৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯৭/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯৬১
স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দীনারের (স্বর্ণ মুদ্রা) বিনিময়ে দীনার, উভয়ের মধ্যে কোনটি বেশী হতে পারবে না এবং দিরহামের বিনিময়ে দিরহাম, উভয়ের মধ্যে কোনটি বেশী হতে পারবে না।
৩৯৬২
স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা পরিচ্ছেদ নাই
মূসা ইবনু আবূ তামীম (রহঃ)
মূসা ইবনু আবু তামীম (রহঃ)-এর সানাদে উল্লিখিত হাদিস অনুরূপ বর্ণিত হয়েছে।
৩৯৬৩
স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবুল মিনহাল (রহঃ)
আমার এক শরীক মৌসুম পর্যন্ত বা হজ্জ পর্যন্ত কিছু রূপা বাকীতে বিক্রি করে। অতঃপর সে আমার কাছে আসে এবং আমাকে জানায়। আমি বললাম, এ কাজটি ঠিক হয়নি। সে বলল, আমি এটা বাজারে বিক্রি করেছি কিন্তু কেউ তো আমাকে এ থেকে বারণ করেনি।এরপর আমি বারা ইবনু আজিব (রাঃ)-এর নিকটে এসে তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, নবী (ﷺ) যখন মদিনায় আগমন করেন, তখন আমরা এ জাতীয় ক্রয়-বিক্রয় করতাম। তিনি বললেন, যদি নগদ নগদ হয় তাহলে কোন আপত্তি নেই, আর যদি বাকীতে হয় তবে সুদ হবে। তুমি যায়দ ইবনু আরকাম (রাঃ)-এর নিকট যাও, যেহেতু তিনি আমার চেয়ে বড় ব্যবসায়ী। অতঃপর আমি তাঁর নিকট এসে জিজ্ঞেস করলাম। তিনিও অনুরূপ বললেন।
৩৯৬৪
স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) আবুল মিনহাল (রহঃ)
আমি বারা ইবন আজিবকে সরফ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, জায়দ ইবন আরকামকে জিজ্ঞেস করো। কেননা তিনি অধিক বিজ্ঞ ব্যক্তি। এরপর উভয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকিতে বিক্রি করতে নিষেধ করেছেন।
৩৯৬৫
স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ বাক্‌র (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) রৌপ্যের বিনিময়ে রৌপ্য ও স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে বিনিময় করতে নিষেধ করেছেন এবং স্বর্ণের বিনিময়ে রৌপ্য ক্রয় করার অনুমতি দিয়েছেন, যেভাবে আমরা চাই এবং রৌপ্যের বিনিময়ে স্বর্ণ ক্রয় করতে যেরূপে আমরা ইচ্ছা করি। অতঃপর এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল। তিনি বললেন, হাতে হাতে (নগদ)। লোকটি বলল, এরূপই আমি শুনেছি।
৩৯৬৬
স্বর্ণের বিনিময়ে রৌপ্য বাকীতে বিক্রয় নিষিদ্ধ পরিচ্ছেদ নাই
আবূ বাক্‌র (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, অতঃপর উক্তরূপ বর্ণনা করেন।
৩৯৬৭
পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় পরিচ্ছেদ নাই
ফুযালাহ্‌ ইবনু ‘উবাদাহ্‌ আনসারী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) খায়বারে অবস্থানকালে তাঁর নিকট গনীমতের একটি হার উপস্থিত করা হয়। তাতে পুঁতি ও স্বর্ণ লাগানো ছিল। হারটি বিক্রি হচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) হারের সাথে যুক্ত স্বর্ণের ব্যাপারে আদেশ দেন। অতঃপর কেবল সেটাকেই (স্বর্ণ) আলাদা করা হয়। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, স্বর্ণের বদলে স্বর্ণ সমান ওজনে বিক্রি করতে হবে।
৩৯৬৮
পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় পরিচ্ছেদ নাই
ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ (রাঃ)
আমি খাইবারের যুদ্ধের দিনে বার দীনারের বিনিময়ে একটি হার ক্রয় করি। তাতে স্বর্ণ ও পুঁতি ছিল। এরপর আমি তা আলাদা করলাম এবং বার দীনারের চেয়ে অধিক পেলাম। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে বিষয়টি আমি উল্লেখ করলাম। তিনি বললেন, “আলাদা না করে বিক্রি করা যাবে না।”
৩৯৬৯
পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় পরিচ্ছেদ নাই
সা‘ঈদ ইবনু ইয়াযীদ (রহঃ)
সাঈদ ইবন ইয়াযীদ (রহঃ) হতে উক্তরূপ বর্ণিত।
৩৯৭০
পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় পরিচ্ছেদ নাই
ফুযালাহ্‌ ইবনু ‘উবায়দ (রাঃ)
আমরা খাইবার দিবসে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। ইয়াহুদীদের সাথে এক উকিয়া স্বর্ণ দুই বা তিন দিনারের বিনিময়ে ক্রয়-বিক্রয় করতাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ স্বর্ণের সমান সমান ওজন ব্যতিরেকে বিক্রি করো না।