৪০৪৩
কালালার [২০] উত্তরাধিকার সংক্রান্ত পরিচ্ছেদ নাই
কাতাদার
কাতাদা (রহঃ)-এর সূত্রে এ সনদে অনুরূপ বর্ণনা করেন।
৪০৪৪
কালালাহ্‌ সম্পর্কিত আয়াতই সর্বশেষ নাযিলকৃত আয়াত পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
কুরআনের সর্বশেষ যে আয়াত নাযিল হয় তা হলোঃ يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ‏ তারা আপনার কাছে জানতে চায়, আপনি বলুন, আল্লাহ তা’আলা ‘কালালা’র ব্যাপারে সমাধান দিচ্ছেন।
৪০৪৫
কালালাহ্‌ সম্পর্কিত আয়াতই সর্বশেষ নাযিলকৃত আয়াত পরিচ্ছেদ নাই
আবূ ইসহাক্‌ (রহঃ)
আমি বারা ইবন আজিব (রাঃ)-কে শুনেছি যে, সর্বশেষ নাজিলকৃত আয়াত ‘কালালার’ আয়াত এবং সর্বশেষ নাজিলকৃত সূরা বারাআত।
৪০৪৬
কালালাহ্‌ সম্পর্কিত আয়াতই সর্বশেষ নাযিলকৃত আয়াত পরিচ্ছেদ নাই
বারা (রহঃ)
সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা, সূরা আত-তাওবাহ আর সর্বশেষ অবতীর্ণ আয়াত ‘কালালাহ’ আয়াত।
৪০৪৭
কালালাহ্‌ সম্পর্কিত আয়াতই সর্বশেষ নাযিলকৃত আয়াত পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
বারা (রাঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন। তবে অতিরিক্ত এ কথাটি বলেন যে, ‘সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা’।
৪০৪৮
কালালাহ্‌ সম্পর্কিত আয়াতই সর্বশেষ নাযিলকৃত আয়াত পরিচ্ছেদ নাই
বারা (রাঃ)
সর্বশেষ অবতীর্ণ আয়াত (আরবি)।
৪০৪৯
যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট যদি এমনও মৃতদেহ (জানাযার জন্যে) আসতো যার উপর ঋণ থাকতো, তবে তিনি জিজ্ঞেস করতেন, সে কি তার ঋণ পরিশোধের জন্যে ঐ পরিমাণ সম্পদ রেখে গেছে, যা দ্বারা ঋণ পরিশোধ হতে পারে? যদি জানান হতো যে, সে ঋণ পূর্ণ করার পরিমাণ সম্পদ রেখে গেছে, তবে তিনি তার জানাযা পড়তেন। অন্যথায় বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাযা পড়ো।যখন আল্লাহ তাঁর জন্য সম্পদের সমৃদ্ধির পথ খুলে দেন, তখন তিনি বলেন যে, আমি মুমিনদের জন্যে তাদের নিজেদের অপেক্ষাও বেশি নিকটবর্তী। সুতরাং যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, তার সে ঋণ পরিশোধের দায়িত্ব আমার উপর। আর যে লোক সম্পদ রেখে যাবে, তা তার উত্তরাধিকারীদের প্রাপ্য।
৪০৫০
যে ব্যক্তি সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসগণ পাবে পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
যুহরী (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে এই হাদিসটি বর্ণনা করেন।