৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯৩১
শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল পরিচ্ছেদ নাই
হুমায়দ (রহঃ)
আনাস (রাঃ)-এর নিকট শিঙ্গা দিয়ে মজুরি গ্রহণ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। অতঃপর তিনি এরূপ বর্ণনা করেন। তাছাড়া তিনি বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও শিঙ্গা লাগানো এবং কুস্তুল বাহরি (চন্দন কাঠ) ব্যবহার তার মধ্যে অতি উত্তম ব্যবস্থা। অতএব তোমরা তোমাদের শিশুদের কণ্ঠনালী চেপে বসিয়ে দিয়ে কষ্ট দিও না।
৩৯৩২
শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল পরিচ্ছেদ নাই
হুমায়দ (রহঃ)
আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) আমাদের শিঙ্গা লাগিয়ে থাকে এমন বালককে ডেকে পাঠান। সে তাঁর শরীরে শিঙ্গা লাগায়। অতঃপর তিনি তাকে এক সা’ অথবা এক মুদ বা দু’মুদ পরিমাণ পরিশোধ করতে আদেশ করেন এবং তার সম্পর্কে আলোচনা করেন। এতে তার উপর থেকে কর হ্রাস করে দেওয়া হয়।
৩৯৩৩
শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) শিঙ্গা লাগিয়েছেন এবং শিঙ্গা প্রয়োগকারীকে তার মজুরি দিয়েছেন এবং তিনি নাকে ওষুধ ব্যবহার করেছেন।
৩৯৩৪
শিঙ্গা লাগিয়ে মজুরী নেয়া হালাল পরিচ্ছেদ নাই
ইবনু ‘আব্বাস (রাঃ)
বানু বায়াযা-এর একটি গোলাম নবী (ﷺ)-কে শিঙ্গা লাগায়। নবী (ﷺ) তাকে মজুরি প্রদান করেন এবং তার মালিকের সাথে আলোচনা করেন। এতে সে তার উপর থেকে ধার্যকৃত দৈনিক মজুরির হার কমিয়ে দেয়। যদি হারাম হতো তাহলে নবী (ﷺ) তাকে দিতেন না।
৩৯৩৫
মদ বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মদিনায় খুতবা দিতে শুনেছি। হে লোক সকল! আল্লাহ তাআলা মদের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। হয়তো এ ব্যাপারে তিনি শীঘ্রই কোন সুস্পষ্ট নির্দেশ দান করবেন। সুতরাং কারো নিকট এর কিছু থাকলে সে যেন তা বিক্রি করে দেয় এবং কাজে লাগায়।রাবী বলেন, অল্প কয়েকদিন পরেই নবী (ﷺ) বললেনঃ আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন। সুতরাং যার নিকট এ আয়াত পৌঁছবে এবং তার নিকট এর কিছু অবশিষ্ট থাকে, তবে সে যেন তা পান না করে এবং বিক্রি না করে। রাবী বলেন, তখন যাদের নিকট তা ছিল, তা নিয়ে তারা মদিনার রাস্তায় নেমে আসলো এবং ঢেলে দিলো।
৩৯৩৬
মদ বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আবদুর রহমান ইবন ওয়ালাতা আস সাবাঈ মিসরী (রহঃ)
তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর নিকট আঙ্গুরের রস সম্পর্কে জিজ্ঞেস করেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক মশক মদ উপহারস্বরূপ নিয়ে আসে।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমি কি জান না যে, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন? সে বলল, না। অতঃপর সে এক ব্যক্তির সাথে কানাকানি করল। রাসূলুল্লাহ (ﷺ) সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে গোপনে কী বললে? সে বলল, আমি তাকে এটা বিক্রি করার পরামর্শ দিয়েছি। এরপর তিনি বললেন, যিনি (আল্লাহ) এটা পান করা হারাম করেছেন তিনি এর বিক্রিও হারাম করে দিয়েছেন। রাবী বলেন, এরপর সে মশকের মুখ খুলে দিল এবং তার মধ্যে যা কিছু ছিল সব পড়ে গেল।
৩৯৩৭
মদ বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সূত্রে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) অনুরূপ বর্ণনা করেন।
৩৯৩৮
মদ বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আয়িশাহ (রাঃ)
সূরা আল-বাকারা-এর শেষের আয়াতগুলো লোকদের পড়ে শোনান। এরপর মদের বেচাকেনা নিষিদ্ধ করেন।
৩৯৩৯
মদ বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
আয়িশাহ্‌ (রাঃ)
যখন সূরা আল-বাকারার সুদ সম্পর্কিত শেষের আয়াতগুলো নাযিল হল, তখন রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের দিকে বের হয়ে আসেন এবং মদের বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করেন।
৩৯৪০
মদ, মৃতজন্তু, শূকর ও মূর্তি বিক্রি করা হারাম পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মক্কা বিজয়ের বছরে মক্কায় অবস্থানকালে বলতে শুনেছেন, আল্লাহ ও তাঁর রাসূল হারাম ঘোষণা করেছেন মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তি বিক্রয় করা। তখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! মৃত জন্তুর চর্বি সম্পর্কে আপনি কী বলেন? কেননা এটা নৌকায় লাগানো হয়, চামড়ায় মালিশ করা হয় এবং মানুষ এর দ্বারা আগুন জ্বালায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: না, তা হারাম অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ ইয়াহুদি জাতিকে তখনই ধ্বংস করেছেন, যখন আল্লাহ তাদের মৃতের চর্বি হারাম করেন আর তারা তা গলিয়ে বিক্রি করেছে এবং তার মূল্য খেয়েছে।