৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৮০/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৭৯১
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানাহ নিষেধ করেছেন। অর্থাৎ, বাগানে যদি খেজুর গাছ থাকে তবে তার কাঁচা খেজুর পরিমাপ করে শুকনো খেজুরের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা, আর যদি আঙ্গুর থাকে তবে তা পরিমাপ করে কিশমিশের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা, আর যদি তা ক্ষেতের ফসল হয় তবে তার পরিমাণ অনুমান করে সে পরিমাণ খাদ্য ক্রয় করা—এসব করতে তিনি নিষেধ করেছেন। কুতাইবার অন্য বর্ণনায় রয়েছে, “অথবা যদি তা ক্ষেতের ফসল হয়।”
৩৭৯২
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
আবূ তাহির, ইবনু রাফি’ ও সুওয়াইদ ইবনু সা’ঈদ (রহঃ) ভিন্ন ভিন্ন সূ্ত্রে নাফি’ (রহঃ)
উক্ত সনদে হাদিসটি অন্যান্যের অনুরূপ বর্ণনা করেন।
৩৭৯৩
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ যদি খেজুরের রেণু প্রবিষ্ট করানো খেজুর গাছ বিক্রি করে তবে ঐ গাছের খেজুর বিক্রেতার প্রাপ্য। অবশ্য ক্রেতা যদি খেজুর নেয়ার শর্ত করে থাকে তবে তা তার হবে।
৩৭৯৪
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন তাবিরকৃত খেজুর গাছ যদি মূলসহ ক্রয় করা হয় এবং ক্রেতা যদি ফল পাওয়ার শর্ত না দিয়ে থাকে, তবে তার ফল তাবিরকারীরই প্রাপ্য।
৩৭৯৫
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
নবী (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি খেজুর গাছে তাবির করার পর মূল গাছটি বিক্রি করে দিলে ঐ গাছের খেজুর তাবিরকারী পাবে, যদি ক্রেতা ফল পাওয়ার শর্ত না করে থাকে।
৩৭৯৬
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
নাফি’র সূত্রে
নাফি (রহঃ) সূত্রে এ হাদিস ঐরকমই বর্ণনা করেন।
৩৭৯৭
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রা.)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : যে ব্যক্তি তাবিরকৃত খেজুর গাছ ক্রয় করবে, সে উক্ত গাছের ফল পাওয়ার শর্ত না করলে ঐ গাছের ফল বিক্রেতার প্রাপ্য এবং কেউ যদি গোলাম ক্রয় করে এবং উক্ত গোলামের মাল পাওয়ার শর্ত না করে তবে সে মাল বিক্রেতারই প্রাপ্য।
৩৭৯৮
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
যুহরী (রহঃ)
জুহরি (রহঃ) হতে উক্ত সনদে এ হাদিস অনুরূপ বর্ণিত।
৩৭৯৯
ফলবান খেজুর গাছ বিক্রি করা পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রা.
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অনুরূপ বলতে শুনেছি।
৩৮০০
মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌, মুখাবারাহ্‌, খাবার যোগ্য হওয়ার আগেই ফল বিক্রি ও মু’আ-ওয়ামাহ্‌ অর্থাৎ- কয়েক বছরের জন্যে ক্রয়-বিক্রয় নিষেধ পরিচ্ছেদ নাই
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালাহ, মুযাবানাহ, মুখাবারাহ ও পরিণত হওয়ার আগে ফল ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। আর ‘আরায়া প্রক্রিয়া ছাড়া দীনার ও দিরহামের বিনিময় ব্যতীত ফল বিক্রি করা যাবে না।