৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৪০০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৯৯১
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে ইবনে নুমায়েরের হাদীসের মতই বর্ণিত আছে।
৩৯৯২
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে জিহাদে যাই। আমি একটি ধীরগতির উটের পিঠে চলছিলাম, তিনি আমাকে বললেন: তোমার উটের কী হয়েছে? আমি বললাম, অসুখ হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) পশ্চাতে গেলেন এবং উটকে ধমক দিলেন ও দোয়া করলেন। এরপর তা সকল উটের আগে আগে চলতে থাকে। তিনি বললেন, এখন তোমার উটের অবস্থা কী? আমি বললাম, ভালই; আপনার বরকতের পরশ লেগেছে। তিনি বললেন, এটি আমার নিকট বেচে দিবে কি? আমি লজ্জিত হলাম। কারণ এটা ছাড়া আমাদের অন্য কোন বহনকারী উট ছিল না। অবশেষে বললাম, হ্যাঁ। সুতরাং নবী (ﷺ)-এর নিকট এটা এ শর্তে বিক্রি করলাম যে, মদীনা পর্যন্ত তার উপর আরোহণ করা আমার অধিকারে থাকবে।তিনি বললেন, এরপর আমি আরজ করলাম: হে আল্লাহর রাসূল! আমি সদ্য বিবাহিত। তাই আমি তাঁর নিকট অনুমতি চাইলাম (তাড়াতাড়ি চলে আসার), তিনি আমাকে অনুমতি দিলেন। সুতরাং অন্যান্য লোকের আগেই আমি মদীনার দিকে রওয়ানা হলাম। যখন শেষ সীমায় পৌঁছালাম তখন আমার মামার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার কাছে উটের অবস্থা জিজ্ঞেস করলেন। আমি তাকে সে সব কথা জানালাম যা এ ব্যাপারে আমি করেছি। তিনি এজন্যে আমাকে তিরস্কার করলেন।জাবির (রাঃ) বললেন, আমি যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অনুমতি প্রার্থনা করি তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কুমারী মেয়ে বিবাহ করেছো, না পূর্ব বিবাহিতাকে? বললাম, আমি পূর্ব বিবাহিতাকে নারীকে বিবাহ করেছি। তিনি বললেন, কেন কুমারী বিবাহ করোনি? যার সাথে তুমি আমোদ-প্রমোদ করতে আর সেও তোমার সাথে আমোদ-প্রমোদ করত। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার কয়েকজন ছোট ছোট বোন রেখে আমার পিতা মারা যান অথবা (বললেন) শাহাদাত বরণ করেন। তাই আমি পছন্দ করিনি তাদের নিকট তাদেরই মত আর একজনকে বিবাহ করে আনতে যে তাদের সুশিক্ষা দিতে ও দায়িত্ব গ্রহণ করতে পারবে না। এ কারণে আমি পূর্ব বিবাহিতা নারীকে বিবাহ করেছি, যাতে সে তাদের দেখাশুনা করতে পারে ও সুশিক্ষা দিতে পারে।জাবির (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় পৌঁছালেন, আমি ভোরে উটসহ তাঁর নিকট হাজির হলাম। তিনি তার মূল্য আমাকে প্রদান করেন এবং উটও ফেরত দেন।
৩৯৯৩
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
আমরা একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মক্কা থেকে মদীনায় আগমন করি। অতঃপর আমার উট অসুস্থ হয়ে পড়ে, অতঃপর পূর্ণ ঘটনাসহ তিনি হাদিস বর্ণনা করেন। আর এ বর্ণনায় আছে যে, তিনি আমাকে বললেন, আমার নিকট তোমার এ উট বিক্রি করো। আমি বললাম, না, বরং এটা আপনারই, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, না, বরং আমার নিকটে বিক্রি কর। আমি বললাম, তাহলে আমার ওপর এক ব্যক্তির এক উকীয়্যাহ্ স্বর্ণ পাওনা আছে তার বিনিময়ে এটি আপনার। তিনি বললেন, আমি এটা নিয়ে এলাম। তুমি এতে আরোহী হয়ে মদীনা পর্যন্ত যেতে পারবে।জাবির (রাঃ) বলেন, যখন আমি মদীনায় পৌঁছালাম তখন রাসূলুল্লাহ (ﷺ) বিলালকে বললেন, একে এক উকীয়্যাহ্ স্বর্ণ দাও এবং কিছু বাড়তি দাও। অতঃপর তিনি আমাকে এক উকীয়্যাহ্ স্বর্ণ দিলেন এবং এক কীরাত বাড়তি দিলেন।জাবির (রাঃ) বলেন, আমি (মনে মনে) বললাম: রাসূলুল্লাহ (ﷺ)-এর এ বাড়তি বস্তু কখনও আমার থেকে আলাদা হবে না। রাবী বলেন, অতঃপর তা আমার নিকট একটি থলির মধ্যে থাকত। সিরিয়াবাসীরা হর্‌রা দিবসে তা ছিনিয়ে নিয়ে যায়।
