৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৮৯১
অসহায়কে সুযোগ দেয়ার ফযীলত পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
আমি শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ বলেছেন।
৩৮৯২
অসহায়কে সুযোগ দেয়ার ফযীলত পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ্ ইবনু আবূ কাতাদাহ্ (রহঃ)
আবু কাতাদাহ (রাঃ) একবার তার কাছ থেকে ঋণ গ্রহণকারী একজনকে খোঁজ করেন। সে তার থেকে লুকিয়ে ছিল। পরে তিনি তাকে পেয়ে যান। সে বলল: আমি অভাবগ্রস্ত। তিনি বললেন: আল্লাহর শপথ! সে বলল: আল্লাহর শপথ। তিনি বললেন: তাহলে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে ব্যক্তি এটা চায় যে, আল্লাহ তাকে কেয়ামত দিবসের দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিক সে যেন ঋণগ্রস্ত অক্ষম লোকের সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মওকুফ করে দেয়।
৩৮৯৩
অসহায়কে সুযোগ দেয়ার ফযীলত পরিচ্ছেদ নাই
আইয়ূব (রহঃ)
আইয়ূব (রহঃ) হতে উক্ত সূত্রে অনুরূপ বর্ণনা করেন।
৩৮৯৪
সক্ষম ব্যাক্তির ঋণ আদায়ে গড়িমসি করা হারাম, ঋণ পরিশোধের দায়িত্ব অন্যের উপর দেয়া বৈধ এবং তা গ্রহণ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সক্ষম ব্যক্তির ঋণ আদায়ে গড়িমসি করা অত্যাচারের শামিল। তোমাদের কারো প্রতি ঋণ পরিশোধের দায়িত্ব দিলে সে যেন তা গ্রহণ করে।
৩৮৯৫
সক্ষম ব্যাক্তির ঋণ আদায়ে গড়িমসি করা হারাম, ঋণ পরিশোধের দায়িত্ব অন্যের উপর দেয়া বৈধ এবং তা গ্রহণ করা মুস্তাহাব পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবু হুরায়রা (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
৩৮৯৬
মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি করা অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া হারাম, আর ষাঁড় বা পাঁঠা দ্বারা মজুরী গ্রহণ কর হারাম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) প্রয়োজনের চেয়ে বেশি পানি বিক্রি করতে নিষেধ করেছেন।
৩৮৯৭
মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি করা অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া হারাম, আর ষাঁড় বা পাঁঠা দ্বারা মজুরী গ্রহণ কর হারাম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, উট দ্বারা পাল দিয়ে তার মজুরি নিতে এবং চাষের ও জমির বিনিময়ে পানি বিক্রি করতে। এসব রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
৩৮৯৮
মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি করা অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া হারাম, আর ষাঁড় বা পাঁঠা দ্বারা মজুরী গ্রহণ কর হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রয়োজনের চেয়ে বেশি পানি ব্যবহারে কাউকে বাধা দেয়া যাবে না। কারণ এর দ্বারা ঘাস উৎপাদন বন্ধ হয়ে যাবে।
৩৮৯৯
মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি করা অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া হারাম, আর ষাঁড় বা পাঁঠা দ্বারা মজুরী গ্রহণ কর হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রয়োজনের চেয়ে বেশি পানি তোমরা বন্ধ করে রেখো না। কারণ এর দ্বারা তোমরা ঘাস উৎপাদন বন্ধ করে ফেলবে।
৩৯০০
মাঠে অবস্থিত পানি যা চারণ ভূমির কাজে লাগে এ পানির বাড়তি অংশ বিক্রি করা অবৈধ এবং তা ব্যবহারে বাধা দেয়া হারাম, আর ষাঁড় বা পাঁঠা দ্বারা মজুরী গ্রহণ কর হারাম পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঘাস বিক্রির উদ্দেশ্যে নিয়ে প্রয়োজনাতিরিক্ত পানি বিক্রি করা যাবে না।