৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯৩/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯২১
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ক্ষেত বা ছাগল বা ভেড়ার পাল পাহারার কুকুর অথবা শিকারি কুকুর ব্যতীত অন্য কুকুর রাখবে, প্রতিদিন তার সওয়াব থেকে এক কীরাত করে কমতে থাকবে।
৩৯২২
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
শিকার কিংবা জীবজন্তু পাহারার প্রয়োজন ছাড়া যে ব্যক্তি কুকুর পালন করে, প্রতিদিন তার সওয়াব থেকে দুই কীরাত করে কমতে থাকে। আর আবু তাহিরের বর্ণনায় “ক্ষেত পাহারার জন্যে” কথাটি নেই।
৩৯২৩
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবু হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জীবজন্তু পাহারার অথবা শিকারি অথবা ক্ষেত পাহারার কুকুর ছাড়া অন্য কুকুর রাখবে, তার সওয়াব থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে।যুহরী (রহঃ) বলেনঃ ইবনু উমর (রাঃ)-এর নিকট আবু হুরায়রা (রাঃ)-এর বক্তব্যটি উল্লেখ করা হলে তিনি বললেনঃ আল্লাহ আবু হুরায়রা (রাঃ)-এর প্রতি রহমত করুন। তিনি ছিলেন একজন কৃষক।
৩৯২৪
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুকুর রাখবে তার আমল থেকে প্রতিদিন এক কীরাত করে কমতে থাকবে, তবে ক্ষেত পাহারার কিংবা জীবজন্তু পাহারার কুকুর ব্যতীত।
৩৯২৫
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবু হুরায়রা (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উক্ত রূপ বর্ণনা করেন।
৩৯২৬
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু আবূ কাসীর
ইয়াহিয়া ইবনু আবু কাসীর (রহঃ) সূত্রে উক্ত রূপ বর্ণনা করেন।
৩৯২৭
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন কুকুর রাখবে যা শিকারী অথবা বকরির পাল পাহারা দেয়ার উদ্দেশ্য ব্যতীত, তাহলে প্রতিদিন তার আমল থেকে এক কীরাত করে কমতে থাকবে।
৩৯২৮
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সুফ্‌ইয়ান ইবনু যুহায়র (রাঃ)
তিনি ছিলেন শানু'আহ গোত্রের লোক, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তি এমন কুকুর পালন করবে যা তার ক্ষেতের বা জীবজন্তু পাহারার কাজে লাগে না, তবে প্রতিদিন তার নেক আমল থেকে এক কীরাত পরিমাণ কমতে থাকে। রাবী বললেন: আপনি কি এ কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, এ মসজিদের প্রভুর শপথ।
৩৯২৯
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সায়িব ইবনু ইয়াযীদ (রহঃ)
তাদের নিকট একবার সুফিয়ান ইবনু আবু যুহাইর আশ-শানাইয়্যু প্রতিনিধি হয়ে আগমন করেন। অতঃপর তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উপরের অনুরূপ।
৩৯৩০
শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল পরিচ্ছেদ নাই
হুমায়দ (রহঃ)
আনাস ইবনু মালিক (রাঃ)-এর নিকট শিঙা দিয়ে উপার্জন করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) শিঙা (নিজ শরীরে) লাগিয়েছেন। আবু তাইবাহ তাকে শিঙা দিয়েছেন। তিনি তাকে দু’ সা' খাদ্য বস্তু দেয়ার নির্দেশ দেন এবং তার মুনিবের সাথে আলোচনা করেন। এতে তারা তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেয়। তিনি আরও বলেন: তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও শিঙা তার মধ্যে একটি উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটা তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলদায়ক।