৭৪৫৩
মোট হাদিস
৭৪৫৩
দেখানো হচ্ছে
১৩৭৪
অধ্যায়
২৬১৯
বর্ণনাকারী
৩৭৯/৭৪৬
পৃষ্ঠা
১৯৯
পছন্দ
ইসলামিক ফাউন্ডেশন

মুসলিম শরীফ

অধ্যায়: সকল উপ-অধ্যায়: সকল হাদিস নং: সকল বর্ণনাকারী: সকল হাদিস সংখ্যা: ৭৪৫৩
৩৭৮১
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
বাশীর ইবনু ইয়াসার (রহঃ)-এর সূত্রে তার মহল্লায় বসবাসকারী রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কয়েকজন সাহাবী
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন-বর্ণনাকারী সাকাফী (রহঃ) সুলাইমান ইবনু বিলাল (রহঃ) বর্ণিত পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। অবশ্য ইসহাক ও ইবনু মুসান্না ‘সুদ’-এর জায়গার ‘মুযাবানা’ বলেছেন। আর ইবনু আবি উমর বলেছেন ‘সুদ’।
৩৭৮২
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
সাহল ইবনু আবূ হাস্মার সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
উপরোক্ত বর্ণনায় অনুরূপ হাদিস বর্ণনা করেন।
৩৭৮৩
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
রাফি’ ইবনু খাদীজ ও সাহল ইবনু আবূ হাস্মাহ্ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) ‘মুযাবানাহ’ অর্থাৎ- শুকনা খেজুরের বদলে গাছের কাঁচা খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন, কিন্তু ‘আরায়া’র মালিকগণ ছাড়া। কেননা তাদেরকে তিনি এর অনুমতি দিয়েছেন।
৩৭৮৪
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
আবূ হুরাইরাহ্‌ (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) ‘আরায়া’ প্রক্রিয়ার ক্রয়-বিক্রয়ে ফলের পরিমাণ অনুমানের ভিত্তিতে পাঁচ ওয়াসকের চেয়ে স্বল্প বা পাঁচ ওয়াসকের ভেতরে করার জন্য অনুমতি প্রদান করেছেন। বর্ণনাকারী দাউদের এ ব্যাপারে সন্দেহ যে, কথা এভাবে বলেছেন- পাঁচ বা পাঁচের কম। তখন মালিক বললেন, হ্যাঁ।
৩৭৮৫
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রহঃ)
রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানা থেকে নিষেধ করেছেন। মুযাবানা হলো বৃক্ষের তাজা খেজুর পরিমাপ করে খেজুরের বদলে বিক্রি করা এবং গাছের তাজা আঙ্গুর পরিমাপ করে কিশমিশের বিনিময়ে বিক্রি করা।
৩৭৮৬
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
আবদুল্লাহ ইবনু ‘উমার (রা.)
নবী (ﷺ) মুযাবানাহ করতে নিষেধ করেছেন। আর মুযাবানাহ হলো বৃক্ষের তাজা খেজুর অনুমানে খুরমার বিনিময়ে বিক্রি করা ও কাঁচা আঙ্গুর পরিমাপ নির্ধারণ করে কিশমিশের বিনিময়ে বিক্রি করা এবং ক্ষেতের গম অনুমানে পরিমাপ করে সংগৃহীত গমের বিনিময়ে বিক্রি করা।
৩৭৮৭
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
উবাইদুল্লাহ (রহঃ)
উবাইদুল্লাহ (রহঃ) সূত্রে উক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণিত আছে।
৩৭৮৮
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মুযাবানা হলো গাছের খেজুর পরিমাপ করে খেজুরের বিনিময়ে বিক্রি করা এবং কাঁচা আঙ্গুর পরিমাপ করে কিশমিশের বিনিময়ে বিক্রি করা। আর যে কোন ফল অনুমানের ভিত্তিতে বিক্রি করতেও তিনি নিষেধ করেছেন।
৩৭৮৯
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
ইবনু ‘উমার (রা.)
রাসূলুল্লাহ (ﷺ) মুযাবানাহ নিষেধ করেছেন। মুযাবানাহ হলো গাছের মাথায় যে খেজুর আছে তার পরিমাণ অনুমান করে নির্ধারিত পরিমাণ শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা- এ শর্তের উপর যে, যদি বেশী হয় তবে তা আমার থাকবে। আর যদি কম হয় তবে সে ক্ষতি আমার উপরই আসবে।
৩৭৯০
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয় পরিচ্ছেদ নাই
আইয়ূব (রহঃ)
আইয়ুব (রহঃ)-এর সূত্রে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেন।