৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৮৪/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৮৩১
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আইয়ূব (রহঃ)
আইয়ূব (রহঃ) হতে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন। ইবন উলাইয়ার বর্ণনায় আইয়ূব (রহঃ) বাড়তি আরও বলেছেন যে, এরপর ইবন উমর (রাঃ) তা পরিত্যাগ করেন এবং আর কখনও জমি ইজারা দেননি।
৩৮৩২
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
একদা আমি ইবন উমরের সাথে রাফি ইবন খাদিজের নিকট গেলাম। 'বালাত' নামক স্থানে তাঁর সাথে সাক্ষাৎ হলো। তিনি তাঁকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জমি ইজারা দিতে নিষেধ করেছেন।
৩৮৩৩
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
তিনি একবার রাফি (রাঃ)-এর নিকট আসেন। এরপর নবী (ﷺ)-এর হাদিস উল্লেখ করেন।
৩৮৩৪
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
নাফি’ (রহঃ)
ইবনু উমর (রাঃ) জমি বর্গা দিতেন। নাফি বলেন, এরপর রাফি বর্ণিত একটি হাদিস তাঁকে জানানো হলো। রাবী বলেন, তিনি আমাকে সাথে নিয়ে তাঁর নিকট গেলেন। তিনি তাঁর কোন চাচার সূত্রে হাদিস বর্ণনা করলেন। তাতে উল্লেখ আছে যে, নবী (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। রাবী বলেন, এরপর থেকে ইবনু উমর (রাঃ) এ কাজ ত্যাগ করেন এবং আর কোন সময় জমি বর্গা দেননি।
৩৮৩৫
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আওন
উক্ত হাদীস বর্ণিত। রাবী বলেন, এরপর তিনি তাঁর চাচার সূত্রে নবী (ﷺ) থেকে হাদীস বর্ণনা করেন।
৩৮৩৬
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ)
আবদুল্লাহ ইবন উমর (রাঃ) নিজের জমি বর্গা দিতেন। পরে তাঁর কাছে এ সংবাদ পৌঁছল যে, রাফি ইবন খাদিজ আনসারী (রাঃ) জমি বর্গা দিতে নিষেধ করে থাকেন। আবদুল্লাহ (রাঃ) তাঁর সাথে দেখা করে জিজ্ঞেস করেন, “হে ইবন খাদিজ! জমি বর্গা দেওয়ার ব্যাপারে আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কি হাদীস বর্ণনা করেছেন?”রাফি ইবন খাদিজ (রাঃ) আবদুল্লাহকে বললেন, “আমি আমার দুইজন চাচার নিকট শুনেছি- যাঁরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাঁরা পরিবার-পরিজনের নিকট বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন।”আবদুল্লাহ (রাঃ) বললেন, “রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে আমি ভাল করেই জানতাম যে, জমি বর্গা দেওয়া যায়।” এরপর আবদুল্লাহ ভীত হলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হয়তো এমন কিছু বলেছেন, যা তিনি জানতে পারেননি। সুতরাং তিনি জমি বর্গা দেওয়া ত্যাগ করেন।
৩৮৩৭
খাদ্যের বিনিময়ে জমি ইজারা পরিচ্ছেদ নাই
রাফি’ খাদীজ (রা.)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে জমির মুহাকালাহ করতাম এবং এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতাম। এরপর এক সময় আমার এক চাচা আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্যে লাভজনক ছিল। আর আল্লাহ ও তাঁর রাসূলের কথা মেনে চলা আমাদের জন্যে অধিক কল্যাণকর। তিনি আমাদেরকে জমি মুহাকালাহ করতে এবং এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতে নিষেধ করেছেন। আর জমির মালিককে নিজে চাষ করতে বা অপরের দ্বারা চাষ করাতে নির্দেশ দিয়েছেন এবং ইজারা বা অন্য কিছু করার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
৩৮৩৮
খাদ্যের বিনিময়ে জমি ইজারা পরিচ্ছেদ নাই
রাফি’ ইবনু খাদীজ (রা.)
আমরা জমির মুহাকালাহ করতাম এবং এক-তৃতীয়াংশ ও এক-চতুর্থাংশের বিনিময়ে ইজারা দিতাম। এরপর ইবন উলাইয়া হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
৩৮৩৯
খাদ্যের বিনিময়ে জমি ইজারা পরিচ্ছেদ নাই
ইয়া’লা ইবনু হাকীম (রা.)
ইয়ালা ইবন হাকীম (রহঃ)-এর সনদে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
৩৮৪০
খাদ্যের বিনিময়ে জমি ইজারা পরিচ্ছেদ নাই
রাফি’র সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
রাফি (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। কিন্তু তাতে তার কোন এক চাচার কথা বলেননি।