৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৮৫/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৮৪১
খাদ্যের বিনিময়ে জমি ইজারা পরিচ্ছেদ নাই
রাফি’ (রা.)
যুহাইর ইবন রাফি (রাঃ) তাঁর চাচা হন। রাফি (রাঃ) বলেন, যুহাইর একদা আমার নিকট এসে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল। আমি বললাম, তা কী? রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন তাই যথার্থ।তিনি বললেন, আমার নিকট তিনি জিজ্ঞেস করেছেন, কিভাবে তোমরা মুহাকালাহ করো? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমরা খালের সন্নিকটবর্তী জমির ফসলের শর্তে অথবা খুরমা বা যবের কয়েক অসক প্রদানের শর্তে জমি বর্গা দিয়ে থাকি। তিনি বললেন, আর এরূপ করো না। তোমরা নিজেরা চাষ করো অথবা অপরকে দিয়ে চাষ করাও, তা না হলে এমনি রেখে দাও।
৩৮৪২
খাদ্যের বিনিময়ে জমি ইজারা পরিচ্ছেদ নাই
রাফি’ (রা.) সূ্ত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
উপরোক্ত হাদীস বর্ণিত। কিন্তু এতে তাঁর চাচা যুহাইরের নাম উল্লেখ করেননি।
৩৮৪৩
স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া পরিচ্ছেদ নাই
হানযালাহ্ ইবনু কায়স (রহঃ)
তিনি রাফি ইবন খাদিজ (রাঃ)-এর নিকট জমি বর্গা দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, তখন আমি বললাম : স্বর্ণ ও রৌপ্যের বিনিময়েও কি নিষেধ? তিনি বললেন, স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে হলে কোন সমস্যা নেই।
৩৮৪৪
স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া পরিচ্ছেদ নাই
হানযালাহ্‌ ইবনু কায়স আনসারী (রহঃ)
আমি রাফি ইবন খাদীজ (রাঃ)-কে স্বর্ণ ও রৌপ্যের বিনিময়ে জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি। এতে কোন সমস্যা নেই। রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে লোকেরা পানির ঝর্ণার পার্শ্ববর্তী অংশ, খালের অগ্রভাগের ভেজা অংশ ও ক্ষেতের অন্যান্য সুবিধা নেয়ার শর্তে জমি বর্গা দিত। এতে কখনও এক অংশ বিনষ্ট হত ও অপর অংশ ভাল থাকত ও আবার কখনও এ অংশ ভাল থাকত আর অপর অংশ বিনষ্ট হত। আর এ ধরনের বর্গায় বঞ্চনা ছাড়া আর কিছুই হত না। এ কারণে তিনি এ থেকে নিষেধ করেন। আর যদি নির্দিষ্ট পরিমাণের (স্বর্ণ-রৌপ্যের) বিনিময়ে বর্গা দেয়া হয়, তাহলে তাতে কোন সমস্যা নেই।
৩৮৪৫
স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া পরিচ্ছেদ নাই
রাফি’ ইবনু খাদীজ (রা.)
আমরা আনসারদের মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক ছিলাম। এ শর্তে আমরা জমির ইজারা দিতাম যে, এ অংশ আমাদের আর ঐ অংশ তাদের। এরপর অনেক সময় এ অংশে ফসল ফলত আর ঐ অংশে কিছুই ফলত না। এরপর নবী (ﷺ) এ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেন। আর রৌপ্যের বিনিময়ে ইজারা দিতে তিনি আমাদেরকে নিষেধ করেননি।
৩৮৪৬
স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া পরিচ্ছেদ নাই
ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ (রহঃ)
ইয়াহিয়া ইবনু সা‘ঈদ (রহঃ)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করেন।
৩৮৪৭
বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু সায়িব (রহঃ)
আমি আবদুল্লাহ ইবন মা’কিলের নিকট মুযারা‘আ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি বললেন, সাবিত ইবন যাহ্‌হাক (রাঃ) আমাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) মুযারা‘আ থেকে নিষেধ করেছেন। (এ নিষেধাজ্ঞা জমির নির্দিষ্ট পরিমাণ ফসলের শর্তে হলে হবে। তবে খাইবারের ভূমি বর্গাচাষের হাদিস থেকে বর্গাচাষ বৈধ প্রমাণিত।)ইবন আবূ শাইবাহর বর্ণনায় কথাটি এরূপ আছে যে, তিনি তা থেকে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেন-আমি ইবন মা‘কিলের নিকট জিজ্ঞেস করেছি। তিনি আবদুল্লাহর নাম বলেননি।
৩৮৪৮
বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু সায়িব (রহঃ)
আমরা আব্দুল্লাহ ইবন মা'কিলের নিকট উপস্থিত হই এবং মুযারা‘আ সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি জানান, সাবিত (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) মুযারা‘আ করতে নিষেধ করেছেন এবং ইজারা দিতে আদেশ করেছেন আর বলেছেন- এতে কোন সমস্যা নেই।
৩৮৪৯
কোন বিনিময় গ্রহণ ব্যতীতই জমি চাষাবাদ করতে দেয়া পরিচ্ছেদ নাই
আমর (রাঃ)
মুজাহিদ তাওসকে বললেন: আপনি আমাদের সাথে ইবন রাফি ইবন খাদিজের নিকট চলুন এবং তার পিতার সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত হাদিসটি শুনুন। রাবী আমর (রাঃ) বলেন, তখন রাবী (রহঃ) তাওস (রহঃ) মুজাহিদকে তিরস্কার করে বললেন, “আল্লাহর কসম! আমি যদি জানতাম যে, রাসূলুল্লাহ (ﷺ) এ কাজ থেকে নিষেধ করেছেন- তবে আমি তা করতাম না। কিন্তু তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী অর্থাৎ- ইবন আব্বাস (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তির পক্ষে তার কোন জমি অপর ভাইকে স্বেচ্ছায় চাষাবাদ করতে দেয়া তার উপর নির্দিষ্ট পরিমাণ ফসলের চুক্তিতে দেয়া অপেক্ষা ভালো।”
৩৮৫০
কোন বিনিময় গ্রহণ ব্যতীতই জমি চাষাবাদ করতে দেয়া পরিচ্ছেদ নাই
তাউস (রহঃ)
তিনি মু‘আবারা করতেন। আমর বলেন, আমি তাঁকে বললাম, হে আবু আবদুর রহমান! আপনি যদি এ মু‘আবারা করা ছেড়ে দিতেন (তবে তা সুন্দর হত)। কেননা লোকেরা মনে করে যে, নবী (ﷺ) মু‘আবারা করতে নিষেধ করেছেন।তিনি বললেন, হে আমর! তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী অর্থাৎ ইবন আব্বাস (রাঃ), তিনি আমাকে বলেছেন যে, নবী (ﷺ) এ ব্যাপারে নিষেধ করেননি। তিনি শুধু বলেছেন, তোমাদের কোন ভাইকে কোন বিনিময় গ্রহণ ছাড়াই জমি চাষাবাদ করতে দেয়া নির্দিষ্ট পরিমাণ ফসলের চুক্তিতে দেয়া অপেক্ষা উত্তম।