৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪০২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪০১১
সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আগমন করেন আর সে সময়ে মদিনার লোকজন খেজুর অগ্রিম ক্রয় করত। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেনঃ যে অগ্রিম ক্রয় করতে চায়, সে যেন নির্ধারিত পরিমাপ ও নির্ধারিত ওজনে ক্রয় করে।
৪০১২
সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্ইয়া, আবূ বাক্র ইবনু শাইবাহ্ ও ইসমাঈল ইবনু সালিম (রহঃ) সকলেই ইবনু ‘উয়াইনাহ্ সূত্রে ইবনু আবূ নাজীহ্ (রহঃ)
উপরোক্ত সনদে আবদুল ওয়ারিস (রহঃ)-এর বর্ণিত হাদিসের মতো হাদিস বর্ণনা করেন। তবে ইবনু উয়াইনাহ (রহঃ) নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি।
৪০১৩
সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
সুফ্‌ইয়ানের সূত্রে ইবনু আবূ নাজীহ্‌ (রহঃ)
আপন সনদে ইবনু উয়াইনাহর হাদিসের অনুরূপ বর্ণনা করেন এবং সুফিয়ান (রহঃ) এতে নির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছেন।
৪০১৪
খাদ্য-দ্রব্য গুদামজাত করা হারাম হাওয়া পরিচ্ছেদ নাই
মা‘মার (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী। অতঃপর সাঈদকে বলা হলো, আপনি তো গুদামজাত করেন। সাঈদ (রহঃ) বললেন যে, মা'মার এ হাদিস বর্ণনা করছেন- তিনিও গুদামজাত করে থাকেন।
৪০১৫
খাদ্য-দ্রব্য গুদামজাত করা হারাম হাওয়া পরিচ্ছেদ নাই
মা‘মার ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পাপাচারী লোক ব্যতীত কেউ গুদামজাত করে না।
৪০১৬
খাদ্য-দ্রব্য গুদামজাত করা হারাম হাওয়া পরিচ্ছেদ নাই
আদী ইবনু কা’ব গোত্রের জনৈক মা‘মার ইবনু আবূ মা‘মার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অতঃপর ইয়াহিয়া থেকে সুলাইমান ইবন বিলাল (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ উল্লেখ করেন।
৪০১৭
বেচাকেনায় কসম খাওয়ার প্রতি নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কসমে পণ্য-দ্রব্যের কাটতি হয়, তবে তা লাভ ধ্বংসকারী।
৪০১৮
বেচাকেনায় কসম খাওয়ার প্রতি নিষেধাজ্ঞা পরিচ্ছেদ নাই
আবূ কাতাদাহ্‌ আনসারী (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন যে, তোমরা বিরত থাকো ব্যবসায়ের মধ্যে অধিক কসম খাওয়া থেকে। কেননা সেটা পণ্য বিক্রয়ে সহায়তা করে কিন্তু বরকত বিনষ্ট করে দেয়।
৪০১৯
শুফ্’আহ্ (শরীক ব্যক্তি ক্রয়ের বেশী হকদার) পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জমি অথবা বাগানে যদি কারও কোন শরীক থাকে, তবে ঐ শরীকের অনুমতি না নিয়ে সে তা বিক্রি করতে পারবে না। সে চাইলে গ্রহণ করবে আর না চাইলে ছেড়ে দিবে।
৪০২০
শুফ্’আহ্ (শরীক ব্যক্তি ক্রয়ের বেশী হকদার) পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) সেসব শরীকী বিষয়ে শুফ্‌আর পক্ষে হুকুম দিয়েছেন যা বিভক্ত করা যায় না- জমি হোক বা বাগান। আপন শরীককে না জানিয়ে তা বিক্রি করা বৈধ নয়। সে ইচ্ছে করলে রাখবে আর ইচ্ছে করলে ছেড়ে দিবে। যদি সে বিক্রি করে এবং শরীককে অবগত না করে তাহলে সে শরীকই তা পাওয়ার অধিকতর হকদার।