৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪০১/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৪০০১
কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম পরিচ্ছেদ নাই
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর আযাদকৃত গোলাম আবূ রাফি‘ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উটের একটি বাচ্চা ধার নেন, এরপর উক্তরূপ বর্ণনা করেন। তবে এতে তিনি বলেন যে, আল্লাহর বান্দাদের মধ্যে সে ব্যক্তি ভালো যে দেনা পরিশোধে উত্তম।
৪০০২
কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর এক ব্যক্তির ঋণ ছিল। সে তাঁর সাথে কঠোর ব্যবহার করে। এতে নবী (ﷺ)-এর সাহাবীরা তাকে (শাসন করতে) উদ্যত হন। নবী (ﷺ) বললেনঃ পাওনাদারের কিছু বলার অধিকার আছে।তারপর তিনি সাহাবীদেরকে বললেনঃ তোমরা তার জন্যে একটি উট খরিদ করো এবং তাকে সেটি দিয়ে দাও। তারা বললেন, আমরা যে উট পাই তা তার উটের চেয়ে উত্তম। নবী (ﷺ) বলেনঃ ওটা খরিদ করো ও তাকে দিয়ে দাও। কারণ তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে দেনা পরিশোধ করার ব্যাপারে উত্তম।
৪০০৩
কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ কুরায়ব (রহঃ) আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি উট ঋণ করে আনেন। অতঃপর এর থেকে বড় একটি উট তাকে দিয়ে বলেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে উত্তমভাবে ঋণ শোধ করে।”
৪০০৪
কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে ধার নেয়া উট দাবী করতে থাকে। তিনি (ﷺ) বললেন, তার উটের চেয়ে উৎকৃষ্ট উট তাকে দাও এবং বলেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে ধার পরিশোধের ক্ষেত্রে উত্তম।
৪০০৫
একই শ্রেণীর পশু কম-বেশি করে বিনিময় করা বৈধ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
একদা একজন গোলাম এসে নবী (ﷺ)-এর নিকট হিজরতের উপর বাইআত করেন। নবী (ﷺ) বুঝতে পারেননি যে, সে লোকটি গোলাম।অতঃপর তার মনিব তাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসেন। নবী (ﷺ) তাকে বলেনঃ আমার কাছে একে বিক্রি করে দাও। তারপর তিনি দুইজন কালো রং বিশিষ্ট গোলামের বিনিময়ে একে ক্রয় করেন। এরপর থেকে তিনি বাইআত নিতেন না যতক্ষণ না জিজ্ঞেস করতেন যে, সে গোলাম কি না?
৪০০৬
প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ইয়াহুদির থেকে বাকিতে কিছু খাদ্যবস্তু ক্রয় করেন। অতঃপর তাঁর বর্মটি বন্ধক হিসেবে তাকে প্রদান করেন।
৪০০৭
প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত
রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ইয়াহুদি থেকে কিছু খাদ্য সামগ্রী খরিদ করেন এবং তাঁর লৌহ বর্মটি তার কাছে বন্ধক রাখেন।
৪০০৮
প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একদা এক ইহুদির কাছ থেকে নির্ধারিত সময়ের শর্তে কিছু খাদ্যসামগ্রী ক্রয় করেন এবং স্বীয় লৌহ বর্ম তার কাছে বন্ধক রাখেন।
৪০০৯
প্রবাসে ও আবাসে বন্ধক রাখা বৈধ পরিচ্ছেদ নাই
আয়িশাহ্ (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
হুবহু বর্ণনা করেন। তবে তাতে লোহার ব্যাপারে উল্লেখ নেই।
৪০১০
সালাম (অগ্রিম) ক্রয়-বিক্রয় প্রসঙ্গে পরিচ্ছেদ নাই
আব্বাস (রাঃ)
নবী (ﷺ) যখন মদীনায় আগমন করেন তখন মদীনাবাসীরা এক বা দুই বছর মেয়াদে বিভিন্ন ধরনের ফল অগ্রিম ক্রয় করত। অতঃপর তিনি বলেন, যে কেউ খেজুর অগ্রিম ক্রয় করবে, সে যেন নির্ধারিত পরিমাপে এবং নির্ধারিত ওজনে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময়ের জন্য ক্রয় করে।