৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৮২/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৮১১
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) শ্রমের উপরে বা ফসলের অংশ দিয়ে জমি বর্গা দিতে নিষেধ করেছেন।
৩৮১২
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার জমি আছে সে যেন তাতে চাষাবাদ করে। তা যদি সে না পারে অথবা অক্ষম হয়, তাহলে সে যেন তার অপর কোন মুসলিম ভাইকে (চাষাবাদ করতে) দেয়। কিন্তু বর্গা দিবে না।
৩৮১৩
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) হাম্মাম (রহঃ)
সুলায়মান ইবন মূসা (রহঃ) আতা-কে জিজ্ঞেস করলেন, আপনার নিকট জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ) কি এ কথা বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার জমি আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার অপর ভাইকে চাষ করার জন্যে দিয়ে দেয়। সেটা বর্গায় দিবে না। তিনি বললেন, হ্যাঁ, তা-ই।
৩৮১৪
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির (রা.)
নবী (ﷺ) মুখাবারাত নিষেধ করেছেন।
৩৮১৫
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার নিকট অতিরিক্ত জমি আছে তার উচিত সেটি চাষাবাদ করা অথবা আবাদ করার জন্যে তার অপর ভাইকে দেয়া। তোমরা সেটা বিক্রি করো না। (রাবী বলেন) আমি সা’ঈদকে জিজ্ঞেস করলাম, বিক্রি করো না-এ কথা কি বর্গা দেয়া? তিনি বললেন, হ্যাঁ, তা-ই।
৩৮১৬
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির (রা.)
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে জমি বর্গা নিতাম এবং প্রাপ্য হিসেবে শস্য মাড়াই করার পর ছড়ায় যা অবশিষ্ট থাকত তা এবং এ ধরনের সামান্য কিছু ভাগ পেতাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যার জমি আছে সে সেটা আবাদ করুক অথবা তার অপর ভাইকে দিয়ে আবাদ করাক অন্যথায় সে নিজেই ধরে রাখুক।
৩৮১৭
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে আমরা খালের সন্নিকটবর্তী জমিতে এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশ ফসলের বিনিময়ে জমি বর্গা দিতাম। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তথায় দাঁড়িয়ে বললেন, জমি যার, সে-ই তাতে চাষ করবে। আর যদি সে তা না করে, তবে যেন তার ভাইকে আবাদ করতে দেয়। যদি তার ভাইকে তা না দেয়, তবে যেন তা আটকে রাখে।
৩৮১৮
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির (রা.)
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি- যার জমি আছে সে যেন তা দান করে অথবা সে যেন তা ধার দেয়।
৩৮১৯
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
আ’মাশ (রহঃ)
আ’মাশ (রহঃ)-এর সূত্রে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। অবশ্য তিনি বলেছেন যে, সে যেন তা চাষ করে অথবা অন্য কোন লোককে চাষ করতে দেয়।
৩৮২০
জমি বর্গা [১৪] দেয়া পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে নিষেধ করেছেন। বুকাইর (রহঃ) নাফি’ (রহঃ)-এর সূত্রে ইবনু উমর (রাঃ) থেকে বর্ণনা করেন। আমরা আমাদের জমি বর্গায় দিতাম। এরপর রাফি ইবনু খাদিজের হাদিস শুনে তা ছেড়ে দেই।