৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৯৮/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯৭১
পুতি ও স্বর্ণযুক্ত হার বিক্রয় পরিচ্ছেদ নাই
হানাশ (রহঃ)
আমরা কোন এক যুদ্ধে ফুযালা ইবন উবাইদ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। আমার ও আমার সাথীদের অংশে একটি হার আসে যার মধ্যে স্বর্ণ, রৌপ্য ও জাওহার খচিত ছিল। আমি সেটা খরিদ করে রাখতে ইচ্ছা করলাম। তাই ফুযালা ইবন উবাইদ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম।তিনি বললেন, এর স্বর্ণ আলাদা করে এক পাল্লায় রাখ আর তোমার স্বর্ণ অন্য পাল্লায় রাখ এবং পরিমাপের সমান সমান না হলে গ্রহণ করো না। কারণ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন সমান সমান না হলে গ্রহণ না করে।
৩৯৭২
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
মা‘মার ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
তিনি এক সা গমসহ তাঁর গুলামকে পাঠিয়ে দেন এবং বলে দেন যে, এটা বিক্রি করে তা দিয়ে যব কিনে আনো। গুলাম চলে যায় এবং এক সা ও সা-এর কিছু অতিরিক্ত গ্রহণ করে। যখন সে মা'মার (রহঃ) -এর নিকট উপস্থিত হলো এবং যখন তাঁকে এ বিষয়ে অবহিত করল, মা'মার (রহঃ) তাকে বলল, তুমি এরূপ কেন করেছ? পুনরায় যাও ও তাকে ফেরত দাও, সমপরিমাণ ব্যতীত কিছুতেই গ্রহণ করবে না। কারণ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ খাদ্যের বিনিময়ে খাদ্য সমান সমান হতে হবে। আর ঐ সময়ে যব ছিল আমাদের খাদ্য।তাকে জিজ্ঞেস করা হলো এটা তো সেটার অনুরূপ নয়। তিনি বললেন, অনুরূপ হওয়ার আশঙ্কা আমি বোধ করছি।
৩৯৭৩
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্ (রাঃ) ও আবূ সা‘ঈদ খুদরী (রাঃ)
তাঁরা উভয়ে বর্ণনা করেন যে, আনসারদের আদী গোত্রের এক ব্যক্তিকে রাসূলুল্লাহ (ﷺ) খাইবারে আমীর নিযুক্ত করেন। সে জানিব জাতীয় (উন্নত মানের) খেজুর নিয়ে আসে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, খাইবারের সমস্ত খেজুরই কি এ রকম? সে বলল, না; আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল! আমরা মিশ্রিত খেজুরের দুই সা-এর বিনিময়ে এক সা ক্রয় করি।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এরূপ করো না; বরং সমান সমানভাবে করো অথবা একটি বিক্রি করে তার মূল্য দিয়ে অন্যটি ক্রয় করো, অনুরূপভাবে ওজনের ক্ষেত্রেও।
৩৯৭৪
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে খাইবারের আমির নিযুক্ত করেন। সে জানীব শ্রেণির খেজুর নিয়ে তাঁর নিকট আগমন করে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেনঃ খাইবারের সব খেজুর কি এ শ্রেণির? সে বলল, হে আল্লাহর রসূল! আল্লাহর কসম! এরূপ নয়। আমরা এ শ্রেণির এক সা দুই সা-এর বদলে এবং দুই সা তিন সা-এর বদলে ক্রয় করে থাকি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এরূপ করো না। মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করো। তারপর দিরহামের বিনিময়ে জানীব ক্রয় করো।
৩৯৭৫
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ (রাঃ)
বার্নী জাতীয় খেজুর নিয়ে বিলাল (রাঃ) আগমন করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন, এ কোত্থেকে এনেছ?বিলাল (রাঃ) বললেন, আমাদের নিকট নিম্ন শ্রেণীর খেজুর ছিল আমি তা থেকে দুই সা এক সা-এর বিনিময়ে বিক্রি করেছি, নবী (ﷺ)-কে খাওয়ানোর জন্যে।রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ হায় আফসোস! এ তো সাক্ষাত সুদ, এরূপ করো না, বরং যখন তুমি খেজুর ক্রয় করতে চাও, তখন এটাকে বিক্রি করবে, তারপর এর মূল্য দ্বারা ক্রয় করবে।ইবনু সহল (রহঃ) তাঁর বর্ণনায় ‘তখন’ শব্দটি উল্লেখ করেননি।
৩৯৭৬
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ সা‘ঈদ খুদ্‌রী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু খেজুর আনা হয়। তিনি বললেন, আমাদের খেজুরের তুলনায় এ খেজুর তো খুবই উত্তম। লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমরা আমাদের দুই সা খেজুর এক সা-এর বিনিময়ে বিক্রি করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এ তো সুদ। এটা ফেরত দাও, তারপর আমাদের খেজুর বিক্রি কর এবং এ জাতীয় খেজুর আমাদের জন্য ক্রয় করো।