৩৯৯৪
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমরা এক সফরে নবী (ﷺ)-এর সাথে ছিলাম। আমার উট পিছনে থেকে যায়, অতঃপর হাদীসটি পূর্ণ বর্ণনা করেন। আর তাতে বলেনঃ অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উটটিকে খোঁচা দিলেন। তারপর সর্বদা আমাকে বেশি দিতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহ তোমাকে মাফ করুন।
৩৯৯৫
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
যখন আমার নিকট নবী (ﷺ) আসলেন তখন আমার উট ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর তিনি উটটিকে খোঁচা দিলেন। এতে সে দৌড়াতে শুরু করল। পরে আমি এটার লাগাম টেনে ধরি নবী (ﷺ)-এর কথা শোনার জন্য, কিন্তু তা আমি পেরে উঠলাম না। অবশেষে নবী (ﷺ) আমার সাথে একত্রিত হন এবং বলেন, আমার নিকট একে বিক্রি করো। সুতরাং পাঁচ উক্বিয়্যার বিনিময়ে আমি একে বিক্রি করি।জাবির (রাঃ) বলেন, আমি এ শর্ত করলাম যে, মদীনা পর্যন্ত আমি এতে সওয়ার হয়ে যাব। মদীনা পর্যন্ত তুমি সওয়ার হতে পারবে। জাবির (রাঃ) বলেন, যখন আমি মদীনায় পৌঁছালাম তখন উটসহ আমি তাঁর নিকট গেলাম। তিনি আমাকে আরো এক উক্বিয়্যাহ বাড়তি দেন এবং পরে নবী (ﷺ) উটটিও আমাকে প্রদান করেন।
৩৯৯৬
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কোন এক সফরে সঙ্গী থাকি। রাবী বলেন, হয়ত তিনি যুদ্ধে সফরের কথা বলেছেন এবং পূর্ণ হাদীস বর্ণনা করেন। তাতে আরও বাড়তে আছে যে, তিনি বলেনঃ “হে জাবির! আমি কি মূল্য পরিশোধ করেছি?” আমি বললাম, হ্যাঁ। “মূল্য তোমার, উটও তোমার।”
৩৯৯৭
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমার থেকে একটি উট দুই উকিয়্যাহ ও এক দিরহাম অথবা দুই দিরহামের বিনিময়ে ক্রয় করেন। যখন তিনি সিরার নামক স্থানে পৌঁছান, তখন একটি গাভী জবাই করার জন্য আমাকে আদেশ দেন। তারা সকলেই তা খেলেন।যখন তিনি মদিনায় পৌঁছান, তখন আমাকে মসজিদে আসার ও দুই রাকাত আদায়ের হুকুম করেন। তিনি আমাকে উটের মূল্য ওজন করে দেন এবং কিছু বেশি দেন।
৩৯৯৮
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) -এর ঘটনা বর্ণনা করেন। এতে তিনি আরও বলেন যে, তিনি (ﷺ) যে দাম বলেন আমার থেকে সে দামে তা ক্রয় করেন। তিনি দুই উকীয়াহ ও এক দিরহাম এবং দুই দিরহামের কথা উল্লেখ করেননি। আর তিনি গাভী যবেহ করার কথা বলেন। সুতরাং তা নহর করা হয় ও পরে গোশ্ত বণ্টন করা হয়।
৩৯৯৯
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা পরিচ্ছেদ নাই
জাবির (রাঃ)
নবী (ﷺ) তাকে বলেন, “আমি চার দীনার মূল্যে তোমার উট নিলাম, আর এর পিঠে চড়ে তুমি মাদীনায় যেতে পারবে।”
৪০০০
কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম পরিচ্ছেদ নাই
আবূ রাফি‘ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর তাঁর নিকট সদাকাহর উট আসে। তিনি আবু রাফি (রাঃ)-কে সে ব্যক্তির উটের ধার শোধ করার আদেশ দান করেন। আবু রাফি (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফিরে এসে জানালেন যে, সদাকাহর উটের মধ্যে আমি সেরূপ দেখছি না, তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ওটাই তাকে দাও। সে ব্যক্তিই উত্তম যে ধার পরিশোধে উত্তম।