৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯৪১
মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মক্কা বিজয়ের বছরে লাইসের হাদীসের অনুরূপ বলতে শুনেছি।
৩৯৪২
মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
উমর (রাঃ)-এর নিকট এ খবর এলো যে, সামুরা (রাঃ) মদ বিক্রি করেছেন। তখন তিনি বললেন, আল্লাহ সামুরার ধ্বংস করুন। সে কি জানে না যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ ইহুদি জাতির উপর অভিশাপ দিয়েছেন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছিল। এরপর তারা তা গলিয়ে বিক্রি করে।
৩৯৪৩
মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আমর ইবনু দীনার (রহঃ)
আমর ইবনু দীনার (রহঃ) হতে উক্ত সানাদে উল্লিখিত রূপ বর্ণিত।
৩৯৪৪
মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আল্লাহ ইয়াহুদিদের ধ্বংস করে দিন। তিনি তাদের উপর চর্বি হারাম করেছেন, তারপর তারা তা বিক্রি করে মূল্য ভক্ষণ করেছে।
৩৯৪৫
মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ ইয়াহুদি জাতিকে ধ্বংস করুন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছে, তারপর তারা তা বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে।
৩৯৪৬
সুদ পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ খুদ্‌রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলে বিক্রি করো না, সেটার এক অংশ অন্য অংশ অপেক্ষা বেশি করো না। আর রূপার বিনিময়ে রূপা সমান সমান না হলে বিক্রি করো না এবং সেটার এক অংশ অপর অংশ অপেক্ষা বেশি করো না। আর সেটার কোনটিকেই নগদের বিনিময়ে বাকিতে বিক্রি করো না।
৩৯৪৭
সুদ পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
লায়স গোত্রের এক ব্যক্তি ইবনু উমর (রাঃ)-কে বলল যে, আবু সাঈদ খুদরি (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে এটা বর্ণনা করেছেন। কুতাইবা-র বর্ণনায় রয়েছে এটা শুনে আবদুল্লাহ নাফি (রহঃ)-কে সঙ্গে নিয়ে চলে গেলেন।আর ইবনু রুমহ (রহঃ)-এর বর্ণনা মতে নাফি (রহঃ) বলেন, এরপর আবদুল্লাহ (রহঃ) চলে গেলেন, আমিও লায়সী গোত্রের লোকটি আমাকে জানিয়েছে যে, আপনি এ কথা প্রচার করছেন- রাসূলুল্লাহ (ﷺ) রুপার বিনিময়ে রুপা সমান পরিমাণ ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন, তদ্রুপ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণের সমান ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন।তখন আবু সাঈদ (রাঃ) আপন অঙ্গুলি দ্বারা তাঁর দু’চোখ ও দু’কানের দিকে ইঙ্গিত করে বললেন, আমার চক্ষুদ্বয় দেখেছে ও কর্ণদ্বয় শুনেছে রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে যে, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না, সমান সমান পরিমাণ ব্যতীত। আর তোমরা সেটার এক অংশকে অন্য অংশ অপেক্ষা বেশি করো না এবং হাতে হাতে ব্যতীত নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো না।
৩৯৪৮
সুদ পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ খুদরী (রাঃ)
আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে নবী (ﷺ)-এর হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
৩৯৪৯
সুদ পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে রৌপ্য ওজন ও পরিমাণ সমান সমান হওয়া ব্যতিরেকে বিক্রি করো না।
৩৯৫০
সুদ পরিচ্ছেদ নাই
উসমান ইবনু ‘আফফান (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা এক দীনারকে দুই দীনারের বিনিময়ে এবং এক দিরহামকে দুই দিরহামের বিনিময়ে বিক্রি করো না।