৩৯৭৭
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবু সা’ঈদ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে মিশ্রিত খেজুর আমাদের দেয়া হত আর তা হচ্ছে মিশ্রিত খেজুর। আমরা এর দুই সা এক সা-এর বিনিময়ে বিক্রি করে দিতাম। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পৌঁছালো। দুই সা খেজুর এক সা-এর বিনিময়ে, দুই সা গম এক সা-এর বিনিময়ে এবং দুই দিরহাম এক দিরহামের বিনিময়ে বিক্রি করা চলবে না।
৩৯৭৮
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ নায্‌রাহ্‌ (রহঃ)
আমি ইবন আব্বাস (রাঃ)-কে সার্ফ (স্বর্ণ-রৌপ্যের বিনিময়) সম্পর্কে জিজ্ঞেস করি। সেটা কি নগদ নগদ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন এতে কোন আপত্তি নেই।অতঃপর আমি সাঈদকে জানালাম এবং বললাম, আমি ইবন আব্বাসের নিকট সার্ফ সম্পর্কে জিজ্ঞেস করেছি। সেটা কি নগদ নগদ? আমি বলেছি, হ্যাঁ। কোন ক্ষতি নেই।আবু সাঈদ (রাঃ) বলেছেন, আমি শীঘ্রই তাকে লিখে দিচ্ছি। অতঃপর তিনি আর তোমাদেরকে এ ফাতাওয়া দিবেন না। আল্লাহর কসম! কতিপয় যুবক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কিছু খেজুর নিয়ে আসে।সে বলল, এটা আমাদের দেশের খেজুরের মধ্যে অথবা আমাদের এ বছরের খেজুরের মধ্যে কিছুটা খারাপ ছিল। অতঃপর আমি এটা গ্রহণ করি এবং কিছুটা বৃদ্ধি করি। বেশী দিয়েছ তো সুদ প্রদান করেছ, এর কাছেও যেয়ো না। যখন তোমার খেজুরের মধ্যে কোন খারাপ খেজুর দেখবে তখন তা বিক্রি করে দিও, পরে যে খেজুর পছন্দ করো তা ক্রয় করো।
৩৯৭৯
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ নাযরাহ্ (রাঃ)
আমি ইবনু উমর ও ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট বাই -এ সার্ফ (স্বর্ণ-রৌপ্যের বিনিময়) সম্পর্কে জিজ্ঞেস করি। তারা এতে কোন দোষ মনে করেননি। পরবর্তীকালে একবার আমি আবু সাঈদ খুদরি (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তার নিকট সার্ফ বিষয়ে জানতে চাইলাম। তিনি বললেন, যা বাড়তি হবে তা সুদ। কিন্তু তাদের দু’জনের মতের কারণে আমি এর প্রতিবাদ করলাম।এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যা শুনেছি তাই তোমার কাছে বর্ণনা করেছি। একদা তাঁর নিকট খেজুরের বাগানের এক মালিক এক সা ভালো মানের খেজুর নিয়ে আসে। আর নবী (ﷺ)-এর খেজুরও এই শ্রেণীরই ছিল। নবী (ﷺ) তাকে জিজ্ঞেস করলেনঃ এ তুমি কোথায় পেলে? সে বলল, আমি দু সা খেজুর নিয়ে বাজারে যাই এবং তার বদলে এক সা ক্রয় করি। কেননা বাজারে এটির মূল্য এতো।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আফসোস তোমার প্রতি, তুমি সুদের কাজ করেছ। যখন তুমি এরূপ চাও, তখন তোমার খেজুর কোন বস্তুর বিনিময়ে বিক্রি করে দিবে। পরে তোমার বস্তুর বিনিময়ে যে প্রকার খেজুর চাও কিনবে।আবু সাঈদ (রাঃ) বলেন, সুতরাং খেজুরের বিনিময়ে খেজুর সুদ হওয়ায় অধিক যোগ্য নাকি রৌপ্যের বিনিময়ে অতিরিক্ত রৌপ্য সুদ হওয়ার বেশী যোগ্য।রাবী বলেন, পরবর্তীকালে আমি ইবনু উমর (রাঃ)-এর নিকট এসেছি এবং তিনি আমাকে নিষেধ করেছেন। আর আমি ইবনু আব্বাসের নিকট যাইনি। রাবী বলেন, আবুস সাহবা (রহঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি এ ব্যাপারে ইবনু আব্বাসের কাছে মক্কায় জিজ্ঞেস করেছিলেন, তখন তিনি তা পছন্দ করেননি।
৩৯৮০
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয় পরিচ্ছেদ নাই
আবূ সা’ঈদ খুদ্‌রী (রাঃ)
দিনার-এর বিনিময়ে দিনার ও দিরহাম-এর বিনিময়ে দিরহাম সমান সমান হওয়া চাই। যে বেশি দিবে বা বেশি নেবে সে সুদের কারবার করল। আমি তাকে বললাম, ইবন আব্বাস (রাঃ) তো অন্য কিছু বলে থাকেন।আমি ইবন আব্বাসের সাথে সাক্ষাৎ করেছি এবং জিজ্ঞেস করেছি যে, আপনি এটা যা বলেছেন, তা কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, না কি আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এটা শুনিনি এবং আল্লাহর কিতাবেও পাইনি; বরং উসামা ইবন যায়দ (রাঃ) আমার নিকট বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) বলেছেন: বাকী বিক্রয়ের ক্ষেত্রে সুদ হয়।