৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯৮১
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
আমাকে উসামা ইবন জায়দ (রাঃ) জানিয়েছেন যে, নবী (ﷺ) বলেছেনঃ সুদ কেবল বাকীতে হয়।
৩৯৮২
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
উসামাহ্‌ ইবনু যায়দ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নগদ বিক্রয়ের ক্ষেত্রে সুদ হয় না।
৩৯৮৩
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আতা ইবনু আবূ রাবাহ্‌ (রাঃ)
আবু সাঈদ খুদরি (রাঃ) ইবন আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করেন, ‘সার্ফ’ সম্পর্কে আপনার যে বক্তব্য, তার কিছু কি আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, নাকি আল্লাহর কিতাবে কিছু পেয়েছেন?ইবন আব্বাস (রাঃ) বললেন, কোনোটাই আমি বলছি না। আর রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে তো আপনারা অধিক জানেন এবং আল্লাহর কিতাবেও তা আমি জানি না। বরং উসামা ইবন যায়দ (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সুদ কেবল বাকীর ক্ষেত্রেই হয়।
৩৯৮৪
সুদখোর এবং সুদদাতা উভয়ের জন্য অভিশাপ পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ দিয়েছেন সুদখোরের প্রতি ও সুদদাতার প্রতি। রাবী বলেন, আমি বললামঃ এর লেখকের প্রতি ও সাক্ষী দুইজন এর প্রতিও। আমরা কেবল তাই বর্ণনা করি যা আমরা শুনেছি।
৩৯৮৫
সুদখোর এবং সুদদাতা উভয়ের জন্য অভিশাপ পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সবাই সমান।
৩৯৮৬
হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ)
আমি শুনেছি—অর্থাৎ বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। রাবী বলেন: (এ সময় নু’মান তাঁর আঙ্গুল দু’টি দ্বারা কানের দিকে ইশারা করেন) নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ উভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়। অনেক লোকই সেগুলো জানে না। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে, সে তার দ্বীন ও মর্যাদাকে নিরাপদে রাখে। আর যে লোক সন্দেহজনক বিষয়ে পতিত হবে, সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন কোন রাখাল সংরক্ষিত চারণভূমির পাশে পশু চরায়, আশঙ্কা রয়েছে সে পশু তার ভেতরে গিয়ে ঘাস খাবে। সাবধান! প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে। সাবধান! আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর হারামকৃত বিষয়গুলো। জেনে রেখো, দেহের মধ্যে এক টুকরা গোশত আছে। যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থাকে। আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো ‘ক্বাল্‌ব’ (হৃদয়)।
৩৯৮৭
হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা পরিচ্ছেদ নাই
যাকারীয়্যা (রহঃ)
যাকারিয়া (রহঃ) সূত্রে উক্ত সনদে এরূপ বর্ণনা করেন।
৩৯৮৮
হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর (রাঃ) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
উক্ত হাদিস বর্ণনা করেছেন। অবশ্য যাকারিয়া (রহঃ) বর্ণিত হাদিস তাদের হাদিস থেকে অধিক পূর্ণ ও অধিক পরিচিত।
৩৯৮৯
হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা পরিচ্ছেদ নাই
নু’মান ইবনু বাশীর ইবনু সা’দ (রাঃ)
যিনি ছিলেন রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সঙ্গী। তিনি হিমসে লোকদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। অতঃপর তিনি শা‘বী (রহঃ) হতে যাকারিয়া (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন তার উক্তি, “আশঙ্কা রয়েছে সেটার ভেতরে চলে যাওয়ার” পর্যন্ত।
৩৯৯০
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
তিনি তাঁর ক্লান্ত উটের উপর আরোহী হয়ে ভ্রমণ করছিলেন। তিনি উটটি ছেড়ে দেয়ার ইচ্ছা করেন। এরপর আমার সাথে নবী (ﷺ)-এর সাক্ষাৎ হয়। তিনি আমার জন্য দোয়া করেন এবং উটটিকে আঘাত করেন। এরপর উট এমনভাবে চলতে থাকে যে, যেমন আর কখনও চলেনি।এটি আমার নিকট এক উকিয়াহ্‌র বিনিময়ে বিক্রি করো। আমি বললাম, না। তিনি আবারও বললেন, আমার নিকট এটিকে বিক্রি করে দাও। অতঃপর এক উকিয়াহ্‌র বিনিময়ে তা বিক্রি করে দিলাম এবং আমার বাড়ি পর্যন্ত তাতে আরোহী হওয়ার শর্ত করলাম। যখন আমি পৌঁছালাম তখন তাঁর নিকট উট নিয়ে আসলাম। তিনি আমাকে তাঁর মূল্য পরিশোধ করলেন। পরে ফিরে গেলাম। তিনি আমার পেছনে ডাকতে পাঠালেন এবং বললেন, আমি কি তোমার উট নেয়ার জন্য মূল্য কম বলেছিলাম? তোমার উট নিয়ে যাও এবং তোমার দিরহামও তুমি নিয়ে যাও।