৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯১১
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যা করতে হুকুম দিয়েছেন। তবে শিকারি কুকুর, ছাগল বা ভেড়া পাহারা দেওয়ার কুকুর অথবা অন্য জীবজন্তু পাহারা দেওয়া কুকুর ব্যতীত। অতঃপর ইবনু উমর (রাঃ)-এর নিকট বলা হলো যে, আবু হুরায়রা (রাঃ) তো ক্ষেত পাহারার কুকুরের কথাও বলে থাকেন। ইবনু উমর (রাঃ) বললেন: আবু হুরায়রার ক্ষেত আছে।
৩৯১২
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
তিনি বলতেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। অতঃপর কোন বেদুঈন নারী কুকুরসহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম। পরে নবী (ﷺ) তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন: চোখের উপর সাদা দুইটি টিকা বিশিষ্ট ঘন কালো রঙের কুকুর তোমরা হত্যা কর, কেননা তা হল শয়তান (অর্থাৎ অতি নিকৃষ্ট)।
৩৯১৩
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু মুগাফ্‌ফাল (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কুকুর হত্যা করতে বলেন। পরে তিনি বলেছেনঃ এদের এবং কুকুরের কী অবস্থা! অতঃপর শিকারি কুকুর ও ছাগলের পাল পাহারার ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেন।
৩৯১৪
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
শু’বাহ (রহঃ)
শু’বা (রহঃ) হতে উক্তরূপে বর্ণনা করেন। আর ইবনু হাতিম ইয়াহিয়া (রহঃ) হতে বর্ণিত হাদিসে বলেনঃ “এবং তিনি অনুমতি দিয়েছেন বকরির পাল পাহারার, শিকারি এবং ক্ষেত পাহারার কুকুরের ক্ষেত্রে।”
৩৯১৫
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি এমন কুকুর পালন করে যা গৃহপালিত জীবজন্তু পাহারা দেয়ার জন্য নয় কিংবা শিকার করার জন্য নয়, তাহলে প্রতিদিন তার সওয়াব থেকে দুই কীরাত হ্রাস পেতে থাকবে।
৩৯১৬
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ)
নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি শিকারী কুকুর কিংবা গৃহপালিত পশুর পাহারার কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, প্রতিদিন তার সওয়াব থেকে দুই কীরাত করে কমতে থাকবে।
৩৯১৭
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
ইবনু উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি শিকারি কুকুর অথবা জীবজন্তু পাহারা দেওয়ার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে প্রতিদিন তার আমল থেকে দুই কীরাত করে কমতে থাকবে।
৩৯১৮
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সালিম ইবনু ‘আবদুল্লাহ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জীবজন্তু পাহারার কুকুর বা শিকারি কুকুর ছাড়া অন্য কুকুর পালন করবে তার আমল থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে। আব্দুল্লাহ (রাঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলেছেন, “কিংবা ক্ষেত পাহারার কুকুর।”
৩৯১৯
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সালিম (রহঃ) তাঁর পিতার সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
যে ব্যক্তি শিকারি কুকুর অথবা গৃহপালিত পশু পাহারার কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, প্রতিদিন তার আমল থেকে দুই কীরাত করে কমতে থাকবে। সালিম (রহঃ) বলেন, আবু হুরায়রা (রাঃ) বলতেন- “কিংবা ক্ষেত পাহারার কুকুর।” আর তিনি ক্ষেত খামারের মালিক ছিলেন।
৩৯২০
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা পরিচ্ছেদ নাই
সালিম ইবনু ‘আবদুল্লাহ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ঘরের মালিক জীবজন্তু পাহারা বা শিকারের কুকুর ব্যতীত অন্য কুকুর পালন করবে, প্রতিদিন তার আমল থেকে দুই কীরাত করে কমতে থাকবে।